এক্সপ্লোর

TCS Salary Hike: কর্মী ছাঁটাইয়ের আবহ দেশে, বেতন বাড়ানোর ঘোষণায় স্বস্তি দিল এই আইটি সংস্থা; কারা পাবেন সুবিধে ?

Salary Hike: টাটা কনসালট্যান্সি সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এবারে ২৫ হাজার কর্মীকে প্রোমোশন দিয়েছে, তাছাড়া আরও ৪০ হাজার কর্মী নিয়োগ করবে টিসিএস।

Salary Hike: কিছুদিন আগেই ৭০০ কর্মীকে ছাঁটাই করেছিল ইনফোসিস সংস্থা, এমনকী ৩০০ ফ্রেশারকে নিয়োগ করেও তাদের ছাঁটাই করার সিদ্ধান্তকে ঘিরে তর্জা চলছে এখনও। এবার সেই আবহে খানিক স্বস্তি পেলেন এই সংস্থার আইটি কর্মীরা। বেতন বাড়ানোর (Salary Hike) ঘোষণা করেছে টিসিএস। দেশের সবথেকে বড় আইটি সংস্থার (TCS Salary Hike) কর্মীদের বাড়তে চলেছে বেতন। আগামী এপ্রিল মাস থেকেই নতুন অর্থবর্ষে এই বর্ধিত বেতন পাবেন সমস্ত পেশাদার আইটি কর্মীরা। কত বাড়বে বেতন ?

টিসিএস এই বেতন বাড়ানোর কথা ঘোষণার পর থেকেই আশা করা হচ্ছে যে অন্য সমস্ত দেশীয় আইটি সংস্থাগুলিতেও বেতন বাড়ানো হবে। অন্য বেশ কিছু সংস্থা ইতিমধ্যেই তাদের কর্মীদের বেতন বাড়িয়েছে। বার্ষিক অ্যাপ্রাইজাল পর্ব চলছে বেশ কিছু সংস্থায় আর সেখানে কর্মীদের বেতন বাড়তে পারে অনেকের।

ইনফোসিসেও বাড়বে বেতন

টিসিএস সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ৪ থেকে ৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বেতন। দেশের দ্বিতীয় বৃহত্তম আইটি সংস্থা ইনফোসিসেও বেতন বাড়ানোর কথা ঘোষণা হয়েছে। মার্চ মাসের শেষের মধ্যেই কর্মীদের বেতন বৃদ্ধির অ্যাপ্রাইজাল লেটার পাঠানো হবে বলে জানানো হয়েছে। ডেলিভারি ইউনিট থেকে প্রাপ্ত প্রস্তাব অনুসারে কোন বিভাগে কত বেতন বাড়ানো হবে তা নিয়ে আলোচনা চলছে। প্রতিবেদন অনুসারে, ইনফোসিসে ৫ থেকে ৮ শতাংশ বেতন বাড়তে পারে ইনফোসিসে। কোভিডের আগে ২৫৪ বিলিয়ন ডলারের আইটি ইন্ডাস্ট্রিতে দেশে আগে দুই অঙ্কের বেতন বৃদ্ধির হার ছিল, আর তা এখন এসে দাঁড়িয়েছে এক অঙ্কের হারে।

৪০ হাজার কর্মী নিয়োগ করবে টিসিএস

টাটা কনসালট্যান্সি সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এবারে ২৫ হাজার কর্মীকে প্রোমোশন দিয়েছে, তাছাড়া আরও ৪০ হাজার কর্মী নিয়োগ করবে টিসিএস। ২০২৫ সালের শেষের মধ্যেই এই বিপুল নিয়োগ করবে সংস্থা। আগামী দিনের জন্য বহু পরিকল্পনা করেছে টিসিএস যা আইটি ইন্ডাস্ট্রির পক্ষে সমৃদ্ধি সূচক এবং তাদের কর্মীদের জন্যও সমৃদ্ধির কারক হবে বলে আশা করা হচ্ছে। গত বছর নভেম্বর মাসে এই সংস্থাতেই সিনিয়র কর্মীদের ৪০ শতাংশ পর্যন্ত বোনাস কমিয়ে দেওয়া হয়েছিল। আবার কারো কারো অ্যাকাউন্টে বোনাসও জমা হয়নি বলে দাবি উঠেছিল। তবে সংস্থার তরফে জুনিয়র কর্মীদের বেতনে কোনো কাট-ছাঁট করা হয়নি। 

আরও পড়ুন: Fixed Deposit: রেপো রেট কমতেই FD-তে সুদের হার কমাল এই ব্যাঙ্ক, এখন কত রিটার্ন মিলবে ?

সেরা শিরোনাম

Instant Loan: মাসে উপার্জন ৭৫ হাজার টাকা, মাত্র ১২ হাজারের লোন নিয়েও ফেঁসেছিলেন, ক্ষতি হল সাড়ে ৩ হাজারের বেশি
মাসে উপার্জন ৭৫ হাজার টাকা, মাত্র ১২ হাজারের লোন নিয়েও ফেঁসেছিলেন, ক্ষতি হল সাড়ে ৩ হাজারের বেশি
Aadhaar Card: আপনার অজান্তেই কি আপনার আধার কার্ড ব্যবহার করছে কেউ? কীভাবে বাঁচবেন এই ধরনের স্ক্যাম থেকে?
আপনার অজান্তেই কি আপনার আধার কার্ড ব্যবহার করছে কেউ? কীভাবে বাঁচবেন এই ধরনের স্ক্যাম থেকে?
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Paytm News: ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম

ভিডিও

PPP Model Hospital News | এবার হাসপাতালকে সুপার স্পেশালিটিতে উন্নীত করতে PPP মডেল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.১১.২৬): 'নভেম্বরেই টাকা ফেরান', আবাসের অযোগ্য প্রাপকদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর | মমতার ভাই বাবুনের DP-তে শুভেন্দু
Howrah Municipal Corporation |
Malda News | আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিধায়কের নাম করে ট্রাকে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার ৪
Abhishek Banerjee : অভিষেকের বাড়িতে পুলিশ, হুমকি দেওয়ার অভিযোগে FIR ও হাজিরার নোটিস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget