এক্সপ্লোর

Free VISA: এদেশে যেতে ভিসা লাগবে না ভারতীয়দের! আর কোন কোন দেশ দেয় এই সুবিধা?

Malaysia Visa Free Entry:১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে এই নিয়ম। এর ফলে ওই দেশে যেতে কমবে খরচ

নয়াদিল্লি: আরও একটু খরচ কমল। এবার মালয়েশিয়া ঘুরতে চাইলে বাজেট একটু কম করলেও হবে ভারতের ভ্রমণপিপাসুদের। কারণ ভারতীয়দের জন্য ভিসা ছাড়াই (Free VISA) সেদেশের ঢোকার অনুমতি দিল মালয়েশিয়া। সেদেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা করেছেন। শুধু ভারতীয় নয়, চিনের নাগরিকদের জন্যও ওই সুবিধা দিল মালয়েশিয়া সরকার। ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে এই নিয়ম।

ভারতীয়দের জন্য কী সুবিধা?
 
বিদেশে যাওয়ার সময় অন্যতম মাথাব্যথা থাকে সময়ে ভিসা (Visa Free Entry) পাওয়া নিয়ে। এবার থেকে মালয়েশিয়ার জন্য এই সমস্যা আর থাকছে না। ১ ডিসেম্বর থেকে ভারতীয় নাগরিক যাঁরা মালয়েশিয়া যাবেন তাঁদের Entry Visa লাগবে না।

ভিসা ছাড়াই যে কোনও ভারতীয় নাগরিক মালয়েশিয়ায় ৩০ দিন পর্যন্ত থাকতে পারবেন।

ভিসার প্রয়োজনীয়তা না থাকলেও নিরাপত্তা-তল্লাশি প্রক্রিয়া (Security Screening) চালু থাকছে। 

ভিসা পেতে গেলে খরচ হয়। ভিসার প্রয়োজন উঠে যাওয়ায় এখন থেকে সেই সংক্রান্ত খরচও লাগবে না।

কেন এমন পদক্ষেপ নিল মালয়েশিয়া?

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগেই ইঙ্গিত দিয়েছিলেন ভিসা প্রক্রিয়া সরলীকৃত বা সহজ করার জন্য। ভবিষ্যতে সেদেশে যাতে পর্যটকদের (Malayasia Tourism) ভিড় বাড়ে সেই কারণেই এই সিদ্ধান্তের কথা ভাবা হয়েছে। মূলত ভারতীয় ও চিনের পর্যটকদের দিকেই লক্ষ্য রেখে এমন করা হয়েছে।   
  
মালয়েশিয়ার জন্য ভারত ও চিনের বাজার খুব গুরুত্বপূর্ণ। এই দুটি দেশ থেকে বহু পর্যটক মালয়েশিয়া যায়।

এই বছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে মালয়েশিয়ায় ৯.১৬ মিলিয়ন পর্যটন পা রেখেছেন। তাঁদের মধ্যে ভারতীয় পর্যটন (Indian Tourist) ছিলেন প্রায় ৩ লক্ষ। অর্থাৎ মালয়েশিয়ার পর্যটন শিল্পের জন্য গুরুত্বপূর্ণ ভারত।

মালয়েশিয়া সরকারের আশা, ভিসা-ফ্রি এন্ট্রির সুবিধা থাকলে আরও বেশি সংখ্যায় পর্যটকেরা পা রাখবেন মালয়েশিয়ায়।

ভারতকে পর্যটকের জন্য ভিসা-ফ্রি এন্ট্রি দেওয়ার তালিকায় মালয়েশিয়া চতুর্থ। এর আগে শ্রীলঙ্কা, ভিয়েতনাম, তাইল্যান্ডে ভারতীয় পর্যটকদের জন্য এই সুবিধা দিয়েছে। 

১০ নভেম্বর থেকে তাইল্যান্ডে পা রাখতে ভারতীয় পর্যটকদের ভিসা লাগছে না। আগামী বছরের ১০ মে পর্যন্ত এই নিয়ম থাকছে। তারপর প্রয়োজন বুঝে মেয়াদ বাড়তে পারে।

অক্টোবরে ভারতীয় পর্যটকদের জন্য ভিসা ফ্রি এন্ট্রির ব্য়বস্থা করেছে শ্রীলঙ্কাও। ওই তালিকায় রয়েছে চিন, রাশিয়াও। আপাতত এটা পাইলট প্রোজেক্ট, আপাতত ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত।

আরও পড়ুন: বের করে আনা হল অগার মেশিনের ভাঙা যন্ত্রাংশ ! এবার শুরু হবে মানুষ দিয়ে পাথর কাটার কাজ

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget