এক্সপ্লোর

Financial Rules Change: ১ডিসেম্বর থেকে এই বিষয়গুলিতে বদল, আপনার ওপর কী প্রভাব পড়বে

Financial  News: এলপিজি সিলিন্ডারের দাম থেকে সিএনজি, পিএনজির দাম নির্ধারণ, প্রতি মাসেই বদলে যায় এই বিষয়গুলি। এবারও ৩০ নভেম্বরের পর অনেক পরিবর্তন হতে চলেছে বাজারে।

Financial  News: এলপিজি সিলিন্ডারের দাম থেকে সিএনজি, পিএনজির দাম নির্ধারণ, প্রতি মাসেই বদলে যায় এই বিষয়গুলি। এবারও ৩০ নভেম্বরের পর অনেক পরিবর্তন হতে চলেছে বাজারে। এই নির্দিষ্ট তারিখের মধ্যেই এবার জীবন শংসাপত্র বা লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে পেনশন হোল্ডারদের। সময়মতো লাইফ সার্টিফিকেট জমা না দিলে আপনার পেনশন বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি ডিসেম্বরে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

Life Certificate: জীবন শংসাপত্র জমা দিন
৩০ নভেম্বরের মধ্য়ে এই শংসাপত্র জমা দিতে হবে পেনশনহোল্ডারদের। এর জন্য পেনশনহোল্ডাররা ব্যাঙ্কের শাখায় বা অনলাইনে গিয়ে জীবন প্রমাণপত্র জমা দিতে পারেন। অন্যথায়  পেনশন বন্ধ যাবে পেনশনভোগীদের। সেই কারণে আগামী ৩দিনের মধ্যেই করতে হবে এই কাজ।

Bank Holidays: ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে
চলতি বছরের ডিসেম্বর মাসে মোট ১৩ দিন ব্যাঙ্কের কাজ বন্ধ থাকবে। এই ১৩ দিন ব্যাঙ্ক ছুটির মধ্য়ে সপ্তাহ শেষের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ও সব রবিবারও ধরা হয়েছে। বড়দিন, বছরের শেষ দিন, গুরু গোবিন্দ সিং জির জন্মদিনও আসছে ডিসেম্বর মাসে। এই দিনে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকে। ছুটির দিনে ভারতে সব বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকে। কিছু ব্যাঙ্ক স্থানীয় উত্সব ও ছুটির দিনগুলি পালন করে। সেই দিন রাজ্যে বন্ধ থাকে ব্যাঙ্কগুলি। ব্যাঙ্কছুটির এই দিনগুলিতে আপনি অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনার বেশিরভাগ কাজের নিষ্পত্তি করতে পারেন।

সিএনজি-পিএনজির দাম পরিবর্তন
সারা দেশে প্রতি মাসের প্রথম তারিখ বা প্রথম সপ্তাহে সিএনজি ও পিএনজির দাম বেশিরভাগই পরিবর্তিত হয়। মাসের প্রথম সপ্তাহে দিল্লি ও মুম্বইয়ে গ্যাসের দাম বদল করে পেট্রলিয়াম কোম্পানিগুলো। গত কয়েক মাসে দিল্লি-এনসিআর ও মুম্বইতে সিএনজি ও পিএনজির দাম বেড়েছে।

এলপিজির দাম ঠিক করা হবে ১ ডিসেম্বরে
এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম প্রতি মাসের প্রথম তারিখে নির্ধারিত হয়। কেন্দ্রীয় সরকার গত মাসে বাণিজ্যিক সিলিন্ডারের (19 কেজি) দাম কমিয়েছে। যদিও 14 কেজি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। এবারও আশা করা হচ্ছে, তেল কোম্পানিগুলো দাম কমাতে পারে।

 

সেরা শিরোনাম

Gold and Silver Price: বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
Employees' Provident Fund Organisation: মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?
Lufthansa Layoffs : এবার ১০০০ কর্মী ছাঁটাই করবে এই বিমান সংস্থা, কার-কার চাকরি যাবে ?
এবার ১০০০ কর্মী ছাঁটাই করবে এই বিমান সংস্থা, কার-কার চাকরি যাবে ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget