এক্সপ্লোর

Gold Prices Update: ৫৩,০০০ ছোঁবে সোনার দাম ! এক বছরেই লম্বা লাফ

Gold Prices Update: ২০২০ সালের তুলনায় কোভিড পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এবার দীপাবলির আগে তাই সব ধরনের বাজার ও দোকানপাট খোলা রয়েছে। তাই আগেভাগেই সোনার চাহিদা বৃদ্ধি পয়েছে।

নয়াদিল্লি: আরও বাড়বে সোনার দাম(Gold Prices)। এক বছরের মধ্যেই (৫২,০০০-৫৩,০০০)টাকা দাম হবে এই মূল্যবান ধাতুর। এমনই মনে করছে বিশেষজ্ঞ মহল।

২০২১ সালের ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৭,০০০ টাকা থেকে ৪৯,০০০ টাকার মধ্যে। ২০১৯ সালে সোনার দাম বেড়েছিল ৫২ শতাংশ। কোভিডকালে ২০২০ সালেও এই দাম বৃদ্ধি হয় ২৫ শতাংশ। যদিও Motilal Oswal Financial Services-এর মতে, এক বছরের মধ্যেই বুলিয়ান মার্কেটে (সোনা-রূপোর বাজার)-এ নানান ওঠা-নামার ঘটনা ঘটেছে। গত দীপাবলি থেকে এই দীপাবলি পর্যন্ত নিজের জায়গা ধরে রাখার চেষ্টা করেছে এই বাজার। গত কয়েক মাসে মার্কিন ডলার ও বন্ড ইল্ডের অস্থিরতার প্রভাব পড়ে বুলিয়ান বাজারে। তা সত্ত্বেও ঊর্ধ্বমুখী হবে সোনার দাম।

ফিন্যান্সিয়াল কোম্পানির যুক্তি, ২০২০ সালের তুলনায় কোভিড পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এবার দীপাবলির আগে তাই সব ধরনের বাজার ও দোকানপাট খোলা রয়েছে। তাই আগেভাগেই সোনার চাহিদা বৃদ্ধি পয়েছে। কেবল সেপ্টেম্বরে ৭৪০টন সোনা আমদানি হয়েছে বিদেশ থেকে। বিশেষজ্ঞের মতে, গত কয়েক মাস ধরে ভাল রিটার্ন দিয়েছে শেয়ার মার্কেট। যদিও কোনও কারণে এই ঊর্ধমুখী বাজারে বড় ধস নামলে নিরাপদ সোনার ওপরই ভরসা রাখবে বিনিয়োগকারীরা। সেই চিন্তা মাথায় রেখেই বেড়েই চলেছে সোনার চাহিদা।

World Gold Council-এর তথ্য বলছে, সেপ্টেম্বর মাসে সোনার চাহিদা ৪৭ শতাংশ বেড়ে গিয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশে সোনার অলঙ্কারের চাহিদা ৫৮ শতাংশ বেড়ে গিয়েছে। যার পরিমাণ দাঁড়ায় ৯৬.২ টন। বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবের কারণে বেড়ে গিয়েছে এই বিপুল সোনার চাহিদা। তবে Motilal Oswal Financial Services-এর মতে, কদিন সামান্য অস্থিরতা দেখা গেলেও আগামী দিনে বড় লাফ দিতে চলেছে সোনা। ২০০০ ডলার ছুঁতে পারে এই দামী মেটাল।

মার্কেট বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে বড় লাফ দেবে 'সোনার সূচক'। অপরিশোধিত তেল, অ্যালুমুনিয়াম, তামা, কয়লা-সহ অনেক পণ্যের দামই এখন আকাশছোঁয়া। অনুমান, শীঘ্রই সেই তালিকায় নাম লেখাবে সোনা।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা

ভিডিও

Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা
RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের
BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget