এক্সপ্লোর

Gold Investment: ২৫ বছরে নিফটির রিটার্নকেও ছাপিয়ে গিয়েছে, মুখে হাসি ফুটিয়েছে সোনা; কত রিটার্ন এসেছে জানেন ?

Gold Rate: এক রিপোর্টে দেখা গিয়েছে, এই মূল্যবান ধাতু ভারতীয় এবং আমেরিকান বেঞ্চমার্ক সূচকগুলির বিপরীতে ধারাবাহিকভাবে বিনিয়োগকারীদের বেশি রিটার্ন দিয়ে এসেছে।

Gold Price: বিগত ২৫ বছরে অবাক করা তথ্য প্রকাশ্যে এসেছে। স্টক মার্কেটের থেকেও সোনায় বিনিয়োগে মিলেছে বেশি রিটার্ন এবং ঝুঁকিও থেকেছে একেবারে ন্যূনতম। ফলে বিনিয়োগকারীদের কাছে ইকুইটির থেকেও অনেক বেশি ভরসাযোগ্য থেকেছে সোনা (Gold Investment)। অ্যাকুইটাস নামের একটি সংস্থার প্রতিবেদনে (Return on Gold) দেখা গিয়েছে ২০০০ সাল থেকে সোনায় তুলনায় স্টক মার্কেটের বেশ কিছু সূচকের থেকে বেশি রিটার্ন এসেছে। নিফটি ৫০ এবং এস অ্যান্ড পি ৫০০ সূচকের রিটার্নকে ছাপিয়ে গিয়েছে সোনা।

এই রিপোর্টে দেখা গিয়েছে, এই মূল্যবান ধাতু ভারতীয় এবং আমেরিকান বেঞ্চমার্ক সূচকগুলির বিপরীতে ধারাবাহিকভাবে বিনিয়োগকারীদের বেশি রিটার্ন দিয়ে এসেছে। এএনআইয়ের সমীক্ষায় দেখা গিয়েছে ২০০০ সাল থেকে নিফটি ৫০ এবং এস অ্যান্ড পি ৫০০ সূচককেও ছাপিয়ে গিয়েছে সোনার রিটার্ন।

মার্কিনি ডলারের নিরিখে ২০০০ সাল থেকে সোনার দাম (Gold Investment) ৯.৯৯ গুণ বেড়ে গিয়েছে। এর মধ্যে এস অ্যান্ড পি ৫০০ সূচকে মাত্র ৪.৩৪ গুণ বৃদ্ধি দেখা গিয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যে এই মূল্যবান ধাতুতে সূচকের থেকে বেশি রিটার্ন এসেছে। আর ভারতীয় মুদ্রার নিরিখেও নিফটি ৫০ সূচকের থেকে ভাল পারফর্ম করেছে এই মূল্যবান ধাতু। ২০০০ সাল থেকে নিফটি ৫০ সূচক যেখানে বিনিয়োগকারীদের ১৫.৬৭ গুণ রিটার্ন দিয়েছে, সেখানে সোনার দাম ভারতের বাজারে ১৯.৩২ গুণ বেড়ে গিয়েছে।

এই সমীক্ষা থেকে বোঝা যাচ্ছে বিনিয়োগকারীদের (Gold Investment) কাছে অস্থির সময়ে সোনায় বিনিয়োগ অনেকটাই ভরসাযোগ্য। সোনা বেশিরভাগ সময়েই একটি নিশ্চিত বিনিয়োগের মাধ্যম হিসেবে মান্য হয়েছে। আর এই সোনায় বিনিয়োগে ঝুঁকিহীনভাবে অনেক বেশি রিটার্নও পেয়ে এসেছেন বিনিয়োগকারীরা।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: TCS Salary Hike: কর্মী ছাঁটাইয়ের আবহ দেশে, বেতন বাড়ানোর ঘোষণায় স্বস্তি দিল এই আইটি সংস্থা; কারা পাবেন সুবিধে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: চালু হল নতুন পোর্টাল, এবার খুব সহজেই দেখতে পাবেন নিজের প্রভিডেন্ট ফান্ড ক্লেমের স্টেটাস ও চাকরির ইতিহাস
চালু হল নতুন পোর্টাল, এবার খুব সহজেই দেখতে পাবেন নিজের প্রভিডেন্ট ফান্ড ক্লেমের স্টেটাস ও চাকরির ইতিহাস
SBI IPO : আসছে SBI ফান্ডস ম্যানেজমেন্টের মেগা আইপিও, কত হবে প্রাইস ব্য়ান্ড, এক লটে কটা শেয়ার থাকবে ?
আসছে SBI ফান্ডস ম্যানেজমেন্টের মেগা আইপিও, কত হবে প্রাইস ব্য়ান্ড, এক লটে কটা শেয়ার থাকবে ?
E20 Effects on Car Mileage: গাড়ির মাইলেজ কমিয়ে দিচ্ছে E20 পেট্রোল? নিতিন গডকড়ী বললেন, ‘যে কেউ মাইলেজ পরীক্ষা করতে পারে না’
গাড়ির মাইলেজ কমিয়ে দিচ্ছে E20 পেট্রোল? নিতিন গডকড়ী বললেন, ‘যে কেউ মাইলেজ পরীক্ষা করতে পারে না’
Gold Silver Price Today: রথের ঠিক আগেই দাম কমল সোনার, পড়েছে রুপোর দরও
রথের ঠিক আগেই দাম কমল সোনার, পড়েছে রুপোর দরও

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget