এক্সপ্লোর

Fixed Deposit: ফিক্সড ডিপোজিটের সুদের হার কমাল এই ২ ব্যাঙ্ক; এখন FD করালে কোন ব্যাঙ্কে কত সুদ পাবেন ?

FD Interest Rate: দেশের সবথেকে বড় বেসরকারি ব্যাঙ্কে এখন সাধারণ নাগরিকদের জন্য ৩ থেকে ৭.২৫ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে এবং এটি ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের জন্য প্রযোজ্য।

FD Interest Rate:  এই মাসেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের রেপো রেট কমিয়েছে ২৫ বেসিস পয়েন্ট হারে অর্থাৎ আগে এই রেপো রেট ছিল ৬.২৫ শতাংশ, এবার তা কমে হল ৬ শতাংশ। এই নিয়ে পরপর দু'বার রেপো রেট কমিয়েছে (Fixed Deposit) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর রেপো রেট কমে যাওয়ার ফলে ঋণের উপর সুদের হার যেমন কমেছে ব্যাঙ্কগুলিতে, তেমনি ফিক্সড ডিপোজিটের উপরে সুদের হারও কমেছে। গত কয়েক বছরে বিনিয়োগকারীরা (FD Interest Rate) যেখানে ফিক্সড ডিপোজিটের উপরে বেশি সুদ পাচ্ছিলেন, সেখানে এখন থেকে সেই রিটার্ন কমে যাবে। দেখে নেওয়া যাক কোন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে কত সুদ মিলছে এখন।

কানারা ব্যাঙ্ক

এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদের হার ২০ বেসিস পয়েন্ট কমিয়েছে নির্দিষ্ট কিছু মেয়াদের জন্য। ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, ৩ কোটি টাকার কম আমানতের জন্য এই ব্যাঙ্কে এখন সুদের হার ৪ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ রয়েছে সাধারণ নাগরিকদের জন্য। আর প্রবীণ নাগরিকদের জন্য এই সুদের হার রয়েছে ৪ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত। ১০ এপ্রিল থেকেই কার্যকর হয়েছে এই নতুন সুদের হার।

ব্যাঙ্ক অফ বরোদা

ব্যাঙ্ক অফ বরোদা একটি নতুন ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে যার নাম বিওবি স্কোয়ার ড্রাইভ ডিপোজিট স্কিম। ৭ এপ্রিল থেকে এই ব্যাঙ্কে নতুন সুদের হার কার্যকর হয়েছে, এই ব্যাঙ্ক তাদের উৎসব ডিপোজিট স্কিম বন্ধ করে দিয়েছে সম্প্রতি। ৩ কোটি টাকার কম আমানতের উপরে এই নতুন সুদের হার কার্যকর হবে।

কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক

এই বেসরকারি ব্যাঙ্কে এখন থেকে নির্দিষ্ট মেয়াদের জন্য সুদের হার ১৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। ২.৭৫ শতাংশ থেকে ৭.৩০ শতাংশ সুদের হার রয়েছে সাধারণ নাগরিকদের জন্য এবং প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৩.২৫ শতাংশ থেকে ৭.৮০ শতাংশ পর্যন্ত রয়েছে।

এইচডিএফসি ব্যাঙ্ক

দেশের সবথেকে বড় বেসরকারি ব্যাঙ্কে এখন সাধারণ নাগরিকদের জন্য ৩ থেকে ৭.২৫ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে এবং এটি ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের জন্য প্রযোজ্য। তবে তা ৩ কোটি টাকার কম আমানতের ক্ষেত্রে। সবথেকে বেশি সুদ পাওয়া যায় ১০ মাস থেকে ২১ মাস পর্যন্ত মেয়াদে, ৭.২৫ শতাংশ। প্রবীণ নাগরিকরা এর থেকে ৫০ বেসিস পয়েন্ট সুদ বেশি পাবেন।

বন্ধন ব্যাঙ্ক

৩ এপ্রিল থেকে বন্ধন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে নতুন সুদের হার কার্যকর হয়েছে। এখন এই ব্যাঙ্কে ১২ মাস থেকে ১৩ মাসের মেয়াদে সুদ মিলছে ৮ শতাংশ এবং একই মেয়াদে নন-কলেবল বাল্ক ডিপোজিটের ক্ষেত্রে ৮.৩ শতাংশ সুদ মিলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget