এক্সপ্লোর

HMT Revival: মোদির তৃতীয়বারে ফের খুলবে HMT ! মন্ত্রী দিলেন এই খবর

Watch News: এবার সেই হিন্দুস্থান মেশিন টুলস (Hindustan Machine and Tools) বা বন্ধ HMT কোম্পানি ফের খোলার তোড়জোড় শুরু করেছে মোদি সরকার (Modi 3.0)।

Watch News: অতীতে এই ঘড়ির (Watch) নাম শুনেই ভরসা করতেন ক্রেতারা। এবার সেই হিন্দুস্থান মেশিন টুলস (Hindustan Machine and Tools) বা বন্ধ HMT কোম্পানি ফের খোলার তোড়জোড় শুরু করেছে মোদি সরকার (Modi 3.0)। যার অর্থ ফের টাইটান (Titan), টাইমেক্স (Timex)-এর বাজারে দেখা যাবে ভিনটেজ ক্লাসিক HMT ঘড়ি। 

HMT নিয়ে কী খবর
অতীতে ভারতের সেরা ঘড়ি কোম্পানি ছিল HMT। এবার মোদি সরকারের তৃতীয় মেয়াদে কিছু সরকারি কোম্পানিকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা চলছে। সেই পুনরুজ্জীবনের তালিকায় নাম রয়েছে HMT-র। শীঘ্রই কোম্পানি চালু করতে উদ্যোগ নিয়েছেন ভারী শিল্পমন্ত্রী এইচডি কুমারস্বামী।

কী বলছেন মন্ত্রী
সরকারি বিবৃতি অনুসারে, ভারী শিল্প মন্ত্রী এইচডি কুমারস্বামী এইচএমটি অর্থাৎ হিন্দুস্তান মেশিন টুলস-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কোম্পানির পুনরুজ্জীবনের বিষয়ে একটি প্রস্তাব প্রস্তুত করতে বলেছেন। মন্ত্রী চান, সরকারি কোম্পানি এইচএমটি তার পুরোনো সুনাম ফিরে পাক। এর জন্য কোম্পানির কর্মকর্তাদের একটি প্রস্তাব তৈরি করে জমা দিতে বলা হয়েছে।

কোম্পানির উচিত কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব জমা দেওয়া
বিবৃতিতে বলা হয়েছে, এইচএমটি একসময় দেশের গর্ব ছিল, এখন অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। মন্ত্রী কোম্পানিকে শক্তিশালী করার উপর জোর দিয়েছেন। এইচএমটি চেয়ারম্যান ও ম্যানেজমেন্ট ডিরেক্টর রাজেশ কোহলিকে প্রয়োজনীয় সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে একটি প্রস্তাব জমা দিতে বলেছেন কুমারস্বামী। HMT-র এই পুনরুজ্জীবনের মডেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত অভিযানকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে৷

পুনরুজ্জীবনের জন্য মন্ত্রীর পরামর্শ
ফের HMT ঘড়ি বাজারে আনতে ভারী শিল্প মন্ত্রী এইচডি কুমারস্বামী বলেন, HMT ফের ফিরে আসার ক্ষমতা ধরে। সংস্থা বর্তমানে প্রতিরক্ষা বিভাগ এবং মহাকাশ কর্মসূচির জন্য সরঞ্জাম তৈরি করছে। সারা দেশে কোম্পানির প্রোডাকশন ইউনিট রয়েছে। কুমারস্বামী চান, এইচএমটি তার ক্ষমতা বাড়াক, যা কোম্পানির পুনরুজ্জীবনে সাহায্য়কারী হিসাবে প্রমাণিত হবে।

এই মুহুর্তে এইচএমটি-র সামনে এইগুলি প্রধান চ্যালেঞ্জ
অন্যদিকে, এইচএমটি চেয়ারম্যান এবং এমডি রাজেশ কোহলি বলেছেন, এইচএমটি পুনরুজ্জীবনের জন্য সরকারের সাহায্য প্রয়োজন। তার মতে, কোম্পানি যে বড় চ্যালেঞ্জগুলির মুখোমুখি হচ্ছে তা হল আর্থিক সংকট, মামলা ও লোকসান। এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে সংস্থাটির কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।

আরও পড়ুন : Adani Group: আদানি গ্রুপে বড় খবর, সোমবার বাড়বে এই স্টক ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget