এক্সপ্লোর

Gold Rate: রেকর্ড গড়ল সোনার দাম, ১০ গ্রামের মূল্য কত হল ?

Gold Price Today: সর্বকালীন রেকর্ড গড়ল সোনার দাম। আজ এক ধাক্কায় সোনার দাম বৃদ্ধি হল অনেকটাই।

Gold Price Today: সর্বকালীন রেকর্ড গড়ল সোনার দাম। আজ এক ধাক্কায় সোনার দাম বৃদ্ধি হল অনেকটাই। বিশ্বব্যাপী সোনার চাহিদার কারণে আজ সোনার বার, সোনার বিস্কুট, সোনার গহনার দাম লাফিয়ে বেড়েছে । যদিও দেশে বিয়ের মরসুমে এই সোনার দাম বাড়ায় বিপাকে পড়ছেন বহু পরিবার।

Gold Rate: আজ সোনার দাম কত ?
সোনার দাম ইতিহাসে এই প্রথমবার ৫৭,০০০ টাকা ছাড়িয়েছে।  আজ সোনার বাজারে লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সোনা সর্বকালের সেরা উচ্চতায় পৌঁছেছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম আজ প্রতি ১০ গ্রামে ৫৭০৩০  টাকায় চলে এসেছে। একদিনে ২১৫ টাকার বৃদ্ধির সঙ্গে এতে ০.৩৮ শতাংশের বৃদ্ধি দেখা যাচ্ছে। আজ ব্যবসা শুরুর প্রথম মিনিটেই সোনায় সর্বোচ্চ ৫৭০৪৬ টাকা পর্যন্ত উঠতে দেখা গেছে। MCX-এ এই সোনার দাম ফেব্রুয়ারির ফিউচারের জন্য দেখা যায়।

Silver Price Today: আজ রূপোর ব্যবসা কেমন ছিল?
আজ রূপোর দামে বৃদ্ধি দেখা যাচ্ছে। রূপো আজ ৩১৬ টাকা বা ০.৪৬ শতাংশ বৃদ্ধির সঙ্গে প্রতি কেজি ৬৮২৮০ টাকায় লেনদেন করছে। গত সপ্তাহে রূপো ৭০,০০০ টাকার স্তরও অতিক্রম করেছিল। তবে এখন সেই স্তর থেকে অনেকটাই কমেছে এই মূল্যবান ধাতু। MCX-এ রূপোর এই দামগুলি মার্চের ফিউচারের জন্য ধরা হয়েছে।

Silver Rate: আজ সোনা ও রূপোর দামে লাফ দেখা যাচ্ছে
বিশ্ববাজারে সোনা ও রূপার দামও প্রচণ্ড গতিতে লেনদেন হচ্ছে। আজ, কম্যাক্সে সোনা 5.55 ডলার বা 0.30 শতাংশ বৃদ্ধির সঙ্গে 1934.95 ডলার প্রতি আউন্সে লেনদেন করছে। এ ছাড়া রুপার চাকচিক্যও বেড়েছে। রূপো কম্যাক্সে 0.42 শতাংশ বেড়ে 23.652 ডলার প্রতি আউন্সে উঠে গিয়েছে।

Petrol Diesel Price: বিশ্ববাজারে কতটা বাড়ল অপরিশোধিত তেলের দাম ?
ভারতে প্রতিদিন পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা করে তেল সংস্থাগুলি। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ভিত্তিতে এই মূল্য নির্ধারণ করা হয়। আজ 24 জানুয়ারি, 2023 অর্থাৎ মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আজ, ব্রেন্ট ক্রুড 0.64 শতাংশ বৃদ্ধি পেয়েছে। এখানে ব্যারেল প্রতি 88.19 ডলারে লেনদেন করছে ব্রেন্ট ক্রুড। একই সময়ে WTI অপরিশোধিত তেলের দামে 0.01 শতাংশের সামান্য বৃদ্ধি পেয়েছে। আজ ব্যারেল প্রতি 81.63 ডলারে লেনদেন হচ্ছে অপরিশোধিত তেল।

Fuel Price Hike: আজ দেশের চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম ?
দিল্লি- পেট্রোল 96.72 টাকা ও ডিজেল প্রতি লিটার 89.62 টাকা
চেন্নাই - পেট্রোল 102.63 টাকা ও ডিজেল প্রতি লিটার 94.24 টাকা
মুম্বই- পেট্রোল 106.31 টাকা ও ডিজেল প্রতি লিটার 94.27 টাকা
কলকাতা- পেট্রোল 106.03 টাকা ও ডিজেল প্রতি লিটার 92.76 টাকা

FD Interest Rate: ৯ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL-এর ২০২ টাকার প্ল্যানে ১ লাখের বিমা, সঙ্গে ডেটা, কলিং
BSNL-এর ২০২ টাকার প্ল্যানে ১ লাখের বিমা, সঙ্গে ডেটা, কলিং
SAP Layoff : ১০,০০০ লোকের চাকরি যাবে, এবার কর্মী ছাঁটাই করবে এই 'টেক জায়ান্ট', কাদের নাম লিস্টে ?
১০,০০০ লোকের চাকরি যাবে, এবার কর্মী ছাঁটাই করবে এই 'টেক জায়ান্ট', কাদের নাম লিস্টে ?
Gold Price: রুপো ১ লক্ষ ৫৫ হাজার ৯২২, বাড়ল সোনার দামও, বিয়ের মরশুমে চিন্তায় গয়নাপ্রেমীরা
রুপো ১ লক্ষ ৫৫ হাজার ৯২২, বাড়ল সোনার দামও, বিয়ের মরশুমে চিন্তায় গয়নাপ্রেমীরা
Bank Holidays December : ডিসেম্বরে এই দিনগুলিতে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না, ১০ দিন ছুটি, রইল পুরো লিস্ট
ডিসেম্বরে এই দিনগুলিতে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না, ১০ দিন ছুটি, রইল পুরো লিস্ট

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget