এক্সপ্লোর

HDFC Bank: এই ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া থাকলে সুখবর, কমল সুদের হার; হোম লোন EMI কমবে ?

HDFC Bank Interest Rate: এইচডিএফসি ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া থাকলে আপনার জন্য সুখবর রয়েছে। এখন থেকে আপনার ঋণের ইএমআই (কিছুটা কমে যাবে, কমবে আর্থিক চাপ।

Loan Interest Rate: এইচডিএফসি ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া থাকলে আপনার জন্য সুখবর রয়েছে। এখন থেকে আপনার ঋণের ইএমআই (কিছুটা কমে যাবে, কমবে আর্থিক চাপ। শুধু হোম লোনের ইএমআই নয়, অন্য আরও কিছু ঋণের ইএমআইও কমে যাবে। বিভিন্ন ঋণের উপর সুদের হার কমিয়ে দিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। আদপে এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট বা এমসিএলআর কমিয়ে দিয়েছে। ৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে এই সুদের হার। কী বদল হল ?

৭ জানুয়ারি থেকে কমেছে সুদের হার

৭ জানুয়ারি অর্থাৎ গতকাল মঙ্গলবারই এই সুদের হার কমানোর সিদ্ধান্ত জানানো হয়েছে এইচডিএফসি ব্যাঙ্কের পক্ষ থেকে। হোম লোন, পার্সোনাল লোন, বিজনেস লোন সবই এই এমসিএলআরের সঙ্গে সংযুক্ত রয়েছে। ফলে এই সুদের হারে বদল এলে লোনের ইএমআইতেও আসবে বদল। এইভাবে ঋণের উপর সুদের হার কমানোর ফলে আগে থেকে এই তিন ধরনের লোন কেউ নিয়ে থাকলে তাদের ইএমআই খানিক কম দিতে হবে। ফলে আগের থেকে কিছু টাকা বাঁচবে এবার। ওভারনাইট এমসিএলআর ৯.২০ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৯.১৫ শতাংশ।

৬ মাসের এবং এক বছরের এমসিএলআর ৯.৫০ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৯.৪৫ শতাংশ। আবার একইভাবে তিন বছরের এমসিএলআরও ৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এইচডিএফসি ব্যাঙ্ক এখন সাধারণভাবে ৯.৪৫ শতাংশ হারে প্রতি বছর ঋণের উপর সুদ নিয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে এই সুদের হার কিছুটা বদলে যায়। আর এইচডিএফসি ব্যাঙ্কের হোম লোনে সুদের হার নির্ভর করে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেটের উপরে।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক FD-তে বাড়িয়েছে সুদের হার

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য ৩০৩ দিনের মেয়াদের জন্য ৭ শতাংশ সুদের হার নির্ধারণ করেছে, যেখানে ৫০৬ দিনের মেয়াদের জন্য সুদের হার ৬.৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর অধীনে বিনিয়োগকারীরা স্থায়ী আমানতে এককালীন অনেক টাকা জমা করা হয়েছে, যার উপর তারা বর্ধিত হারে সুদ পাবেন। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছরের জন্য সাধারণ নাগরিকদের স্থায়ী আমানতের উপর ৩.৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ সুদ মিলবে। যেখানে ৪০০ দিনের জন্য সুদের হার নির্ধারণ করা হয়েছে ৭.২৫ শতাংশ।

আরও পড়ুন: FD Interest Rate: ফিক্সড ডিপোজিটে বাড়ল সুদের হার, নতুন বছরে দারুণ সুযোগ এই ব্যাঙ্কে

সেরা শিরোনাম

E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget