এক্সপ্লোর

India's GDP Rises: ট্রাম্পের শুল্ক আরোপকে বুড়ো আঙুল! ভারতের জিডিপি বাড়ল ৮.২ শতাংশ!

উৎপাদন শিল্পে দ্রুত বৃদ্ধির ফলে এমনটা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জিডিপি বৃদ্ধির একটি বড় অংশ এসেছে মাধ্যমিক এবং তৃতীয় স্তরের খাত থেকে।

কলকাতা: ট্রাম্পের শুল্ক আরোপের পর ভারতীয় অর্থনীতিতে ব্যাপক বদল হতে পারে এমনটা ভাবা হয়েছিল। তবে মার্কিন শুল্কের চাপ উপেক্ষা করে ২০২৫-২৬ অর্থবর্ষের সেপ্টেম্বর প্রান্তিকে ভারতের অর্থনীতিতে নতুন করে জোয়ার। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপির বৃদ্ধির হার ৮.২ শতাংশ। ওয়াকিবহাল মহলের মতে, সরকারের রাজস্ব নীতি এবং ব্যয়ের বিচক্ষণতা অর্থনীতিকে শক্তিশালী করেছে।                           

এই উত্থান বেশিরভাগ পূর্বাভাসকেও ছাপিয়ে গিয়েছে। এক বছর আগের ৫.৬ শতাংশের চেয়ে অনেক বেশি। প্রথম প্রান্তিকে প্রকাশিত ৭.৮ শতাংশের চেয়েও বেশি।  ব্লুমবার্গ অনুমান করেছিল ৭.৪ শতাংশ বৃদ্ধি ঘটতে পারে জুলাই-সেপ্টেম্বরে। এবারের বৃদ্ধির বিশেষত্ব হল- গত ৬টি ত্রৈমাসিকে এবারেই সবথেকে দ্রুত বৃদ্ধি পেয়েছে জিডিপি। এর আগে জিএসটি জমানার পরিবর্তনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, এর ফলে সাধারণ মানুষের হাতে ২ লক্ষ কোটি টাকা আসবে।       

জিডিপি বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ পোস্ট করে বলেন, '২০২৫-২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে ৮.২% জিডিপি ' বৃদ্ধি খুবই উৎসাহব্যঞ্জক। এটি আমাদের প্রবৃদ্ধি-বান্ধব নীতি এবং সংস্কারের প্রভাব প্রতিফলিত করে। এটি আমাদের জনগণের কঠোর পরিশ্রম এবং উদ্যোগকেও প্রতিফলিত করে। আমাদের সরকার সংস্কারকে এগিয়ে নিয়ে যাবে এবং প্রতিটি নাগরিকের জন্য জীবনযাত্রাকে আরও সহজ করে তুলবে।'                 

ন্যাশনাল স্ট্যাটিসটিক্স অফিস (এনএসও) প্রকাশিত পরিসংখ্যানগুলি উৎপাদন, নির্মাণ এবং একটি শক্তিশালী পরিষেবা খাতের নেতৃত্বে শক্তিশালী গতির দিকে ইঙ্গিত করে। উৎপাদন শিল্পে দ্রুত বৃদ্ধির ফলে এমনটা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জিডিপি বৃদ্ধির একটি বড় অংশ এসেছে মাধ্যমিক এবং তৃতীয় স্তরের খাত থেকে। উৎপাদন খাত ৯.১ শতাংশ, নির্মাণ খাত ৭.২ শতাংশ এবং বৃহত্তর মাধ্যমিক খাত ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর্থিক, রিয়েল এস্টেট এবং পেশাদার পরিষেবা ক্ষেত্রে ১০.২ শতাংশ বৃদ্ধির ফলে তৃতীয় খাত ৯.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

রিপোর্ট অনুযায়ী, পিছিয়ে রয়েছে কৃষি। কৃষি খাত মাত্র ৩.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জিডিপি বৃদ্ধির হার, আগের আর্থিক বছরের প্রথমার্ধে ছিল ৬.১ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে প্রকৃত গ্রস ভ্যালি অ্যাডেট বা GVA বৃদ্ধি ৮.১ শতাংশে পৌঁছেছে।  

অন্যদিকে, ভারতের জিডিপি, জিভিএ-সহ জাতীয় পরিসংখ্যানের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। সংস্থার বার্ষিক মূল্যায়নে ভারতের ন্যাশনাল অ্যাকাউন্টস ডেটাকে ‘C’ গ্রেড দেওয়া হয়েছে (Imf gives c grade to india)। আইএমএফের এসব ব্যাপারে যে গ্রেডেশন পদ্ধতি রয়েছে, তাতে এই গ্রেড হল চারটি গ্রেডের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন।                                

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
SBI Har Ghar Lakhpati Scheme: প্রতি মাসে সামান্য সঞ্চয়েই এবার লাখ টাকার সঞ্চয় সহজেই, SBI-এর এই স্কিমে এবার বাজিমাত
প্রতি মাসে সামান্য সঞ্চয়েই এবার লাখ টাকার সঞ্চয় সহজেই, SBI-এর এই স্কিমে এবার বাজিমাত
Employees' Provident Fund Organisation: বিয়ে করলেই বাতিল হতে পারে আগে করা নমিনেশন, EPFO-এর নতুন এই নিয়ম জানেন কি?
বিয়ে করলেই বাতিল হতে পারে আগে করা নমিনেশন, EPFO-এর নতুন এই নিয়ম জানেন কি?

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget