এক্সপ্লোর

Gold Price: এক সপ্তাহে কয়েক হাজার টাকা সস্তা হয়েছে সোনা ! আজ কলকাতায় কত দাম চলছে ?

Gold Price on 17 August 2025: গত এক সপ্তাহে ২৪ ক্যারাট সোনার দাম কমেছে ১৮৬০ টাকা আর ২২ ক্যারাট সোনার দাম কমেছে ১৭০০ টাকা।

Gold Price Today: আন্তর্জাতিক বাজারে শুল্ক সম্পর্কিত অনিশ্চয়তা সত্ত্বেও অপরিশোধিত তেলের দাম ক্রমাগত হ্রাসের কারণে গত এক সপ্তাহে সোনার দাম (Gold Price) প্রায় হাজার দুয়েক টাকা কমে গিয়েছে। গত এক সপ্তাহে ২৪ ক্যারাট সোনার দাম কমেছে ১৮৬০ টাকা আর ২২ ক্যারাট সোনার দাম কমেছে ১৭০০ টাকা। আজ ১৭ অগাস্ট সারা দেশে ২৪ ক্যারাট সোনার গড় দাম (Gold Rate Today) রয়েছে প্রতি ১০ গ্রামে ১,০১,১৮০ টাকা আর ২২ ক্যারাট সোনার দাম রয়েছে প্রতি ১০ গ্রামে ৯২,৭৫০ টাকা।

কোন শহরে কত দাম চলছে আজ

ভারতের মধ্যে এখন রাজধানী দিল্লির বাজারেই সোনার দাম সবথেকে বেশি রয়েছে। এখানে ২৪ ক্যারাট সোনা প্রতি ১০ গ্রামে ১,০১,৩৩০ টাকা আর ২২ ক্যারাট সোনার দাম ১ ভরিতে ৯২,৯০০ টাকা রয়েছে। এর পাশাপাশি কলকাতা, মুম্বই, চেন্নাই-এর মত মহানগরগুলিতে ২৪ ক্যারাট সোনা ১,০১,১৮০ টাকায় আর ২২ ক্যারাট সোনা ১ ভরিতে ৯২,৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে লখনউ, চণ্ডিগড়, জয়পুরে ২৪ ক্যারাট সোনার দাম ১,০১,৩৩০ টাকা আর ২২ ক্যারাট সোনার দাম ৯২,৯০০ টাকা রয়েছে।

কলকাতায় কত দাম রয়েছে

কলকাতার বাজারে আজ ১৭ অগাস্ট রবিবার সপ্তাহান্তে সোনার দাম গতকালের দাম ধরেই চলতে হবে। গতকাল ১৬ অগাস্ট জন্মাষ্টমীর বাজারে সস্তা হয়েছিল সোনার দাম। ২৪ ক্যারাট সোনার দাম হয়েছিল ১ গ্রামের জন্য ৯৯৩২ টাকা আর ২২ ক্যারাট সোনার দাম হয়েছিল ১ গ্রামের জন্য ৯৪৩৫ টাকা। শুক্রবারের থেকেও দাম কমেছিল কলকাতায় এদিন। সস্তায় সোনা কেনার সুযোগ ছিল গ্রাহকদের।

আজকের সোনার দাম ( ১৭ অগাস্ট, ২০২৫)

 
সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৯৯৩২
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৯৪৩৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৯০৩৮
১৮ ক্যারেট ১ গ্রাম ৭৭৪৫
রুপো (৯৯৯) ১ কেজি ১,১৪,২৫৩

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।

সোনা কেনার সময় কী কী বিষয় খেয়াল রাখবেন

সার্টিফায়েড সোনা: শুধুমাত্র ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের পক্ষ থেকে সার্টিফাই করা সোনা কিনুন। 
বিশুদ্ধতা: সোনার বিশুদ্ধতা সাধারণত ক্যারেটে মাপা হয়। কত ক্যারেটের সোনা কিনছেন, দেখে নিন। প্রতি ক্যারেটের দাম আলাদা।  সোনার দাম: যেদিন সোনা কিনছেন, সেদিন সোনার দাম কত, দেখে নিন। তারপর দোকানের দাম যাচাই করুন। 
সোনার গয়নার মেকিং চার্জ: গয়না কেনার সময় গয়নার নকশা এবং বেশ কিছু বিষয়ের উপর মেকিং চার্জ নির্ভর করে। ভাল করে বুঝে নিন, মেকিং চার্জ বাবদ আপনাকে কত টাকা দিতে হবে। 
সোনা বিক্রির নিয়ম বা বাই-ব্যাকের নিয়ম: গয়না কেনার ক্ষেত্রে বাই-ব্যাক পলিসি জেনে রাখা জরুরি।  সেলস পার্সনদের থেকে নিশ্চিত হয়ে নিন,  ভবিষ্যতে এই সোনা জুয়েলার্সের কাছে বিক্রি করলে কতটা অর্থ ফেরত পাবেন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Stock Market Crash : ১ ঘণ্টায় ২ লাখ কোটি টাকা উধাও ! ফের বড় ধস ভারতের শেয়ার বাজারে, হরমুজ বন্ধ করেছে ইরান
১ ঘণ্টায় ২ লাখ কোটি টাকা উধাও ! ফের বড় ধস ভারতের শেয়ার বাজারে, হরমুজ বন্ধ করেছে ইরান
New Medicine Policy : প্রেসক্রিপশন ছাড়া কেনা যাবে না এই ওষুধগুলি ! ধরা পড়লেই....
প্রেসক্রিপশন ছাড়া কেনা যাবে না এই ওষুধগুলি ! ধরা পড়লেই....
Gold Silver Price : রুপোর দামে বড় পরিবর্তন! কমল সোনার দামও, জানুন সোনা ও রুপোর লেটেস্ট রেট
রুপোর দামে বড় পরিবর্তন! কমল সোনার দামও, জানুন সোনা ও রুপোর লেটেস্ট রেট
Credit Card: শুধু Minimum Due জমা দিলে বাড়বে বিপদ, ক্রেডিট কার্ডের এই ভুলে বাড়তে পারে ঋণের বোঝা
শুধু Minimum Due জমা দিলে বাড়বে বিপদ, ক্রেডিট কার্ডের এই ভুলে বাড়তে পারে ঋণের বোঝা

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget