এক্সপ্লোর

Indias GDP Growth : ভারতের অর্থনীতিতে আস্থা ? মার্কিন আর্থিক রেটিং সংস্থা বাড়াল দেশের GDP বৃদ্ধির পূর্বাভাস

Fitch Raises Indias FY26 : এবার ভারতের জন্য আরও সুখবর দিল মার্কিন আর্থিক রেটিং সংস্থা ফিচ (Fitch Raises Indias FY26)।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ফিচ ভারতের ২০২৫-২৬ অর্থবর্ষের জিডিপি বৃদ্ধি ৭.৪% করার পূর্বাভাস দিয়েছে।
  • অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি ও ক্রমবর্ধমান সরবরাহের কারণে ভারতের অর্থনীতি শক্তিশালী হচ্ছে।
  • উৎপাদন ও পরিষেবা খাতের দৃঢ় বৃদ্ধিতে জিডিপি ৮.২% এ পৌঁছেছে।
  • প্রধানমন্ত্রী মোদি এই বৃদ্ধিকে নীতি ও সংস্কারের সাফল্য হিসেবে অভিহিত করেছেন।

 

Fitch Raises Indias FY26 : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) অতিরিক্ত শুল্ক আরোপের পরও থামেনি ভারতের আর্থিক বৃদ্ধি (Indian Economic Growth) । চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপির বৃদ্ধির হার বেড়ে দাঁড়িয়েছে ৮.২ শতাংশ। যা চমকে দিয়েছে সারা বিশ্বকে। এবার ভারতের জন্য আরও সুখবর দিল মার্কিন আর্থিক রেটিং সংস্থা ফিচ (Fitch Raises Indias FY26)।

ভারতের অর্থনীতি নিয়ে কী বলেছে ফিচ
বিশ্বব্যাপী আন্তর্জাতিক মানসম্পন্ন রেটিং সংস্থা ফিচ ৪ ডিসেম্বর ভারতের অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস ২০২৫-২৬ (FY26) এর আগের ৬.৯% এর তুলনায় ৭.৪% এ উন্নীত করেছে। রেটিং সংস্থার তরফে বলা হয়েছে, আরও বেশি অভ্যন্তরীণ চাহিদা ও ক্রমবর্ধমান জোগানের ফলে দেশের অর্থনৈতিক সম্ভাবনার প্রতিফলন ঊর্ধ্বমুখী দেখাচ্ছে। সেই কারণেই ভারতের GDP বৃদ্ধির অনুমানে সংশোধন করেছে সংস্থা।

কবে করা হয়েছে এই আপডেট
সরকারি তথ্য অনুসারে, উৎপাদন ও পরিষেবা খাতের জোরালো বৃদ্ধির মধ্যে ভারতের মোট দেশীয় উৎপাদন (GDP) ৮.২ শতাংশের ছয় ত্রৈমাসিকের মধ্য়ে সর্বোচ্চে বৃদ্ধি পাওয়ার পরই এই আপগ্রেড করেছে মার্কিন রেটিং সংস্থা।

দুরন্ত জিডিপি দেখিয়েছে ভারত 
সম্প্রতি মার্কিন শুল্কের চাপ উপেক্ষা করে ২০২৫-২৬ অর্থবর্ষের সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারতের অর্থনীতিতে নতুন গতি দেখা গেছে। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপির বৃদ্ধির হার ৮.২ শতাংশ দাঁড়িয়েছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, এই উত্থান বেশিরভাগ পূর্বাভাসকেও ছাপিয়ে গিয়েছে। এক বছর আগের ৫.৬ শতাংশের চেয়ে অনেক বেশি বৃদ্ধি হয়েছে এই ত্রৈমাসিকে। যা প্রথম ত্রৈমাসিকে প্রকাশিত ৭.৮ শতাংশের চেয়েও বেশি।

জিডিপি বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ পোস্ট করে বলেন, '২০২৫-২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে ৮.২% জিডিপি ' বৃদ্ধি খুবই উৎসাহব্যঞ্জক। এটি আমাদের প্রবৃদ্ধি-বান্ধব নীতি এবং সংস্কারের প্রভাব প্রতিফলিত করে। এটি আমাদের জনগণের কঠোর পরিশ্রম এবং উদ্যোগকেও প্রতিফলিত করে। আমাদের সরকার সংস্কারকে এগিয়ে নিয়ে যাবে এবং প্রতিটি নাগরিকের জন্য জীবনযাত্রাকে আরও সহজ করে তুলবে।'

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )              

Frequently Asked Questions

ফিচ ভারতের FY26-এর জন্য অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস কতটা বাড়িয়েছে?

ফিচ ভারতের FY26-এর জন্য অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস ৬.৯% থেকে বাড়িয়ে ৭.৪% করেছে। এটি অভ্যন্তরীণ চাহিদা এবং ক্রমবর্ধমান সরবরাহের কারণে দেশের অর্থনৈতিক সম্ভাবনার প্রতিফলন।

ভারতের GDP বৃদ্ধির হার সম্প্রতি কত হয়েছে?

ভারতের GDP বৃদ্ধির হার চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮.২ শতাংশে দাঁড়িয়েছে। এটি গত ছয় ত্রৈমাসিকের মধ্যে সর্বোচ্চ।

ভারতের শক্তিশালী GDP বৃদ্ধির কারণ কী?

ভারতের শক্তিশালী GDP বৃদ্ধির কারণ হলো উৎপাদন ও পরিষেবা খাতের জোরালো বৃদ্ধি। এছাড়াও, অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি এবং ক্রমবর্ধমান সরবরাহ এর পিছনে কাজ করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের GDP বৃদ্ধি সম্পর্কে কী বলেছেন?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে FY26-এর দ্বিতীয় প্রান্তিকে ৮.২% GDP বৃদ্ধি অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এটি সরকারের প্রবৃদ্ধি-বান্ধব নীতি, সংস্কার এবং জনগণের কঠোর পরিশ্রমের প্রতিফলন।

সেরা শিরোনাম

Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
Diwali New Car: দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো

ভিডিও

Kali Puja 2026 | কালীপুজোর পরদিনও বীরভূমের নন্দীকেশ্বরী মন্দিরে ভক্তদের ভিড় | ABP Ananda
Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget