এক্সপ্লোর

Home Loan: বাড়ি-ফ্ল্যাট কেনার জন্য ঋণ নেবেন ? এই ব্যাঙ্কগুলিতে ৯ শতাংশেরও কম সুদে মিলবে ঋণ

Home Loan Interest Rate: হোম লোনের ক্ষেত্রে একেকটি ব্যাঙ্কে একেক রকম সুদের হার চলছে। মূলত রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেটের উপরেই এই সুদের হার নির্ভর করে। রেপো রেট বাড়লে সুদের হারও বাড়ে।

Home Loan Interest Rate: আজকাল নিজের স্বপ্নের বাড়ি ফ্ল্যাট কেনা খুবই কঠিন হয়ে পড়ছে। দিনে দিনে বাড়ির দাম বেড়ে চলেছে আর ব্যাঙ্কে ঋণ নিতে গেলেও মোটা অঙ্কের সুদ দিতে হয়। ফলে পকেটে টান মধ্যবিত্তের। আর এর মধ্যে হোম লোনের (Home Loan) উপর সুদের হার কমানোর কোনও ইচ্ছেও নেই রিজার্ভ ব্যাঙ্কের, এমনটাই ধরে নেওয়া যেতে পারে। তবে আগামী মাসেই আবার মুদ্রানীতির বৈঠক আছে রিজার্ভ ব্যাঙ্কে এই অবসরে হোম লোনের সুদের হার বেড়ে যাওয়ার আগে দেখে নিন এখন কোন কোন ব্যাঙ্কে সস্তায় মিলছে হোম লোন। ৯ শতাংশেরও কম সুদে এই সব ব্যাঙ্কে হোম লোন দেওয়া হচ্ছে।

আগামী মাসেই মুদ্রানীতির বৈঠক

হোম লোনের ক্ষেত্রে একেকটি ব্যাঙ্কে একেক রকম সুদের হার চলছে। মূলত রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেটের উপরেই এই সুদের হার নির্ভর করে। রেপো রেট বাড়লে সুদের হারও বাড়ে। গত বছর ফেব্রুয়ারি মাস থেকেই রেপো রেটে কোনও বদল আনেনি রিজার্ভ ব্যাঙ্ক। আগামী মাসে অর্থাৎ অগস্টেই রিজার্ভ ব্যাঙ্কের আগামী মুদ্রানীতির বৈঠক আয়োজিত হতে চলেছে। ফলে এই বৈঠকে বদলে যেতে পারে রেপো রেট।

রেপো রেট কমার আশা নেই

তবে রিজার্ভ ব্যাঙ্ক এই মুদ্রানীতির বৈঠকে খুচরো মুদ্রাস্ফীতির হার পর্যালোচনা করেই এই রেপো রেট বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নিয়ে থাকে। রিজার্ভ ব্যাঙ্ক একটি লক্ষ্যমাত্রা সেট করেছে যাতে এই খুচরো মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশে নেমে আসে। কিন্তু এই কয়েক মাসে খাদ্যপণ্যের দাম মাত্রাছাড়া হয়েছে। ফলে খুচরো মুদ্রাস্ফীতির হার আবারও ৫ শতাংশ পেরিয়ে গেছে। সবজির দাম এখন আকাশছোঁয়া, সেখানে খুব তাড়াতাড়ি এই মুদ্রাস্ফীতি কমার কোনও সম্ভাবনা নেই। আর তাই রিজার্ভ ব্যাঙ্কও রেপো রেট কমাবে না বলেই ধারণা করা যায়।

ব্যাঙ্কে বাড়তে পারে সুদের হার

বিগত দিনে দেখা গিয়েছে বেশ কিছু ব্যাঙ্ক তাদের আমানতের উপর সুদের হার বাড়িয়েছে। ফলে ঋণের ক্ষেত্রেও যে সুদের হার বাড়তে চলেছে এমনটা ধরেই নেওয়া যায়। তাঁর আগে হোম লোন নিতে চাইলে দেখে নিন কোন ব্যাঙ্কে কত সুদ মিলছে।

ইন্ডিয়ান ব্যাঙ্ক-           ৮.৪০ শতাংশ

আইডিবিআই ব্যাঙ্ক-       ৮.৪৫ শতাংশ

জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক- ৮.৭৫ শতাংশ

কর্ণাটক ব্যাঙ্ক-           ৮.৫০ শতাংশ

কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক-     ৮.৭০ শতাংশ

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক-     ৮.৪০ শতাংশ

আরবিএল ব্যাঙ্ক-         ৮.২০ শতাংশ

এসবিআই-              ৮.৫০ শতাংশ

সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক-     ৮.৭০ শতাংশ

ইউকো ব্যাঙ্ক-            ৮.৩০ শতাংশ

ইউনিয়ন ব্যাঙ্ক-           ৮.৩৫ শতাংশ

এইচডিএফসি ব্যাঙ্ক-      ৮.৭৫ শতাংশ

অ্যাক্সিস ব্যাঙ্ক-           ৮.৭৫ শতাংশ

ব্যাঙ্ক অফ বরোদা-        ৮.৪০ শতাংশ

কানারা ব্যাঙ্ক-            ৮.৪৫ শতাংশ

আরও পড়ুন: Income Tax Free Country: আয়কর দিতে-দিতে জেরবার অবস্থা, এই দেশগুলিতে দিতে হয় না ইনকাম ট্যাক্স

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
UPI News: এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
Blinkit License Suspended: ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
Gold Price Today Kolkata: এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget