এক্সপ্লোর

Dunzo Layoffs: প্রায় ৩০০ কর্মীকে একধাক্কায় ছাঁটাই করল ডুনজো

Layoffs: একধাক্কায় কোম্পানির ওয়ার্কফোর্স ৩০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি বেঙ্গালুরুর ওই স্টার্ট আপ সংস্থা তাদের ব্যবসায়িক পরিকাঠামোতেও কিছু পরিবর্তন আনতে চলেছে।

Layoffs 2023: গতবছর অর্থাৎ ২০২২ সাল থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে কর্মী ছাঁটাই প্রক্রিয়া। সম্প্রতি জানা গিয়েছে, গুগল এবং রিলায়েন্সের রিটেল সমর্থিত বেঙ্গালুরুর স্টার্ট আপ সংস্থা একসঙ্গে ৩০০ জন কর্মীকে ছাঁটাই করেছে। পরিসংখ্যান বলছে, এই পরিমাণ ওই সংস্থার ওয়ার্কফোর্সের প্রায় ৩০ শতাংশ। অর্থাৎ একধাক্কায় কোম্পানির ওয়ার্কফোর্স ৩০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি বেঙ্গালুরুর ওই স্টার্ট আপ সংস্থা তাদের ব্যবসায়িক পরিকাঠামোতেও কিছু পরিবর্তন আনতে চলেছে। একটি কুইক গ্রসারি ডেলিভারি সংস্থায় এই ছাঁটাই হয়েছে। এই সংস্থার নাম ডুনজো। 

কর্মী ছাঁটাই ডুনজো সংস্থায়

কুইক গ্রসারি ডেলিভারি সংস্থা হিসেবে বেশ জনপ্রিয় বেঙ্গালুরুর স্টার্ট আপ। তারাই আবারও কর্মী ছাঁটাই করেছে। অর্থাৎ এর আগেও কর্মী ছাঁটাই হয়েছিল ডুনজো সংস্থায়। কতজন কর্মী ছাঁটাই করা হয়েছে তার নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। কিন্তু শোনা যাচ্ছে, প্রায় ৩০০ কর্মী ছাঁটাই করা হয়েছে এই সংস্থায়। কর্মীদের একসঙ্গে ফোন করে ছাঁটাই করা হয়েছে। এর ফলে একধাক্কায় সংস্থার ওয়ার্কফোর্স ৩০ শতাংশ কমে গিয়েছে। খরচ নিয়ন্ত্রণের জন্যই এই ছাঁটাই করা হয়েছে। আগামী দিনে আরও কর্মী ছাঁটাই হওয়ার আশঙ্কা করছেন অনেকে। ২০২২ সালে অর্থাৎ গতবছরের অর্থবর্ষে ডুনজো সংস্থার মোট ক্ষতি হয়েছে ৪৬৪ কোটি টাকা। 

Tech Layoffs: থামছে না কর্মী ছাঁটাই পর্ব। মার্কিন মুলুকে মন্দার প্রভাব পড়ছে বিশ্বের কর্মসংস্থানের বাজারে। এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে 'টেক জায়ান্ট' অ্যাপল (Apple Layoffs)। আইফোনের নির্মাতা অ্যাপল এখন নতুন করে প্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাই শুরু করেছে। সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, ইতিমধ্যেই বিপুল কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করে ফেলেছে অ্যাপল। স্বল্প স্তরে এই কোম্পানি অনেক কর্মচারীকে ছাঁটাই করবে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, অ্যাপল কর্পোরেট দল থেকে কিছু কর্মীকে ছাঁটাই করছে।

এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে ম্যাকডোনাল্ডস (McDonald's)। বিশ্বের বৃহত্তম ফাস্ট-ফুড চেইনগুলির মধ্যে একটি এই বার্গার (Burger) প্রস্তুতকারী সংস্থাটি। জানা গিয়েছে, এই সপ্তাহে সাময়িকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) সমস্ত অফিস বন্ধ করেছে ম্যাকডোনাল্ডস। ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থায় নতুন করে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে সংস্থা। কতজন কর্মচারীকে বরখাস্ত করা হবে তা স্পষ্ট নয়। একটি মেইলে বলেছে, 'আমরা সংগঠনের ভূমিকা এবং কর্মীদের স্তরের সঙ্গে সম্পর্কিত মূল সিদ্ধান্তগুলিকে যোগাযোগ করব।'

আরও পড়ুন- ওয়ানপ্লাসের নতুন ফোনে দুর্দান্ত চার্জিং ফিচার, একবার চার্জ দিলেই নাগাড়ে চলবে সারাদিন

সেরা শিরোনাম

Health Insurance: ৬০ পার করে স্বাস্থ্য বিমা করছেন? তবে শুধু প্রিমিয়াম নয়, খেয়াল রাখুন এই বিষয়গুলোও
৬০ পার করে স্বাস্থ্য বিমা করছেন? তবে শুধু প্রিমিয়াম নয়, খেয়াল রাখুন এই বিষয়গুলোও
Emergency Fund or FD: হাতে ১ লক্ষ টাকা থাকলে ফিক্সড ডিপোজিট নাকি এমার্জেন্সি ফান্ড, কোথায় রাখলে বেশি লাভ?
হাতে ১ লক্ষ টাকা থাকলে ফিক্সড ডিপোজিট নাকি এমার্জেন্সি ফান্ড, কোথায় রাখলে বেশি লাভ?
Credit Card Offers: উৎসবের মরসুমে কোন ক্রেডিট কার্ডে আপনাকে দেবে সেরা অফার, কেনাকাটা করার আগে দেখে নিন
উৎসবের মরসুমে কোন ক্রেডিট কার্ডে আপনাকে দেবে সেরা অফার, কেনাকাটা করার আগে দেখে নিন
Gold Loan Vs Personal Loan: টাকার হঠাৎ প্রয়োজন হলে গোল্ড লোন নাকি পার্সোনাল লোন, আপনার জন্য কোনটা ভাল?
টাকার হঠাৎ প্রয়োজন হলে গোল্ড লোন নাকি পার্সোনাল লোন, আপনার জন্য কোনটা ভাল?

ভিডিও

CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো
Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget