এক্সপ্লোর

রঙিন টিভি আমদানির উপরে কড়া বিধিনিষেধ কেন্দ্রের, ফের চাপে পড়তে চলেছে চিন

সরকারের তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের ফলে ভারতীয় গ্রাহকরা কম দামের মধ্যেই আরও উন্নত মানের টিভি পেয়ে যাবেন। এক বিবৃতিতে বলা হয়েছে, এবার থেকে যারা রঙিন টিভি ভারতে আমদানি করতে চাইবে, তাদের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অন্তর্গত ডিজিএফটি থেকে লাইসেন্স নিতে হবে।

নয়াদিল্লি: বিভিন্ন চিনা অ্যাপের উপর নিষেধাজ্ঞা আগেই জারি হয়েছে। এমনকী চিনা রাখি ও রাখি তৈরির উপকরণ বর্জন করার ডাকও দিয়েছে ভারতের বিভিন্ন বণিক সংগঠন। আর এবার ভারতে রঙিন টিভি আমদানির উপরে কড়া বিধি-নিষেধ আরোপ করা হল কেন্দ্রের তরফে। প্রসঙ্গত,ভারতে চিন থেকে আমদানি করা রঙিন টিভির সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে বছর বছর। এবার তাতে রাশ টানা হবে। গালোয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের উপর চিনা সেনার হামলার পর থেকে চিনা দ্রব্য বর্জনের যে উদ্যোগ শুরু হয়েছে, এই সিদ্ধান্ত তারই অঙ্গ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আবার ভারতে রঙিন টিভি উৎপাদনে আরও জোর দেওয়ার জন্যই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, এমনটাও অনেকের মত। সরকারের তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের ফলে ভারতীয় গ্রাহকরা কম দামের মধ্যেই আরও উন্নত মানের টিভি পেয়ে যাবেন। এক বিবৃতিতে বলা হয়েছে, এবার থেকে যারা রঙিন টিভি ভারতে আমদানি করতে চাইবে, তাদের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অন্তর্গত ডিজিএফটি থেকে লাইসেন্স নিতে হবে। এই নির্দেশিকায় আরও জানানো হয়েছে, ৩৬ থেকে ১০৫ সেন্টিমিটার পর্দাবিশিষ্ট রঙিন টিভি সেট এবং ৬৩ সেন্টিমিটার এর কম দৈর্ঘ্যের পর্দাবিশিষ্ট এলসিডি টিভি সেট আমদানি করতে হলে আমদানি কারকের লাইসেন্স লাগবে। প্যানাসনিক ইন্ডিয়ার কর্ণধার মণীশ শর্মা সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেন, ” এর ফলে ভারতের মানুষ আরও উন্নত মানের টিভি সেট পাবেন কম দামে। দেশের মধ্যে টিভির বিভিন্ন সামগ্রী অ্যাসেম্বল করা হয়। সেই বিষয়টির উপর এই সিদ্ধান্ত ইতিবাচক প্রভাব ফেলবে। প্রথম সারির টিভি প্রস্তুতকারক সংস্থাগুলির এদেশে অ্যাসেম্বলিং কারখানা রয়েছে। তবে, যে কোম্পানিগুলির কারখানা নেই তারা ভারতে তাদের কারখানা তৈরি করতে বাধ্য হবে।” বর্তমানে চিন, ভিয়েতনাম, মালয়েশিয়া, হংকং, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, জার্মানি এবং থাইল্যান্ড থেকে ভারতে রঙিন টেলিভিশন আমদানি করা হয়। গত আর্থিক বছরে, ভারতে ৭৮১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের টিভি আমদানি করা হয়েছিল। এর মধ্যে শুধুমাত্র চিন এবং ভিয়েতনাম থেকেই আমদানি করা হয় যথাক্রমে ২৯৩ মিলিয়ন এবং ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের রঙিন টিভি। তাই যদি এই নতুন নির্দেশিকা সঠিকভাবে কাজ করে তবে ভারতের নিজস্ব টিভির বাজার খুব ভালোভাবে উন্নতি করার সুযোগ পাবে বলে মনে করা হচ্ছে। আত্মনির্ভর ভারত গড়ার যে ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিয়েছেন, তারই অঙ্গ হিসেবে দেশে তৈরি রঙিন টিভির বাজারও চাঙ্গা করার উদ্যোগ নেওয়া হল। ভারতে রঙিন টিভির বিরাট বাজার রয়েছে। সেই চাহিদা আর আমদানির মাধ্যমে পূরণ না করে দেশের ভিতরে থাকা কারখানার মধ্য দিয়েই পূরণ হোক, এমনটাই কেন্দ্র চাইছে বলে মনে করছে বণিক মহল। আর এতে ফের চাপে ফেলা যাবে টিভি রপ্তানীকারী চিনকে।

সেরা শিরোনাম

Gold Price Today: ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
Bank News: বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
Wrong UPI: ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?

ভিডিও

Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget