এক্সপ্লোর

Hindenburg Research: হিন্ডেনবার্গের দাবি নস্যাৎ, 'মানহানির চেষ্টা' পাল্টা দাবি সেবি চেয়ারপার্সনের

SEBI Chairperson Madhabi Puri Buch: সেবি চেয়ারপার্সন মাধবী পুরি বুচ এবং তাঁর স্বামী ধবল বুচ রবিবার সকালে যৌথভাবে একটি বিবৃতি দিয়েছেন আনুষ্ঠানিকভাবে। এখানে হিন্ডেনবার্গের দাবি অস্বীকার করেছেন তারা।

SEBI Chairperson: ২০২৩ সালে আদানির বিরুদ্ধে আর্থিক তছরূপের দাবি তুলেছিল মার্কিন দুনিয়ার শর্টসেলার সংস্থা হিন্ডেনবার্গ। এবার ফের নতুন করে আরও একটি দাবি তুলল হিন্ডেনবার্গ যেখানে আদানি-কাণ্ডের সঙ্গে নাম জড়িয়ে বাজার নিয়ন্ত্রক সেবির চেয়ারপার্সন (SEBI Chairperson) মাধবী পুরি বুচের আর তা নিয়েই এখন গোটা দেশ উত্তাল। শনিবার এই রিপোর্ট (Hindenburg Research) প্রকাশ পেতেই সেবির চেয়ারপার্সন মাধবী পুরি বুচের বিরুদ্ধে নানারকম গুরুতর অভিযোগ উঠতে শুরু করে। হিন্ডেনবার্গের দাবি আদানির অফশোর ফান্ডে মাধবী পুরি বুচ (Madhabi Puri Buch) ও তাঁর স্বামীর প্রত্যক্ষ স্টেক ছিল। এবারে মুখ খুলেছেন মাধবী বুচ স্বয়ং। হিন্ডেনবার্গের এই দাবিকে সম্পূর্ণরূপে অস্বীকার করে তিনি এই দাবিকে তাঁর 'চরিত্রহননের চেষ্টা' বলে উল্লেখ করেন একটি আনুষ্ঠানিক বিবৃতিতে।

মিথ্যা অভিযোগ আনা হয়েছে

সেবি চেয়ারপার্সন মাধবী পুরি বুচ এবং তাঁর স্বামী ধবল বুচ রবিবার সকালে অর্থাৎ ১১ অগাস্ট যৌথভাবে একটি বিবৃতি দিয়েছেন আনুষ্ঠানিকভাবে। সেই বিবৃতিতে তিনি জানান যে, হিন্ডেনবার্গ রিপোর্টে আনা অভিযোগকে তারা সম্পূর্ণরূপে নস্যাৎ করছেন এবং সেই দাবি পুরোপুরি ভিত্তিহীন। এই দাবিতে কোনো সত্যতা নেই। তারা স্পষ্টই জানান যে তাদের জীবন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বইয়ের পাতার মত উন্মুক্ত এবং গোপনীয়তাহীন। সেবির কাছে বহু বছর ধরেই আমাদের অর্থনৈতিক কাজকর্মের সব তথ্য রয়েছে।

সমস্ত আর্থিক নথি প্রকাশ্যে আনা হবে

সেবি চেয়ারপার্সন এবং তাঁর স্বামী এরপরে জানান যে আমাদের যদি বলা হয় দুজনের সমস্ত আর্থিক নথিপত্র প্রকাশ্যে আনতে, তাতেও আমাদের কোনও অসুবিধে হবে না। আমরা আমাদের ব্যক্তিগত সমস্ত আর্থিক নথিও প্রকাশ্যে আনতে পারি, যে কোনও কর্তৃপক্ষকে এই নথি জমা দিতে পারি আমরা।

বিস্তারিত বিবৃতি পরে দেওয়া হবে

সেবির চেয়ারপার্সন এই হিন্ডেনবার্গের অভিযোগকে দুর্ভাগ্যজনক বলেছেন এবং তিনি এও উল্লেখ করেছেন যে এই অভিযোগ আসলে সেবির চেয়ারপার্সনের চরিত্রহননের চেষ্টা। শীঘ্রই এই বিষয়ে একটি বিস্তারিত বিবৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন মাধবী পুরি বুচ।

কী দাবি করা হয়েছে হিন্ডেনবার্গ রিপোর্টে

দেড় বছর আগে প্রথম শিরোনামে উঠে এসেছিল এই হিন্ডেনবার্গের রিসার্চ যেখানে আদাবি গ্রুপের বিরুদ্ধে একটি অভিযোগ তুলেছিল সংস্থা। এই সময় শনিবার সকালে ১০ অগাস্ট নিজেদের সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে হিন্ডেনবার্গ জানায় যে শীঘ্রই বড় কিছু ঘটতে চলেছে। আর তারপরেই শনিবার সন্ধ্যায় রিপোর্ট প্রকাশ পায় যেখানে বলা হয় যে আদানি গ্রুপের বিরুদ্ধে সেবি ঠিকমত তদন্ত করছে না কারণ আদানির অফশোর ফান্ডে সেবির চেয়ারম্যান মাধবী পুরি বুচ ও তাঁর স্বামী ধবল বুচের প্রত্যক্ষ স্টেক রয়েছে।

আরও পড়ুন: Hindenburg Research: কথামতোই 'পর্দাফাঁস', 'আদানি অফশোর ফান্ডে স্টেক Sebi চেয়ারপার্সন ও তাঁর স্বামীর'; চাঞ্চল্যকর দাবি Hindenburg Research-এর

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget