এক্সপ্লোর

Aishwarya Rai: নাম থেকে 'বচ্চন' পদবী বাদ দিলেন ঐশ্বর্যা! নায়িকার প্রশংসা অনুরাগীদের

Bollywood Updates: সম্প্রতি দুবাইয়ে আয়োজিত Global Women's Forum-এর একটি অনুষ্ঠানে যোগ দেন ঐশ্বর্যা

মুম্বই: দাম্পত্যজীবন নিয়ে কাটাছেঁড়া চলছে লাগাতার। সেই আবহে জল্পনা বাড়ালেন খোদ ঐশ্বর্যা রাই। কারণ তাঁর নামের পাশে আর দেখা গেল না 'বচ্চন' পদবী। তাহলে কি বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্কছিন্নের জানানই দিলেন ঐশ্বর্যা? জোর জল্পনা শুরু হয়েছে তা নিয়ে। শুধু তাই নয়, ঐশ্বর্যা যে মন্তব্য করেছেন, তাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। (Aishwarya Rai)

সম্প্রতি দুবাইয়ে আয়োজিত Global Women's Forum-এর একটি অনুষ্ঠানে যোগ দেন ঐশ্বর্যা। সেখানে 'International Star Aishwarya Rai' বলে স্ক্রিনে তাঁর নাম ভেসে ওঠে। কিন্তু নামের শেষে 'বচ্চন' পদবী দেখা যায়নি। তাই ঐশ্বর্যা নামের পাশ থেকে 'বচ্চন' পদবী ছেঁটে ফেলেছেব কি না, প্রশ্ন উঠছে। সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে বিষয়টি নিয়ে। (Bollywood Updates)

শুধু তাই নয়, ওই অনুষ্ঠানে ঐশ্বর্যা যে মন্তব্য করেন, তা-ও ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে ঐশ্বর্যা জানান, বিভিন্ন ক্ষেত্রের মানুষ একজোট হলে, সকলের কণ্ঠস্বর শোনা গেলে অনেক কিছু অর্জন করা সম্ভব। সমাজে পরিবর্তন আনা সম্ভব, সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব এবং পৃথিবীর সর্বত্র মহিলাদের জন্য সুযোগ তৈরি করা সম্ভব হবে। ঐশ্বর্যার এই মন্তব্য যেমন প্রশংসা কুড়িয়েছে সকলের, তেমনই তাঁকে অনেক দিন পর হাসিখুশি দেখাচ্ছে বলেও মন্তব্য করেছেন অনেকে। 

অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্যার দাম্পত্য  নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। ঐশ্বর্যা যে দীর্ঘদিন অভিষেকের সঙ্গে একছাদের নীচে থাকেন না, মেয়েকে নিয়ে আলাদা থাকেন, একাধিক সূত্র থেকে সেই খবর উঠে এসেছে। সম্পত্তি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের কথা শোনা যায় প্রথম। পরে শাশুড়ি, ননদের সঙ্গে ঐশ্বর্যার বনিবনা না হওয়ার কথাও শোনা যায়। তবে দু'তরফের কেউই এই খবরে সিলমোহর দেননি এখনও পর্যন্ত। 

যদিও একাধিক ঘটনা অভিষেক এবং ঐশ্বর্যার মধ্যে দূরত্ব বেড়েছে বলে ইঙ্গিত করছে। ঐশ্বর্যার জন্মদিনে বচ্চনদের কেউ সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানাননি। আবার আরাধ্যার জন্মদিনের ছবিতে অভিষেককে দেখা যায়নি। অমিতাভ বচ্চনের জন্মদিনের ব্লগে, পরিবারের সব সদস্যের নাম থাকলেও, বাদ পড়ে ঐশ্বর্যার নাম। ফলে ঐশ্বর্যা এবং অভিষেকের সম্পর্কে ফাটল ধরেছে বলে জল্পনা জোর পেয়েছে।

তবে দুবাইয়ের অনুষ্ঠানে স্ক্রিনে ঐশ্বর্যার নামের পাশে 'বচ্চন' পদবী দেখা না গেলেও, ইনস্টাগ্রামে নায়িকার প্রোফাইলে এখনও 'বচ্চন' পদবী রয়ে গিয়েছে। তবে সোশ্য়াল মিডিয়ায় সেভাবে সক্রিয় নন ঐশ্বর্যা। তাই জল্পনা জোর পেয়েছে। 

সেরা শিরোনাম

Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget