এক্সপ্লোর

Rules Changing from 1 Nov 2023: ১ নভেম্বর থেকে এই আর্থিক নিয়মগুলিতে বদল,উৎসবের মরশুমে পড়বে পকেটে টান !

Financial Rule Change: নতুন মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনেক আর্থিক পরিবর্তন ঘটতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে।


Financial Rule Change: অক্টোবরের শেষ;  নভেম্বর শুরু হতে চলেছে। এবারও  নতুন মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনেক আর্থিক পরিবর্তন ঘটতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। নতুন মাসের শুরুতেই এলপিজির দাম (LPG price) ঠিক করে তেল কোম্পানিগুলি। জেনে নিন, এই উৎসবের মরশুমে কী কী পরিবর্তন সাধারণ মানুষের পকেটে সরাসরি প্রভাব ফেলবে।

নভেম্বরে এত দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে
ধনতেরাস, দীপাবলি, ভাইফোঁটা, ছট পুজো ইত্যাদির কারণে নভেম্বর মাসে ব্যাঙ্কগুলিতে প্রচুর ছুটি রয়েছে। সারা দেশের বিভিন্ন রাজ্যে, ব্যাঙ্কগুলি শনি ও রবিবার সহ মোট 15 দিন বন্ধ থাকবে। এই পরিস্থিতিতে আগামী মাসে আপনার যদি ব্যাঙ্ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ থাকে, তবে তালিকা দেখেই আপনার ছুটির পরিকল্পনা করুন। অন্যথায় পরবর্তীতে সমস্যায় পড়তে হতে পারে।

এলপিজি সিলিন্ডারের দাম
সরকারি তেল কোম্পানিগুলো প্রতি মাসের প্রথম তারিখে এলপিজি, পিএনজি এবং সিএনজির দাম নির্ধারণ করে। এখন সরকার দাম বৃদ্ধি করলে সাধারণ মানুষ উৎসবের ঠিক আগে সমস্যায় পড়বেন। সেই ক্ষেত্রে তেল কোম্পানিগুলি  দাম বাড়ায় কিনা সেটাই দেখার। 

ল্যাপটপ আমদানির জন্য নির্ধারিত সময়সীমা
কেন্দ্রীয় সরকার HSN 8741 ক্যাটাগরির ল্যাপটপ, ব্যক্তিগত কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক আইটেম আমদানিতে ছাড় দিয়েছে। এখন নভেম্বরে এ বিষয়ে কী পরিবর্তন হবে সে বিষয়ে সরকার এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।

বিএসই ইক্যুইটি ডেরিভেটিভ সেগমেন্টে লেনদেন চার্জ বাড়াচ্ছে
বম্বে স্টক এক্সচেঞ্জ অর্থাৎ বিএসই 20 অক্টোবর, 2023-এ একটি বড় ঘোষণা করেছে। যেখানে বলা হয়েছে, ইক্যুইটি ডেরিভেটিভ সেগমেন্টে তার লেনদেনের ফি বাড়াতে চলেছে। এই চার্জগুলি S&P BSE সেনসেক্স অপশনে আরোপ করা হবে, যা খুচরো বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি প্রভাবিত করবে।

LIC পলিসি হোল্ডাররা ল্যাপস পলিসি সক্রিয় করতে পারবেন
যদি আপনার কোনও এলআইসি পলিসি বন্ধ হয়ে যায় তবে আপনার জন্য রয়েছে সুযোগ। আপনি এখন এটি পুনরায় চালু করতে পারবেন। আপনার 31 অক্টোবর পর্যন্ত সুযোগ রয়েছে। LIC একটি বিশেষ প্রচারাভিযান (LIC পলিসি রিভাইভাল ক্যাম্পেইন) চালু করেছে। যেখানে পলিসিকে পুনরায় শুরু করতে ।

লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার মতে,এই বিশেষ প্রচারে লেট ফিতে 30 শতাংশ ছাড় অর্থাৎ সর্বোচ্চ 3,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।  1 লক্ষ টাকার প্রিমিয়ামের ক্ষেত্রে এই ছাড় দেওয়া হচ্ছে। যেখানে 1 লক্ষ থেকে 3 লক্ষের মধ্যে, 30% ছাড় পাওয়া যায় অর্থাৎ সর্বাধিক 3500 টাকা এবং 3 লক্ষের বেশি 30% ছাড় পাওয়া যায় অর্থাৎ 4000 টাকা পর্যন্ত। এই পরিস্থিতিতে আপনার কাছে এটির সুবিধা নেওয়ার শেষ সুযোগ রয়েছে।

Online Investment Fraud: অনলাইনে লোভ দেখিয়ে প্রতারণার ফাঁদ,কীভাবে চলছে জালিয়াতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget