এক্সপ্লোর

Flex-Fuel Cars: সস্তা হবে জ্বালানি, 'ফ্লেক্স ফুয়েল গাড়ির' দিকে হাঁটছে দেশ

Flex-Fuel Cars: গাড়ির তেলের সঙ্গে ইথানল মিশিয়ে তৈরি করা হবে এই Flex-Fuel । যার ফলে কমে যাবে জ্বালানির খরচ।

নয়াদিল্লি: চিন্তা লাঘব হতে পারে কার ড্রাইভারদের। আগামী দিনে সস্তা হতে পারে মহার্ঘ্য জ্বালানি। এবার ফ্লেক্স ফুয়েল গাড়ির দিকে হাঁটতে চলেছে সরকার। গাড়ির তেলের সঙ্গে ইথানল মিশিয়ে তৈরি করা হবে এই Flex-Fuel। যার ফলে কমে যাবে জ্বালানির খরচ।

বাইরের দেশে ইতিমধ্যেই এই ফ্লেক্স ফুয়েল গাড়ির নাম শুনেছে প্রায় সকলেই। সেখানে বহু বছর ধরেই চলছে Flex-Fuel Cars। যদিও ভারতের বুকে একেবারে নতুন এই নাম। জেনে নিন কী এই ফ্লেক্স ফুয়েল।

Flex-Fuel Cars: মূলত, গাড়ির জ্বালানি তেলের সঙ্গে ইথানল মিশিয়ে তৈরি হয় Flex-Fuel। বিদেশের রাস্তায় এই ধরনের গাড়ি নতুন কোনও বিষয় নয়। এটা একেবারে গ্যাসোলিন ইঞ্জিনের মতো গাড়ি। যেখানে পেট্রোলের সঙ্গে ইথানল বা পেট্রোলের সঙ্গে মেথানল মিশিয়ে সহজেই চালানো যায় গাড়ি। প্রয়োজনে কেবল ইথানল বা পেট্রোল দিয়েই গাড়ি চালানোর ক্ষমতা ধরে ইঞ্জিন। এই ধরনের গাড়িকেই Flex-Fuel Cars বলা হয়।

ইলেকট্রিক গাড়ির সঙ্গে তুলনা করলে ফ্লেক্স ফুয়েল মূলত একটা পেট্রোল ইঞ্জিনের গাড়ি। যে ইঞ্জিনে পেট্রোলের পাশাপাশি অন্য জ্বালানি মেশাতে কিছু উপাদান দেওয়া হয়। যার মধ্যে মেশানো তেল বা কেবল একটি তেলের মাধ্যমেই গাড়ির ইঞ্জিন চলতে পারে। এতে কোনও সমস্যা তৈরি হয় না গাড়িতে। ইলেকট্রিক গাড়ির থেকে এর খরচ অনেক কম।

 ইলেকট্রিক ভেহিক্যালের পাশাপাশি ফ্লেক্স ইঞ্জিনের ভবিষ্যৎ নিয়ে ভাবছে সরকার। এই বিষয়ে উৎসাহী তারাও। ভবিষ্যতে দেশের গাড়ি প্রস্তুতকারকদের Flex-Fuel Cars তৈরির নির্দেশিকা দিতে পারে কেন্দ্রীয় সরকার। অন্তত গাড়ির জ্বালানির ঊর্ধমুখী মূল্য সেই কথাই বলছে। ইলেকট্রিক গাড়ির থেকে অনেক বেশি বাস্তবসম্মত হবে এই গাড়ির ইঞ্জিন। সহজেই পেট্রোল ডিজেলের পাশাপাশি পাম্পে রাখা যাবে বায়ো ফুয়েল। 

পকেটের কথা ভাবলে গ্রাহকদের এক লিটার বায়ো-ইথানল কিনতে খরচ পড়বে ৬৫ টাকা। যেখানে পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়েছে সেখানে অনকেটাই সস্তা হতে পারে এই জ্বালানি। দেশের গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলি ঠিকঠাক বিনিয়োগ করলে আগামী ২০২২ সালেই দেশের মাটিতে দেখা যেতে পারে Flex-Fuel Cars। এমনকী ইলেকট্রিক গাড়ির থেকে অনেকটাই বাস্তবসম্মত হবে এই গাড়িগুলি। তেলের জন্য খরচ হবে না মোটা টাকা। তবে ইতির পাশাপাশি নেতিবাচক দিকও রয়েছে এই ফ্লেক্স ফুয়েল ইঞ্জিনে। রিপোর্ট বলছে, এই ধরনের ইঞ্জিনের গাড়ির দাম সাধারণ পেট্রোল গাড়ির থেকে অনেকটাই বেশি হয়। 

আরও পড়ুন : Bajaj Pulsar 250 Launched: এসে গেল নতুন বাজাজ পালসার ২৫০, দেখে নিন প্রথম ছবি

আরও পড়ুন   Honda Rebel 500: রয়্যাল এনফিল্ডের সঙ্গে হবে টক্কর, ভারতে নতুন ক্রুজার বাইক আনছে হোন্ডা

আরও পড়ুন : Royal Enfield Update: মিলানের অটো শোয়ে রয়্যাল এনফিল্ডের নতুন বাইক ! কী নাম দিয়েছে কোম্পানি ?

      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget