এক্সপ্লোর

Gautam Adani: 'প্রতিটা আঘাত আমাদের আরও শক্তিশালী করে', ঘুষকাণ্ডের অভিযোগে পাল্টা জবাব আদানির

Adani Group: জয়পুরে 'ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি অ্যাওয়ার্ড'-এর ৫১তম অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় গৌতম আদানি এই মার্কিনি অভিযোগ (US Allegations Bribery Case) নিয়ে পাল্টা জবাব দেন প্রকাশ্যে।

Adani Group: এই প্রথমবার মার্কিন আদালতের ঘুষকাণ্ডের অভিযোগ নিয়ে মুখ খুললেন ভারতের অন্যতম ধনকুবের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani)। জয়পুরে 'ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি অ্যাওয়ার্ড'-এর ৫১তম অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় গৌতম আদানি (Adani Group) এই মার্কিনি অভিযোগ (US Allegations Bribery Case) নিয়ে পাল্টা জবাব দেন প্রকাশ্যে। এই আইনি জটিলতা যে নতুন নয়, তাও স্পষ্ট জানান আদানি। তিনি বলেন, 'এটাই প্রথমবার নয়, এটা আমাদের অগ্রগতির মূল্য'।

কী বলেন গৌতম আদানি

এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে গৌতম আদানি জানিয়েছেন, 'আপনার বেশিরভাগই জানেন যে দুই সপ্তাহ আগে আদানি গ্রিন এনার্জি সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগের সম্মুখীন হয়েছে। নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছিল সংস্থার বিরুদ্ধে। এই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি এর আগেও আমাদের হতে হয়েছে, এটা প্রথম কোনো ঘটনা নয়। আপনাদের জানাই, প্রতিটি আঘাত আমাদের আরও শক্তিশালী করে। প্রতিটি প্রতিবন্ধকতা আদানি গোষ্ঠীর জন্য একেকটি উন্নতির অগ্রগতির সোপান হয়ে ওঠে। রাজনৈতিকভাবে প্রতিটি বিরোধী দল আমাদের আরও শক্তি জোগায়।

গৌতম আদানি আরও জানিয়েছেন যে এই মার্কিন মুলুকের মামলায় আদানি গ্রুপের কারও উপর কোনো সংস্থার উপর এফসিপিএ আইন লঙ্ঘন কিংবা ন্যায়বিচারে বাধা দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ চাপেনি।

'আমাদের অগ্রগতির মূল্য...'

এই বিষয়ে গৌতম আদানি আরও জানান যে, 'আজকের দুনিয়ায় সত্য ঘটনার থেকে নেতিবাচক ঘটনা অনেক বেশি দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাজ করছি। বিশ্বমানের নিয়ন্ত্রক সংস্থার উপর আবারও পূর্ণ আস্থা রাখার চেষ্টা করছি। যাইহোক এই কয়েক বছরে আমাদের যে যে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হল তা আসলে আমাদের অগ্রগতির মূল্য। যত বড় যত দৃপ্ত হবে তোমার স্বপ্নগুলি, এই দুনিয়া তোমায় আরও বেশি করে পরখ করে দেখবে।

আমেরিকায় কী কী অভিযোগ ছিল

আমেরিকার নিউইয়র্ক আদালতে গৌতম আদানি সহ আরও ৭ জনের উপরে ২২৫০ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল। আগামী ২০ বছরে আমেরিকায় ২ বিলিয়ন ডলারের একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পাওয়ার জন্য এই ৭ জন সরকারি আধিকারিককে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন বলেই অভিযোগ দায়ের করা হয়েছিল। আদানি গ্রুপ যদিও এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে গৌতম আদানি, তাঁর ভাইপো সাগর আদানি, বিনীত জৈনের উপর এফসিপিএ লঙ্ঘনের কোনো অভিযোগ নেই।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Multibagger Stock: ২১০০ শতাংশ রিটার্ন এই স্টকে, ৬২৪ কোটির নতুন প্রজেক্ট পেল সংস্থা- আরও বাড়বে দাম ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Gold Silver Price Today: মাসের শেষে কমল সোনা ও রুপোর দাম, আজ কলকাতায় কত হল এই দুই ধাতুর দাম?
মাসের শেষে কমল সোনা ও রুপোর দাম, আজ কলকাতায় কত হল এই দুই ধাতুর দাম?
Price Hike: ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা
ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget