এক্সপ্লোর

Fixed Deposit: ৫০ টাকা দিয়েই খোলা যাবে FD, টাকা তুলতে লাগবে না চার্জ- দারুণ স্কিম এই ব্যাঙ্কে

Jana Small Finance Bank FD: এই নতুন ফিক্সড ডিপোজিট স্কিমে জনা স্মল ফিনান্স ব্যাঙ্ক বার্ষিক ৬.৭৫ শতাংশ হারে সুদ দেবে ৭ দিন থেকে ১৮০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের জন্য।

Jana Small Finance Bank FD: আজকাল বেশিরভাগ মানুষই বেশি রিটার্নের আশায় মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে শুরু করেছেন। তবে সাধারণ মানুষের কাছে আজও বিনিয়োগের অন্যতম মাধ্যম হল ফিক্সড ডিপোজিট। এতে ঝুঁকি একেবারেই নেই, নিশ্চিত অঙ্কের (Fixed Deposit) রিটার্ন মেলে। কিন্তু মিউচুয়াল ফান্ডে খানিক ঝুঁকি থাকলেও রিটার্নের দিক থেকে এফডিতে অনেক কম রিটার্ন দেয়। তবে এখন কিছু কিছু স্মল ফিনান্স ব্যাঙ্কের এফডিতে (Small Finance Bank FD) ৯ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। এমনই একটি স্মল ফিনান্স ব্যাঙ্ক নিয়ে এল এক আশ্চর্য এফডি স্কিম। এখানে মাত্র ৫০ টাকা বা তার গুণিতকের অঙ্কে টাকা রেখে ফিক্সড ডিপোজিট করা যায়।

দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হিসেবে ব্যাঙ্ক অফ বরোদা সম্প্রতি একটি রেকারিং ডিপোজিট স্কিম চালু করেছে যেখানে ৯ মাস থেকে ২০ মাসের মেয়াদে নির্দিষ্ট সময় অন্তর কিছু টাকা জমালে সাধারণ সেভিংসের তুলনায় বেশি সুদের হার মিলবে। সেভাবেই জনা স্মল ফিনান্স ব্যাঙ্ক একটি নতুন এফডি স্কিম চালু করেছে যার নাম 'লিকুইড প্লাস এফডি স্কিম'। এই বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমে গ্রাহকরা ন্যূনতম ৫০ টাকা থেকে ৫০ টাকার গুণিতকে টাকা জমা রাখতে পারেন। এমনকী এই জমানো টাকার উপর ৯৫ শতাংশের ওভারড্রাফট বা ঋণের সুবিধেও দেবে এই ব্যাঙ্ক।

এই নতুন ফিক্সড ডিপোজিট স্কিমে জনা স্মল ফিনান্স ব্যাঙ্ক বার্ষিক ৬.৭৫ শতাংশ হারে সুদ দেবে ৭ দিন থেকে ১৮০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের জন্য। যে কোনও গ্রাহক এই ব্যাঙ্কে ১ সপ্তাহ থেকে ৬ মাসের মধ্যে যে কোনও সময়ের মেয়াদে টাকা ফিক্সড ডিপোজিটে রাখতে পারেন যাতে আপনি ৬.৭৫ শতাংশ সুদ পাবেন।

কী কী বিশেষত্ব আছে এই ফিক্সড ডিপোজিটের

ট্রাডিশনাল স্বল্প মেয়াদি বিনিয়োগের থেকে এই ফিক্সড ডিপোজিটে অনেক বেশি সুদ দিচ্ছে।

একইদিনের মধ্যে টাকা তুলে নেওয়ার সুবিধে দিচ্ছে এই বিশেষ এফডি স্কিম অর্থাৎ T+0 সেটলমেন্ট হবে এই স্কিমে।

আপনার ইচ্ছামত এই ফিক্সড ডিপোজিটে জমানো টাকার একটা অংশ আপনি চাইলে তুলে নিতে পারেন যখন খুশি।

এই টার্ম ডিপোজিটের ক্ষেত্রে কোনও এক্সিট লোড নেই, অর্থাৎ যখন খুশি টাকা তুলতে চাইলে কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না। ফলে ঝুঁকিও রইল না।

আপনার ফিক্সড ডিপোজিট না ভেঙে তার বিনিময়ে আপনি ফিক্সড ডিপোজিটে জমানো টাকার ৯৫ শতাংশ পর্যন্ত ওভারড্রাফটের সুবিধে পেয়ে যাবেন আপনি।

আরও পড়ুন: Stock Market News: স্টক মার্কেটে প্রযুক্তিগত ত্রুটির জন্য লস হলে দায়িত্ব নিতে হবে এদের, সেবি করল বড় ঘোষণা

সেরা শিরোনাম

Retirement Planning: অবসরের পর মাসে ১ লক্ষ টাকা উপার্জন করতে হলে অবসরকালীন তহবিল কত হওয়া প্রয়োজন?
অবসরের পর মাসে ১ লক্ষ টাকা উপার্জন করতে হলে অবসরকালীন তহবিল কত হওয়া প্রয়োজন?
Vijay Mallya News: সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
Gold Price : পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
US-Iran War: আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল তেলের দাম, একধাক্কায় অনেকটাই, নতুন করে যুদ্ধ আমেরিকা ও ইরানের মধ্যে
আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল তেলের দাম, একধাক্কায় অনেকটাই, নতুন করে যুদ্ধ আমেরিকা ও ইরানের মধ্যে

ভিডিও

NIA News : 'রামনবমীর সময় অশান্তি, অপরূপার স্বামীই মূল অভিযুক্ত', NIA চার্জশিটে সাকির আলি | ABP Ananda
NCPI News: থাকবে সাংসদ পদ? ২০ NCPI সাংসদ নিয়ে ১৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শুনানি
Tapas Roy attacks Sudip Banerjee : '৮০ বছরের বুড়ো, জীবনে সম্মান পাবে না', সুদীপকে নিশানা তাপসের | ABP
Malda News: এবার কি 'কালীঘাট-তৃণমূল' ছাড়ার পথে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী?
Behala News: বেহালা বিমানবন্দর ফের চালু করতে তৎপর সরকার, শুরু জমি সমীক্ষার কাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
8th Pay Commission : ১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
১ জানুয়ারি ২০২৬-এর আগে অবসর নিলেও পাবেন অষ্টম বেতন কমিশনের সুবিধা ? এল নতুন আপডেট
Tukaram Mundhe: ২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
SBI Recruitment : দারুণ বেতন, ২০৭টি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে জানেন ?
দারুণ বেতন, ২০৭টি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে জানেন ?
West Bengal News Live Updates: বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
PM Modi News : জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
Gold Price : পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
Food Safety : বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
Vijay Mallya News: সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
Embed widget