এক্সপ্লোর

Gold Buying: দুবাই থেকে সোনা কিনলে কত টাকা বাঁচবে ? জানলে অবাক হবেন; কত সোনা আনা যায় ভারতে ?

Gold Buying From Dubai: ভারতের পাসপোর্ট আইন অনুযায়ী পুরুষদের ক্ষেত্রে ২০ গ্রাম এবং মহিলাদের ক্ষেত্রে ৪০ গ্রাম পর্যন্ত সোনা আনা যাবে একেবারে শুল্ক ছাড়াই।

Gold Import: সম্প্রতি কন্নড় অভিনেত্রী রন্যা রাও ১৪.৮ কেজি সোনা সহ বেঙ্গালুরু বিমানবন্দরে ধরা পড়েছেন আর এখনও পর্যন্ত বেঙ্গালুরুতে উদ্ধার হওয়া সবথেকে বেশি পরিমাণ সোনা পাচারের কাণ্ড এটাই। সারা দেশ উত্তাল এই ঘটনায়। কিন্তু কেন সেই অভিনেত্রীকে দুবাই থেকে ভারতে গোপনে সোনা আনতে হয়েছিল ? দুবাইতে (Gold Buying) কত সস্তায় মেলে সোনা ? জানলে আপনিও অবাক হবেন। সাধারণভাবে মুম্বইয়ে সোনার দামের থেকে ১১.৫ শতাংশ কম দামে সোনা পাওয়া যায় দুবাইতে। তবে বাইরে থেকে সোনা আইনত আনতে গেলে আপনাকে আমদানি শুল্ক জমা করতে হয়।

দুবাইতে কত দাম সোনার

৭ মার্চের হিসেবে দুবাইতে ১০ গ্রাম সোনার দাম ছিল ৩২৬০ এইডি অর্থাৎ আরবিয়ান দিরহাম। ডলারের হিসেবে ১০ গ্রাম সোনার দাম হবে ৮৮৭.৬৩ ডলার, ভারতীয় মুদ্রায় ১ ভরির দাম রয়েছে ৭৭,২৮১.৭৬ টাকা। মুম্বইতে ৭ মার্চের দিনে ১ ভরি সোনার দাম ছিল ৮৭,৪৮০ টাকা অর্থাৎ দুবাইতে সোনার দাম মুম্বইয়ের তুলনায় ১১.৫ শতাংশ কম। আন্তর্জাতিক বাজারে নিউইয়র্ক ভিত্তিক কমোডিটি মার্কেটে সোনার দাম এক আউন্স পিছু ২৯০৮.৯ ডলার আর ১০ গ্রামের হিসেবে দুবাই এবং মুম্বইয়ের দামের থেকে এই দাম ১০২৬.৮ ডলার বেশি। এক আউন্স মানে বুঝতে হবে ২৮.৩৪৯৫ গ্রাম। ফলে বোঝাই যাচ্ছে আন্তর্জাতিক বাজারের দাম কিংবা দেশীয় বাজারের দামের তুলনায় দুবাইতে সোনার দাম অনেকটাই কম।

আমদানি শুল্ক কত দিতে হয়

আইনত আপনি যদি দুবাই থেকে সোনা কিনে আনেন, তাহলে আপনাকে ভারতের উপস্থিত দামের উপর কিছু কাস্টম ডিউটি দিতে হয়। এখন এই কাস্টম ডিউটি ধার্য রয়েছে প্রতি ১০ গ্রামের জন্য ৯২৭ ডলার যা ২৮ ফেব্রুয়ারির আগে ছিল ৯৩৮ ডলার। সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস এই শুল্ক কমিয়ে দিয়েছে। এছাড়াও রয়েছে আমদানি শুল্ক। বর্তমানে সোনার দামের ৬ শতাংশ আমদানি শুল্ক দিতে হয় গ্রাহককে। ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটে এই আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৬ শতাংশ।

দুবাই থেকে সোনা কিনলে খরচ বাঁচবে ?

দুবাই থেকে সোনা কিনলে প্রথমে ৬ শতাংশ কাস্টম ডিউটি সহ দাম পড়বে ৯৪৩.২৫ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৮২,১১৯ টাকা যা এখনও মুম্বইয়ের সোনার দামের থেকে ৫৩৬০ টাকা কম প্রতি ১০ গ্রামের ভিত্তিতে।

ভারতের পাসপোর্ট আইন অনুযায়ী পুরুষদের ক্ষেত্রে ২০ গ্রাম এবং মহিলাদের ক্ষেত্রে ৪০ গ্রাম পর্যন্ত সোনা আনা যাবে একেবারে শুল্ক ছাড়াই, তবে সেই সোনার দাম হতে হবে ১ লাখ টাকার মধ্যে। শিশুদের ক্ষেত্রেও ২০ গ্রাম বা ৪০ গ্রামের ছাড় রয়েছে শুল্কের ক্ষেত্রে।  

আরও পড়ুন: Patanjali Food Park: কৃষিব্যবস্থায় আনবে বদল, নাগপুরের পতঞ্জলি হার্বাল পার্ক জীবন বদলে দেবে কৃষকদের- দাবি আচার্য বালকৃষ্ণর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Best Stocks To Buy : সোমবারের সেরা স্টক হতে পারে এই তিন, জেনে নিন নামগুলি
সোমবারের সেরা স্টক হতে পারে এই তিন, জেনে নিন নামগুলি
New Medicine Policy : প্রেসক্রিপশন ছাড়া কেনা যাবে না এই ওষুধগুলি ! ধরা পড়লেই....
প্রেসক্রিপশন ছাড়া কেনা যাবে না এই ওষুধগুলি ! ধরা পড়লেই....
Gold Silver Price : রুপোর দামে বড় পরিবর্তন! কমল সোনার দামও, জানুন সোনা ও রুপোর লেটেস্ট রেট
রুপোর দামে বড় পরিবর্তন! কমল সোনার দামও, জানুন সোনা ও রুপোর লেটেস্ট রেট
Credit Card: শুধু Minimum Due জমা দিলে বাড়বে বিপদ, ক্রেডিট কার্ডের এই ভুলে বাড়তে পারে ঋণের বোঝা
শুধু Minimum Due জমা দিলে বাড়বে বিপদ, ক্রেডিট কার্ডের এই ভুলে বাড়তে পারে ঋণের বোঝা

ভিডিও

BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget