এক্সপ্লোর

BMW i4 eDrive40 EV: দেশে এক চার্জে সবথেকে বেশি রেঞ্জ ! রেকর্ড গড়ছে এই গাড়ি

BMW Electric Cars: বিলাসবহুল ইলেকট্রিক গাড়ি বলতেই ১ কোটি টাকার নিচে ভাবেন না ক্রেতারা। সম্প্রতি ক্রেতাদের সেই ধারণাকে বদলে দিয়েছে BMW i4 eDrive40।

BMW Electric Cars: বিলাসবহুল ইলেকট্রিক গাড়ি বলতেই ১ কোটি টাকার নিচে ভাবেন না ক্রেতারা। সম্প্রতি ক্রেতাদের সেই ধারণাকে বদলে দিয়েছে BMW i4 eDrive40। প্রিমিয়াম গাড়ির বিভাগে 70 লক্ষ টাকার নিচে এই গাড়ির দাম ঘোষণা করেছে কোম্পানি।  

BMW i4 eDrive40 EV: এক চার্জে ৫৯০ কিমি রেঞ্জ 
বিশাল আাকারের গাড়ি হলেও হালকা এই গাড়ি দেয় ৫৯০ কিলোমিটার রেঞ্জ। তবে গাড়ির কেবল স্পেকস শুনেই বিশ্বাস করা যায় না। তাই বাস্তবের মাটিতে এই গাড়ি চালিয়ে দেখেছি আমরা। দিল্লির ব্যস্ত রাস্তায় চলেছে BMW i4 eDrive40। জেনে নিন, ভিড়ের মধ্যেও যাত্রী থেকে চালককে কেমন অভিজ্ঞতা দিয়েছে এই গাড়ি।

BMW Electric Cars: দেখতে কেমন গাড়ি ?
বিশ্বব্যাপী 4 সিরিজের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই গাড়ি। একে বিএমডব্লিউ 3 সিরিজের একটি স্পোর্টি কুপে সংস্করণ বলা যেতে পারে। দেখেই এই গাড়িকে 3 সিরিজের থেকে ছোট ও কম চওড়া মনে হবে। তবে এর গ্রিল অনেক বেশি আক্রমণাত্মক দেখায়। এমনিতেই যেকোনও বিএমডব্লিউর গ্রিল নিয়ে অনেক চর্চা হয়। এখানে গ্রেলের জায়গা ফাঁকা হলেও আকারে বিশাল। বড় গ্রিলের পাশাপাশি এতে পাতলা LED হেডল্যাম্প দেওয়া হয়েছে। এটি একটি স্পোর্টস কার যা রুফলাইনের সঙ্গে পিছনের টেইল লাইট মিশিয়ে দিয়েছে। এতে রয়েছে 19 ইঞ্চির চাকা। 


BMW i4 eDrive40 EV: দেশে এক চার্জে সবথেকে বেশি রেঞ্জ ! রেকর্ড গড়ছে এই গাড়ি

BMW i4 eDrive40 EV: ভিতর থেকে কেমন দেখতে গাড়ি ?
ভারী দরজাটি খুললে যেকোনও স্পোর্টস কারের কথা মনে করাবে গাড়ি। এখানেও নিচু হয়ে বসতে হবে চালকের আসনে। সেই ভাবেই বিএমডব্লিউ স্টিয়ারিং বা ড্যাশবোর্ড ডিজাইন করা হয়েছে। i4-এ একটি বিশাল 14.9-ইঞ্চি টাচস্ক্রিন চমৎকার ডিসপ্লে দেখতে পাবেন। ক্লাইমেট কন্ট্রোলের মতো অনেক ফাংশন দেওয়া হয়েছে এতে। যাইহোক, আপনি নিচের আই-ড্রাইভ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন। ডিজিটাল ডিসপ্লেটিও 12.3 ইঞ্চি রেখেছে কোম্পানি। কাস্টমাইজযোগ্য BMW ইনফোটেইনমেন্ট সিস্টেম ব্যবহার করা সহজ। পুরো কেবিনের মান ও নকশা দেখলেই বোঝা যাবে। কেবিনে পাবেন, 3-জোন ক্লাইমেট কন্ট্রোল, ওয়্যারলেস চার্জিং, সানরুফ, হারমান কার্ডন সারাউন্ড সাউন্ড সিস্টেমের 17টি স্পিকার। এই গাড়িতে পাবেন 470লিটারের বুট স্পেস।

BMW Electric Cars: ব্যাটারি প্যাক ও গতি
এই গাড়ির ব্যাটারি প্যাকটি মেঝের মধ্যে দেওয়া হয়েছে। এতে একটি পাতলা ব্যাটারি (110 এমএম) ও  590 কিলোমিটার (অফিশিয়াল) রেঞ্জ দাবি করে কোম্পানি। 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে এই গাড়ির ঘণ্টা 5.7 সেকেন্ড সময় লাগে। 

BMW i4 eDrive40 EV: গাড়িতে পাবেন এই বিশেষ বৈশিষ্ট্য
গাড়ির গতি নিয়ে সন্দেহ ছিল না আমাদের। তবে গতির পাশাপাশি i4 আরামদায়ক অভিজ্ঞদতা দেবে আপনাকে। RWD (রেয়ার এক্সেল এয়ার সাসপেনশন সহ) i4 চালানো সহজ। এর রাইড কোয়ালিটি আপনাকে হতবাক করে দেবে। এটি খুব বড় নয় তবে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সও খারাপ নয়। 125 এমএম-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে গাড়িতে। আমরা কিছু বড় স্পিড ব্রেকারের ওপর দিয়ে যাওয়ার সময় গাড়িতে কোনও সমস্যা হয়নি। ইভির কারণে এই গাড়ি চলার সময় আওয়াজ পাবেন না আপনি।


BMW i4 eDrive40 EV: দেশে এক চার্জে সবথেকে বেশি রেঞ্জ ! রেকর্ড গড়ছে এই গাড়ি

BMW Electric Cars: চালানোর অভিজ্ঞতা 
সব ইভির মতোই বিভিন্ন মোড আছে এই গাড়িতে। স্পোর্টস মোডে গাড়িটি উড়ে যাওয়ার চেষ্টা করে। এতে আক্রমণাত্মক 'থ্রটল রেসপন্স' রয়েছে। তাই গাড়ি আপনার সাবধানে ব্যবহার করা উচিত। কমফোর্ট মোডে ট্রাফিকের জন্য নিখুঁত অভিজ্ঞতা দেবে গাড়ি। দৈনন্দিন ব্যবহারের জন্য, আমরা এটি সুপারিশ করব। এর ব্রেকিং ও স্টিয়ারিং যেকোনও BMW-র মতো মান বজায় রাখে। 

আরও পড়ুন : Mercedes Benz Vision EQXX: পেট্রল ছাড়াই এক চার্জে ১২০২ কিমি ! রেকর্ড গড়ল এই গাড়ি

সেরা শিরোনাম

How To Make 5 Crore: পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
Retail Inflation: রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget