এক্সপ্লোর

Next Gen GST Reforms: অনলাইন গেমিং থেকে এসি-সিগারেট..., জিএসটি সংস্কারের ফলে সস্তা হতে পারে, কোন কোন জিনিস

PM Modi : কর কাঠামো উন্নত করা ছাড়াও ব্যবসায়ী ও সাধারণ মানুষের ওপর করের বোঝা কমানোই জিএসটি সংস্কারের মূল উদ্দেশ্য।। 

 

PM Modi :  দীপাবলির আগেই সস্তা হতে পারে অনেক নিত্যদিনের জিনিসের দাম (Price Drop)। ১৫ অগাস্ট লালকেল্লা থেকে সেই ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। জিএসটি সংস্কারের (GST Reforms) ফলে আগামী দিনে অনেক জিনিসের দাম কমতে পারে। কর কাঠামো উন্নত করা ছাড়াও ব্যবসায়ী ও সাধারণ মানুষের ওপর করের বোঝা কমানোই জিএসটি সংস্কারের মূল উদ্দেশ্য।। 

কী করতে চাইছে সরকার
প্রধানমন্ত্রী মোদি তাঁর ভাষণে বলেছেন, দেশবাসীর দৈনন্দিন প্রয়োজনেই কর ও দাম কমানো হবে। বর্তমানে জিএসটির পাঁচটি স্ল্যাব রয়েছ-, যা ০ শতাংশ, ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ এবং সর্বোচ্চ ২৮ শতাংশ। কিন্তু এখন সরকার এটিকে মাত্র ২টি স্ল্যাবে আনতে চায়। শোনা যাচ্ছে, পণ্যের ওপর সেস বাতিল করা হতে পারে। এটি স্থানীয় বিক্রেতা, এমএসএমই এবং গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ২৮ শতাংশ স্ল্যাবে পড়া ৯০ শতাংশ পণ্য ১৮ শতাংশ স্ল্যাবের আওতায় আনা হবে। যদিও ১২ শতাংশ জিএসটি ৫ শতাংশে বদলে যাবে।

এই জিনিসগুলির দাম বাড়বে
সরকার জিএসটির দুটি স্তর রাখতে চাইলেও, বিলাসবহুল ও ক্ষতিকারক পণ্যের উপর জিএসটি হার ৪০ শতাংশে বৃদ্ধি করতে চায়। এর মধ্যে থাকবে পান মশলা, সিগারেট, তামাক, বিলাসবহুল গাড়ি, অনলাইন গেমিংয়ের মতে প্রোডাক্টগুলি।

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রের খবর- অনলাইন গেমিং ক্ষতিকারক ও বিলাসবহুল পণ্যের শ্রেণির মধ্যে পড়ে, যা রাজস্ব বিভাগ সামাজিক মূল্যবোধের কথা মাথায় রেখে তৈরি করেছে।

কী সস্তা হবে
১- বর্তমানে ৫% থেকে ৫% হারে ধার্য পণ্য ও পরিষেবার উপর ১২% জিএসটি আনার পর, ওষুধ, প্রক্রিয়াজাত খাবার এবং কিছু দুগ্ধজাত পণ্যের পাশাপাশি হোটেল রুম এবং কিছু নির্মাণ সামগ্রীর মতো অনেক প্রয়োজনীয় পণ্য সস্তা হয়ে যাবে।

২- যেসব পণ্য ও পরিষেবার উপর ২৮% জিএসটি ধার্য করা হয়, সেগুলো ১৮% এ আনার পর, যে জিনিসগুলি সস্তা হবে তার মধ্যে রয়েছে এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর এবং সিমেন্ট। বিমা খাতের উপরও জিএসটি হ্রাস আশা করা হচ্ছে।
৩- ২৮% জিএসটি ১৮%-এ আনার ফলে বিশেষ করে ১২০০ সিসির কম ইঞ্জিন বিশিষ্ট চার চাকার গাড়ি এবং ৫০০ সিসির কম ইঞ্জিন বিশিষ্ট দুই চাকার গাড়ির ক্ষেত্রে লাভবান হবেন। ধারণা করা হচ্ছে, এর ফলে আগামী দিনে মারুতি সুজুকি এবং হিরো মোটর কর্পোরেশনের বিক্রি আরও বাড়তে পারে।

উল্লেখ্য, ২০১৭ সালের ১ জুলাই ভারতে প্রথমবারের মতো পাঁচটি স্ল্যাবে জিএসটি কার্যকর করা হয়েছিল। এতে, সমস্ত রাজ্য সরকার কর্তৃক আরোপিত কর এবং কেন্দ্রীয় কর একত্রিত করে সারা দেশে একটি একক কর ব্যবস্থা কার্যকর করা হয়েছিল।

সেরা শিরোনাম

Loan Against Mutual Funds: মিউচুয়াল ফান্ডের লোন, পার্সোনাল লোনের থেকেও কম সুদে মিলতে পারে ঋণ, রয়েছে একটা সমস্যাও
মিউচুয়াল ফান্ডের লোন, পার্সোনাল লোনের থেকেও কম সুদে মিলতে পারে ঋণ, রয়েছে একটা সমস্যাও
Indian Stock Market: এক দিনেই সম্পদ বাড়ল ৭ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা, কারণ ট্রাম্পের ধাক্কা? কী ঘটতে পারে আগামীতে, কী বলছেন বিশেষজ্ঞরা
এক দিনেই সম্পদ বাড়ল ৭ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা, কারণ ট্রাম্পের ধাক্কা? কী ঘটতে পারে আগামীতে, কী বলছেন বিশেষজ্ঞরা
Meta Layoff: নিজের ইচ্ছায় চাকরি ছাড়লেই মিলবে ২ মাসের বেতনের থেকেও বেশি টাকা, মিলতে পারে পেশাগত প্রশিক্ষণও
নিজের ইচ্ছায় চাকরি ছাড়লেই মিলবে ২ মাসের বেতনের থেকেও বেশি টাকা, মিলতে পারে পেশাগত প্রশিক্ষণও
Amul Ghee Price Hike : দীপাবলির আগেই ৫০ টাকা বাড়ল ঘিয়ের দাম, মাখনের দামেও বৃদ্ধি আমুলের
দীপাবলির আগেই ৫০ টাকা বাড়ল ঘিয়ের দাম, মাখনের দামেও বৃদ্ধি আমুলের

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget