এক্সপ্লোর

Gold Price: শুক্রবারে সস্তা হল সোনা, স্বস্তি গ্রাহকদের ! আজ ১ ভরিতে কত কমবে খরচ ?

Gold Rate Today in Bengal on 18 April: বাংলার বাজারে আজ শুক্রবার ১৮ এপ্রিল ২৪ ক্যারাট, ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম (Gold Price) কমেছে।

Gold Silver Rate on 18 April: সোনার দাম প্রতিদিনই ওঠানামা করতে থাকে। দাম কমলে স্বস্তি মেলে গ্রাহকদের। কম দামে সোনা কেনার সুযোগ পান সকলেই। পয়লা বৈশাখের পর থেকেই হু হু করে বেড়েই চলছিল সোনার দাম। তবে আজ সেই দাম (Gold Rate Today) বাড়ার ধারায় ছেদ পড়েছে। দাম আজ খানিক কমেছে সোনার। বাংলার বাজারে আজ শুক্রবার ১৮ এপ্রিল ২৪ ক্যারাট, ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম (Gold Price) কমেছে। অন্যদিকে রুপোর দামও কেজিতে ২০০ টাকা কমেছে। আজ সোনার গয়না গড়াতে কত খরচ হবে ?  

সোনা ভারতে বলুন বা বাংলায় একটি অত্যন্ত শুভ ধাতু বলেই মনে করা হয়। যে কোনও অনুষ্ঠানে বা শুভ কাজে সোনা উপহার দেওয়ার চল রয়েছে। আবার অনেকে সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও মনে করেন। ফলে সোনার দাম বাড়লে বিনিয়োগে বেশি মুনাফা আসলেও সোনার গয়না কেনার পক্ষে খরচ অনেকখানি বেড়ে যায়। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন। 

আজকের সোনার দাম ( ১৮ এপ্রিল ২০২৫)                  

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৯৫৪০
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৯০৬৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৮৬৮১
১৮ ক্যারেট ১ গ্রাম ৭৪৪০
রুপো (৯৯৯) ১ কেজি ৯৬,২১৫

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।  

সোনা কেনা বা বিক্রির সময় কয়েকটি বিষয় মনে রাখা আবশ্যক:               

  • সোনার বিশুদ্ধতা: সোনার বিশুদ্ধতা ক্যারেটে প্রকাশ করা হয়। ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা ৯২% খাঁটি।  ১৪ এবং ১৮ ক্যারেটে যথাক্রমে মাত্র ৫৮.৩৩% এবং ৭৫% খাঁটি সোনা থাকে।
  • গয়নায় হলমার্ক:  হলমার্কে জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BIS স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি, জুয়েলারদের ব্যক্তিগত হলমার্কও থাকে। তাতে  ধাতুর বিশুদ্ধতা এবং তৈরির বছর লেখা থাকে।
  • বাইব্যাক: অনেক গয়নার দোকানে পুরাতন গয়নার বদলে নতুন গয়না কিনতে চাইলে বাইব্যাকের অপশন রয়েছে। নকশা এবং ট্রেন্ড পরিবর্তিত হতে পারে, তবে সোনার মূল্য একই থাকে। অতএব, কেনার সময় বাইব্যাক নিয়ে আলোচনা করে নিতে পারেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Silver Price Today: লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
10 Crore Fund: ৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget