এক্সপ্লোর

Hero Passion XTEC: ভারতে হাজির হিরোর নতুন বাইক, রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি

Hero Bike: হিরোর নতুন বাইকের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে যুক্ত করতে পারবেন নিজের ফোন। কবে বাইকের সার্ভিসিং প্রয়োজন জানিয়ে দেবে এই ফিচারই।

কলকাতা: ভারতে লঞ্চ হয়েছে হিরো (Hero Bike) কোম্পানির নতুন বাইক হিরো প্যাশন এক্সটেক (Hero Passion XTEC)। একাধিক অত্যাধুনিক ফিচার রয়েছে হিরোর এই নতুন দু’চাকার যানে। প্রযুক্তিগত উন্নতি ছাড়াও এই বাইকে রয়েছে অনেক চমক। তাই একনজরে দেখে নেওয়া যাক যে হিরো কোম্পানি তাদের নতুন প্যাশন এক্সটেক বাইকে কী কী ফিচার যুক্ত করেছে।

হিরোর নতুন বাইক Passion XTEC মডেলে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি। তার সঙ্গে রয়েছে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এই ফিচারের সাহায্যে বাইক চালক জ্বালানি কমে গেলে তার নোটিফিকেশন বা ইন্ডিকেটর পাবেন। অর্থাৎ বাইকের জ্বালানি শেষ হওয়ার আগেই চালকের কাছে পৌঁছে যাবে সতর্কবার্তা। এখানেই শেষ নয়। রয়েছে আরও চমক। চালককে রিয়েল টাইম মাইলেজও দেখানো হবে ডিসপ্লেতে। এর পাশাপাশি সার্ভিস রিমাইন্ডারও পেয়ে যাবেন চালক।


Hero Passion XTEC: ভারতে হাজির হিরোর নতুন বাইক, রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি

ব্লুটুথ ফিচারের বিশেষত্ব- হিরো কোম্পানির নতুন বাইক Passion XTEC- এর সঙ্গে চালক নিজের স্মার্টফোন ব্লুটুথের মাধ্যমে যুক্ত করতে পারবেন। এরপর ফোনে আসা মিসড কল অ্যালার্ট বাইকের মাধ্যমেই জানতে পারবেন চালক। শুধু তাই নয়, ফোনের ব্যাটারি কমে গেলেও আপনাকে জানিয়ে দেবে এই বাইক। প্রসঙ্গত উল্লেখ্য, বাইক চালানোর সময় চালক বেশিরভাগ ক্ষেত্রেই ফোন নজরে রাখতে পারেন না। আর ফোনের দিকে বেশি নজর না দেওয়াই ভাল। কারণ দুর্ঘটনা ঘটতে বেশিক্ষণ লাগে না। তাই চালকদের সুবিধার্থেই এইসব ফিচার নিয়ে হাজির হয়েছে Hero Passion XTEC বাইক।

নতুন বাইকে নয়া ডিজাইন- হিরোর নতুন বাইকে যুক্ত হয়েছে একটি নতুন ডিজাইনে LED হেডল্যাম্প। সাধারণ হ্যালোজেন লাইটের তুলনায় এই হেডল্যাম্পের beam ১২ শতাংশ লম্বা। বাইকের চাকার ডিজাইনের এসেছে পরিবর্তন। Hero Passion XTEC বাইকে একটি নতুন rim tape plus five spoke alloy wheel রয়েছে। অর্থাৎ বাইকের চাকায় রয়েছে পাঁচটি স্পোক। এছাড়াও হিরো কোম্পানির এই বাইকে রয়েছে একটি সাইড-স্ট্যান্ড ইন্ডিকেটর এবং একটি সাইড-স্ট্যান্ড কাট-অফ সিস্টেম।

নিরাপত্তা সংক্রান্ত ফিচার- Hero Passion XTEC বাইকের সামনের অংশে রয়েছে একটি ডিস্ক ব্রেক। আর তার সঙ্গে রয়েছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম।

ইঞ্জিন- এই বাইকে রয়েছে একটি ১১০ সিসি-র BS-VI ইঞ্জিন। এর সাহায্যে 7,500rpm- এ 9bhp এবং 5,000rpm-এ 9.79Nm শক্তি উৎপাদন সম্ভব। এছাড়াও রয়েছে একটি four-speed gearbox। এর থেকে জানা গিয়েছে যে Hero Passion XTEC বাইকে i3S প্রযুক্তি রয়েছে। এর প্রযুক্তির সাহায্যে বাইকের Fuel efficiency বেড়ে গিয়েছে। মূল star/stop প্রযুক্তির সাহায্যেই এটা সম্ভব হয়েছে। অর্থাৎ অকারণ বাইকের জ্বালানি নষ্ট হওয়ার সম্ভাবনা নেই।

দাম- Passion XTec Drum মডেলের দাম ৭৪,৫৯০ টাকা। এছাড়াও Passion XTec Disc মডেলের দাম ৭৮,৯৯০ টাকা। বলা হচ্ছে, এই বাইকের সবচেয়ে ভাল প্রতিযোগী হল TVS Radeon বাইক।

আরও পড়ুন-দেশে এক চার্জে সবথেকে বেশি রেঞ্জ ! রেকর্ড গড়ছে এই গাড়ি

সেরা শিরোনাম

Diwali Stocks 2027 : দীপাবলিতে কিনুন এই ১১ স্টক, দিতে পারে দারুণ লাভ, SBI সিকিউরিটিজ দিচ্ছে টিপস
দীপাবলিতে কিনুন এই ১১ স্টক, দিতে পারে দারুণ লাভ, SBI সিকিউরিটিজ দিচ্ছে টিপস
Provident Fund: চাকরি বদলেছেন বা প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা পড়ছে না! পুরনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে কি এখনও সুদ পাবেন?
চাকরি বদলেছেন বা প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা পড়ছে না! পুরনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে কি এখনও সুদ পাবেন?
November Deadline: নভেম্বরে আপনার আয়কর জমা দেওয়ার একাধিক ডেডলাইন, কবে কোন কাজ সারতে হবে?
নভেম্বরে আপনার আয়কর জমা দেওয়ার একাধিক ডেডলাইন, কবে কোন কাজ সারতে হবে?
Mutual Funds: মিউচুয়াল ফান্ডে নিয়মে বদল, ৫০০০ টাকার SIP-এ ২০ বছরে সাশ্রয় ৬ লক্ষ
মিউচুয়াল ফান্ডে নিয়মে বদল, ৫০০০ টাকার SIP-এ ২০ বছরে সাশ্রয় ৬ লক্ষ

ভিডিও

Fire Incident: শহরে ফের অগ্নিকাণ্ড, সাতসকালে মহাকরণের পিছনের বহুতলে আগুন!
Germany Protest: ফ্রান্সের পর মূলবৃদ্ধির-সহ একাধিক ইস্যুতে উত্তাল জার্মানিও
Mathabhanga Bridge Collapsed: মাথাভাঙায় লরি উঠতেই ভাঙল সেতু, চরম দুর্ভোগে গ্রামবাসীরা
Bangladesh News: বাংলাদেশে এবার শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভে উত্তাল ঢাকা
Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget