এক্সপ্লোর

Indigo Flights Cancellations : ৬০ হাজার টাকা উঠল বিমানের টিকিটের দাম, দেশজুড়ে বিপর্যস্ত বিমান পরিষেবা, DGCA নিল বড় সিদ্ধান্ত

Indigo Flights Disruption : ফলে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় বিমানযাত্রীদের। শেষমেষ বাধ্য় হয়ে নির্দেশ প্রত্যাহার করেছে DGCA।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • DGCA-এর নতুন নিয়ম প্রত্যাহার, উড়ান বাতিল সমস্যায় স্বস্তি।
  • পাইলটদের বিশ্রাম নিয়ম পরিবর্তন, বাতিল উড়ানে যাত্রী দুর্ভোগ।
  • ইন্ডিগো নতুন নিয়মে কর্মী সঙ্কটে, উড়ান বাতিল হাজার হাজার।
  • টিকিটের আকাশছোঁয়া দামে যাত্রীরা হচ্ছেন ক্ষতিগ্রস্ত, বাড়ছে বিমান ভাড়াও।

 

Indigo Flights Disruption : মাত্র কয়েক দিনেই বদলে গেল ভারতের বিমান পরিষেবার চিত্র। অসামরিক বিমান চলাচল অধিদপ্তরের নির্দেশে কিছুদিন ধরেই তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। যার জেরে বিপুল সংখ্য়াক উড়ান বাতিল করে দেয় ইন্ডিগো কর্তৃপক্ষ (Indigo Flights)। ফলে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় বিমানযাত্রীদের। শেষমেষ বাধ্য় হয়ে নির্দেশ প্রত্যাহার করেছে DGCA।
 
কত উড়ান বাতিল করেছে কর্তৃপক্ষ
এখনও পর্যন্ত ইন্ডিগোর ৫৫০টি-রও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। দেশজুড়ে বিমান পরিষেবা ব্যাহত হওয়ার কারণে নির্দেশ প্রত্যাহার করেছে DGCA। পাইলট ও কেবিন ক্রু-দের ডিউটি ও বিশ্রামের নতুন নিয়ম প্রত্যাহার করতে বাধ্য় হয়েছে অসামরিক বিমান চলাচল অধিদফতর। দেশজুড়ে যাত্রী দুর্ভোগের জেরে শয়ে শয়ে বিমান বাতিলের প্রেক্ষিতে এই নির্দেশ প্রত্যাহার করা হয়েছে। অভিযোগ, পরিস্থিতির সুযোগ নিয়ে টিকিটের দাম বাড়াচ্ছে অন্য়ান্য় বিমান সংস্থাগুলি। দিল্লি বা মুম্বইয়ের টিকিট কিনতে গেলে ৫০ থেকে ৬০ হাজার গুনতে হচ্ছে বলেও অভিযোগ।

কী নিয়ে বিতর্ক
এর আগে সপ্তাহে ৪৮ ঘণ্টা পাইলটদের বিশ্রাম বাধ্যতামূলক করেছিল DGCA । 'যত ঘণ্টা তারা বিমান উড়িয়েছেন, তার চেয়ে বেশি সময় বিশ্রাম দিতে হবে পাইলটদর'। এর আগে ২৪ ঘণ্টার মধ্যে একজন পাইলটকে ১০ ঘণ্টা বিশ্রাম দিতেই হবে, উল্লেখ ছিল নির্দেশিকায়।

 কাদের কাঠগড়ায় তুলেছে ইন্ডিগো
 সূত্রের খবর, এই বিভ্রাটের জন্য অনেকাংশে দায়ী নতুন Flight Duty Time Limitations । এই নিয়ম অনুযায়ী, একজন বিমানকর্মীর দিনে ৮ ঘণ্টা, সপ্তাহে ৩৫ ঘণ্টা, মাসে ১২৫ ঘণ্টা এবং বছরে সর্বোচ্চ ১ হাজার ঘণ্টা কাজ করার কথা। বিমানে দায়িত্ব পালনের পর কর্মীদের বিশ্রামের জন্য বাধ্যতামূলক সময়ও নির্ধারণ করা হয়েছে। ইন্ডিগো সূত্রে খবর, এই নিয়ম চালু হওয়ার পর থেকেই সংস্থার কর্মীসংখ্যায় টান পড়ছে। সে কারণেই, পাইলট এবং পর্যাপ্ত সংখ্যক কেবিন ক্রু না থাকায় অনেক উড়ান বাতিল করতে হচ্ছে। ইন্ডিগোর তরফে যে নতুন Flight Duty Time Limitations-এর কথা বলা হচ্ছে, তা চালু হওয়ার কথা ছিল ২০২৪-এ। একাধিক বিমান সংস্থার অনুরোধে সেটি কার্যকর হয় এবছর পয়লা নভেম্বর থেকে।কিন্তু, তারপর যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে নানা প্রশ্ন উঠছে।

কী হয়েছে আগে
গোটা দেশের ছবিটা আরও মারাত্মক! দেশজুড়ে বাতিল  ইন্ডিগোর একের পর এক বিমান। এর আগে বুধবারও ইন্ডিগোর ২০০-রও বেশি উড়ান বাতিল হয়।আর নভেম্বর জুড়ে এক হাজারেরও বেশি উড়ান বাতিল করেছে ইন্ডিগো।ফলে চূড়ান্ত হয়রানির শিকার যাত্রীরা। কিন্তু, এমন পরিস্থিতি কেন? ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত ত্রুটি, শীতকালীন সময়সূচি পরিবর্তন, প্রতিকূল আবহাওয়া, বিমান ব্যবস্থায় ক্রমবর্ধমান যানজট এবং বিমানকর্মীদের কাজের সংশোধিত সময়সূচি— এমন নানা অপ্রত্যাশিত কারণে আমাদের পরিষেবার উপর এমন নেতিবাচক প্রভাব পড়েছে।’’

বিমান চলাচল খাতের ক্ষতি হয়েছে
বাজারের দিক থেকে ইন্ডিগো দেশের বৃহত্তম বিমান সংস্থা। ব্যাপকভাবে বাতিলের ফলে ভারতের বিমান চলাচল খাতের উপর প্রভাব পড়েছে। এখন, ইন্ডিগো সহ অন্যান্য বিমান সংস্থাগুলি এই সংকটের সুযোগটি কাজে লাগিয়ে দ্রুত বিমান ভাড়া বৃদ্ধি শুরু করেছে। শুক্রবার ভ্রমণকারী এবং বুকিং পোর্টালগুলি জানিয়েছে যে অনেক বিমান সংস্থার অভ্যন্তরীণ টিকিট এখন মার্কিন যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক বিমানের ফিরতি ভাড়ার চেয়ে বেশি ব্যয়বহুল।

ভাড়া আকাশছোঁয়া
কম খরচের ক্যারিয়ার স্পাইসজেট আজ নির্বাচিত রুটে ফ্লাইটের জন্য ₹৮০,০০০ পর্যন্ত চার্জ করছে, যা সাধারণ ₹৫,০০০-₹১২,০০০ ভাড়ার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। দুই স্টপেজ বিশিষ্ট এয়ার ইন্ডিয়ার ওয়ান-ওয়ে ইকোনমি ক্লাস টিকিটের দাম ₹৭০,৩২৯। তাছাড়া, হায়দ্রাবাদ থেকে ভোপাল পর্যন্ত শেষ মুহূর্তের এয়ার ইন্ডিয়ার সংযোগে, যার তিনটি স্টপেজ রয়েছে, বিজনেস ক্লাস টিকিটের দাম এখন ১,২৭,০৯০ টাকায় পৌঁছেছে বলে জানা গেছে।

 

Frequently Asked Questions

ইন্ডিগো কেন এত সংখ্যক ফ্লাইট বাতিল করেছে?

নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন (FDTL) নিয়ম এবং কর্মী ঘাটতির কারণে ইন্ডিগো অনেক ফ্লাইট বাতিল করেছে। এটি পাইলট ও কেবিন ক্রুদের বিশ্রাম এবং কাজের সময়ের নতুন নিয়ম মেনে চলার জন্য করা হয়েছে।

DGCA নতুন নিয়ম প্রত্যাহার করেছে কেন?

দেশজুড়ে বিমান পরিষেবা ব্যাহত হওয়া এবং যাত্রী দুর্ভোগের কারণে DGCA পাইলট ও কেবিন ক্রুদের ডিউটি ও বিশ্রামের নতুন নিয়ম প্রত্যাহার করতে বাধ্য হয়েছে।

বিমান বাতিল হওয়ার ফলে টিকিটের দামে কী প্রভাব পড়েছে?

বিমান বাতিলের সুযোগ নিয়ে অন্যান্য বিমান সংস্থাগুলি টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে। কিছু রুটে টিকিটের দাম ৫০,০০০ থেকে ৮০,০০০ টাকা পর্যন্ত পৌঁছেছে, যা স্বাভাবিক ভাড়ার চেয়ে অনেক বেশি।

FDTL নিয়মটি কী?

এই নিয়ম অনুযায়ী, একজন বিমানকর্মীর দিনে ৮ ঘণ্টা, সপ্তাহে ৩৫ ঘণ্টা, মাসে ১২৫ ঘণ্টা এবং বছরে সর্বোচ্চ ১০০০ ঘণ্টা কাজ করার কথা। এছাড়াও, কর্মীদের বিশ্রামের জন্য বাধ্যতামূলক সময়ও নির্ধারণ করা হয়েছে।

সেরা শিরোনাম

Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
Insurance Commission: বিমার কমিশন সংক্রান্ত বিরাট সংস্কার করতে চায় IRDAI, তাদের ভাবনায় রয়েছে এজেন্টদের কথাও
বিমার কমিশন সংক্রান্ত বিরাট সংস্কার করতে চায় IRDAI, তাদের ভাবনায় রয়েছে এজেন্টদের কথাও
Gold Price Today: ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget