এক্সপ্লোর

HDFC Bank: এই দু-দিনে কাজ হবে না ক্রেডিট ও ডেবিট কার্ডে, বার্তা জারি HDFC ব্যাঙ্কের

HDFC Bank Alert: বিজ্ঞপ্তি জারি করে এই ব্যাঙ্ক (HDFC Debit Card) জানিয়েছে যে বিশেষ দু-দিন গ্রাহকরা ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার (HDFC Bank Alert) করতে পারবেন না। কবে উপলব্ধ থাকবে না এই পরিষেবা ?

HDFC Bank Alert: এইচডিএফসি ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারী কোটি কোটি গ্রাহককে এবার সমস্যায় পড়তে হতে পারে। ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি (HDFC Credit Card) তাদের গ্রাহকদের এই বিষয়ে সতর্ক করেছে। এমনকী স্পষ্ট বিজ্ঞপ্তি জারি করে এই ব্যাঙ্ক (HDFC Debit Card) জানিয়েছে যে বিশেষ দু-দিন গ্রাহকরা ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার (HDFC Bank Alert) করতে পারবেন না, ঐ সময় কাজ করবে না কার্ড। ফলে কার্ড ব্যবহারে সমস্যার সম্মুখীন হতে পারেন গ্রাহকরা, জানিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক।

সতর্কবার্তা পাঠিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক

এইচডিএফসি ব্যাঙ্ক তাঁর সমস্ত গ্রাহকদের এসএমএস ও ইমেলের মাধ্যমে এই বিষয়ে সতর্ক করেছে। ব্যাঙ্কের তরফে পাঠানো বার্তায় বলা হয়েছে এইচডিএফসি ব্যাঙ্কের (HDFC Bank Alert) ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, প্রি-পেইড কার্ডও কিছু সময়ের জন্য ব্যবহার করা যাবে না। নির্দিষ্ট কিছু সময়ের জন্য অর্থ লেনদেনের কাজে উপলব্ধ থাকবে না এই কার্ডগুলি।

কোন সময়ে সমস্যা হবে কার্ডে লেনদেনে

এইচডিএফসি ব্যাঙ্ক জানিয়েছে তাদের ক্রেডিট ও ডেবিট কার্ড আজ মঙ্গলবার ৪ জুন রাত্রি সাড়ে ১২টা থেকে আড়াইটে (12.30 AM- 2.30 AM) এবং আগামী ৬ জুন বৃহস্পতিবার একই সময়ে অর্থাৎ রাত্রি সাড়ে ১২টা থেকে রাত্রি আড়াইটে পর্যন্ত উপলব্ধ থাকবে না। এই সমস্ত কার্ডগুলি এই সময়ের মধ্যে আপগ্রেড করা হবে বলেই জানিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। এই কারণে উক্ত সময়ে ব্যাঙ্কের গ্রাহকরা কার্ড ব্যবহার করে আর্থিক লেনদেন করতে পারবেন না।

এই সমস্ত লেনদেনে প্রভাব পড়বে

এই আপগ্রেডেশনের ফলে এটিএম থেকে টাকা তোলা, পিওএস মেশিনে কেনাকাটার জন্য টাকা দেওয়া, অনলাইন কার্ড লেনদেন, নেটসেফ লেনদেন ইত্যাদিতে প্রভাব পড়বে। এতে গ্রাহকরা যাতে খুব কম সমস্যায় পড়েন, তাই ব্যাঙ্কের তরফে মধ্যরাতের সময়টি বেছে নেওয়া হয়েছে। এই সময়পর্বে মানুষ খুবই কম কার্ড ব্যবহার করেন।

সমস্ত লেনদেনের জন্যই কি নোটিফিকেশন মিলবে ?

এর আগে এইচডিএফসি ব্যাঙ্ক জানিয়েছিল যে এরপর থেকে ইউপিআই লেনদেনের জন্য আর কোনও এসএমএস পাবে না গ্রাহকরা। গ্রাহকরা এখন থেকে ১০০ টাকার বেশি রেমিট্যান্স লেনদেন এবং ৫০০ টাকার বেশি ক্রেডিট লেনদেনের জন্য এসএমএস নোটিফিকেশন পাবেন। আগামী ২৫ জুন থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: Stock Market Gainers: বাজারে হাহাকার, তবুও দুরন্ত গতি এইসব স্টকে- ৬ শতাংশ পর্যন্ত বেড়েছে দাম

সেরা শিরোনাম

Gold and Silver Price: সোনা কেনার পরিকল্পনা ? খসবে মোটা টাকা, জেনে নিন আজ সোনা ও রুপোর দাম কত
সোনা কেনার পরিকল্পনা ? খসবে মোটা টাকা, জেনে নিন আজ সোনা ও রুপোর দাম কত
Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget