এক্সপ্লোর

life insurance needs : কত টাকার জীবন বিমা আপনার জন্য যথেষ্ট ? জানুন প্রত্যেক ধাপের হিসেব

জীবন বিমা করার আগে নিজের প্রয়োজন সম্পর্কে ওয়াকিবহাল হোন আপনি। জীবন বিমা বাছার আগে কিছু গতানুগতিক নিয়ম মানতে হয়। বলা হয় , আপনার বার্ষিক আয়ের কয়েকগুণ হওয়া উচিত ইনস্যুরেন্স কভার।

নয়া দিল্লি : কোভিডকালে প্রিয়জনকে হারিয়ে নাজেহাল অবস্থা হয়েছে অনেকেরই। জীবন বিমা থাকায় বহু ক্ষেত্রে হাঁফ ছেড়ে বেঁচেছেন কেউ কেউ। আপনি কি জানেন কত টাকার জীবন বিমা আপনার জন্য যথেষ্ট ? 

কাছের লোককে কেড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এবার তৃতীয় ঢেউয়ের দিন গুণছে দেশবাসী। এরকম পরিস্থিতিতে জীবন বিমার কথা প্রায়শই মনে পড়ছে সচেতন ভারতবাসীর। ফের একবার ইনস্যুরেন্স কভার অ্যামাউন্ট ঝালিয়ে নিচ্ছেন তাঁরা। কীভাবে বুঝবেন ঠিক কতটা জীবন বিমার ক্ষেত্রে খরচ করা উচিত আপনার। ধাপে ধাপে সেই বিবরণ তুলে ধরব আমরা।

বর্তমান যুগে প্রত্যেক পরিবারের ক্ষেত্রেই জীবন বিমা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পরিবারে কোনও দুর্ভাগ্যজনক ঘটনা না ঘটলেও সাথী হতে পারে জীবন বিমা। পর্যাপ্ত জীবন বিমা করলে নিত্যদিনের আর্থিক খরচ ছাড়াও মেটানো যায় পরিবারের আর্থিক লক্ষ্য। অনেক ক্ষেত্রে বিস্তারিত না বুঝেই জীবন বিমা করেন গ্রাহক। যথেষ্ট পরিমাণ লাইফ কভারেজ না থাকায় বিমা থাকা সত্ত্বেও সমস্যার মুখে পড়তে হয় তাঁদের। কীভাবে জীবন বিমার মূল্য ঠিক করবেন আপনি ?  

জীবন বিমা করার ক্ষেত্রে এই বিষয়গুলি মাথায় রাখুন

জীবন বিমা করার আগে নিজের প্রয়োজন সম্পর্কে ওয়াকিবহাল হোন আপনি। জীবন বিমা বাছার আগে কিছু গতানুগতিক নিয়ম মানতে হয়। বলা হয় , আপনার বার্ষিক আয়ের কয়েকগুণ হওয়া উচিত ইনস্যুরেন্স কভার। এই 'ইনকাম রিপ্লেসমেন্ট মেথড'কেই বিমার অঙ্ক ঠিক করার সঠিক পদ্ধতি হিসাবে ধরা হয়। এই পদ্ধতি নির্ভর করে আপনার বয়স , অবসরের সময়, আয় ও প্রতি বছর প্রত্যাশিত আয় বৃদ্ধির ওপর।

প্রথমে সংসারে আপনার মাসিক ব্যায়ের মূল্য নির্ধারণ করুন। টেক হোম স্যালারি থেকে ব্যক্তিগত খরচ বাদ দিয়ে এই মূল্য বের করুন প্রথমে। এবার এই প্রতিমাসের হিসেব ধরে অবসরের শেষে নিজের পুরো আয়ের হিসেব করুন। এরমধ্যে বার্ষিক ইনক্রিমেন্টের টাকাও ধরতে হবে আপনাকে। এবার প্রত্যাশিত পুরো আয়ের হিসাবে করুন। এই পুরো টাকা কোনও কম ঝুঁকির জায়গায় বিনিয়োগ করলে মাসে বা বছরে আপনার কাছে কী টাকা আসতে পারে তা আগে নিজে বুঝুন। 

পাশাপাশি কোনও ঋণ থাকলে তা এই হিসেবের মধ্যে ধরতে ভুলবেন না। কারণ একবার বাড়ির উপার্জনকারীর মৃত্যু হলে সেই ঋণের ভার এসে পড়বে পরিবারের ওপর। শেষে পুরোনো ইনস্যুরেন্স কভারের মূল্য ও সেভিংসের অ্যামাউন্ট আপনার ভবিষ্যতের সম্ভাব্য পুরো আয় থেকে বাদ দিন। যা পড়ে থাকবে, সেই মূল্যের টোটাল ইনস্যুরেন্স কভার নিতে হবে আপনাকে।

একটা বিষয় সবাইকে মাথায় রাখতে হবে, জীবন বিমায় বিনিয়োগের ক্ষেত্রে সব সময় টার্ম ইনস্যুরেন্সের দিকে ঝুঁকুন। এনডাওমেন্ট বা মানি ব্যাক পলিসির দিকে ঝুঁকবেন না। কারণ জীবন বিমা আপনার সুরক্ষার জায়গা, বিনিয়োগের জায়গা নয়।

সেরা শিরোনাম

Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
Diwali New Car: দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget