এক্সপ্লোর

How To Get 2 Crore :  ৫০ হাজার বেতনে কীভাবে পাবেন ২ কোটি, এখানে রইল সহজ সূত্র 

Investment Formula : সেই ক্ষেত্রে আপনিও ৫০ হাজার টাকার বেতনে (Salary) গড়তে পারেন ২ কোটি টাকা (Crorepati Formula)। 

 

Investment Formula : কম সময়ে নিয়ম মেনে বিনিয়োগ (Investment) করলে দ্রুত পাওয়া যায় ফল। সেই ক্ষেত্রে আপনিও ৫০ হাজার টাকার বেতনে (Salary) গড়তে পারেন ২ কোটি টাকা (Crorepati Formula)। 

কোন সূত্রে আসবে ফল 
এই ক্ষেত্রে বিনিয়োগের ভাল ফল পেতে ব্যয়ের সীমা নির্ধারণ একটা বড় বিষয়।  প্রতি মাসে বেতনের একটি নির্দিষ্ট অংশ বিনিয়োগের জন্য বরাদ্দ করতেই হবে ইনভেস্টারকে। ২ কোটি টাকা লক্ষ্যের জন্য ৫০-৩০-১০-১০ নিয়ম অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা প্রয়োজনীয় ব্যয়, শখ, সঞ্চয় ও বিনিয়োগের জন্য বেতনকে চারটি ভাগে ভাগ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

কীভাবে মেনে চলবেন এই সূত্র-প্রথম ধাপ
আপনি উদাহরণস্বরূপ বলেতে পারেন, ৫০,০০০ টাকা বেতনের, ২৫,০০০ টাকা (৫০%) ভাড়া, ইউটিলিটি, শিশুদের শিক্ষা, মুদিখানা, পরিবহণ ও EMI এর মতো প্রয়োজনীয় ব্যয়ের জন্য বরাদ্দ করা উচিত। এই ব্যয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এতে অগ্রাধিকার দেওয়া উচিত।

দ্বিতীয় ধাপ
এরপর বাদ বাকি ১৫,০০০ টাকা (৩০%) শখ ও জীবনযাত্রার কাজে ব্যয় করা উচিত। যার মধ্যে রয়েছে বাইরে যাওয়া, সিনেমা দেখা, অনলাইন কেনাকাটা ও বাইরে খাবার খাওয়া। এই ব্যয় একটি ভারসাম্যপূর্ণ ও উপভোগ্য জীবন বজায় রাখতে সাহায্য করে।

তৃতীয় ধাপ
বাকি তৃতীয় অংশের  ৫,০০০ টাকা (১০%), বিনিয়োগের জন্য দেওয়া উচিত। এর মধ্যে মিউচুয়াল ফান্ড এসআইপি, শেয়ার বাজার, সোনা বা পিপিএফের মতো জায়গায় অর্থ রাখা উচিত। যেখানে সময়ের সঙ্গে সঙ্গে এটি বৃদ্ধি পেতে পারে। 

শেষের বাকি অংশ কীসে দেবেন
শেষ ১০%, ৫,০০০ টাকা একটি জরুরি তহবিল ও বিমার জন্য সংরক্ষিত রাখা উচিত, যা চিকিৎসাগত জরুরি অবস্থা বা অপ্রত্যাশিত ব্যয়ের সময় সুরক্ষা দিয়ে থাকে।

২ কোটি টাকার তহবিল কীভাবে সংগ্রহ করা হবে ?
৫০,০০০ টাকা বেতন থেকে ২ কোটি টাকার তহবিল তৈরি করতে, সুশৃঙ্খল বিনিয়োগ প্রয়োজন। যদি ১২% গড় বার্ষিক রিটার্ন (CAGR) সহ একটি মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে ৫,০০০ টাকা বিনিয়োগ করা হয়, তাহলে এটি প্রায় ৩১ বছরে ২ কোটি টাকায় বৃদ্ধি পেতে পারে।

তবে, এই সময়সীমা কমানো যেতে পারে। মাসিক ৫,০০০ টাকা দিয়ে শুরু করে ও বার্ষিক ১০% বিনিয়োগ বৃদ্ধি করে (স্টেপ-আপ এসআইপি), তহবিলটি প্রায় ২৫ বছরে ২ কোটি টাকায় পৌঁছাতে পারে, একই গড় সিএজিআর ১২%।

বেতন বাড়লে বিনিয়োগ বাড়ানো উচিত
মনে রাখবেন, বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বার্ষিক বিনিয়োগ বৃদ্ধি তহবিলে গতি দিতে পারে। সেই ক্ষেত্রে আর্থিক লক্ষ্যগুলি দ্রুত পূরণ হওয়ার সম্ভাবনা বেশি। তবে ক্রমাগত বিনিয়োগ এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ মাঝে এসআইপি বন্ধ করলে তহবিলের টাকা অঙ্ক কমতে পারে। অতিরিক্তভাবে, বড় আর্থিক বিপর্যয় থেকে বিনিয়োগকে রক্ষা করার জন্য মেয়াদি ও স্বাস্থ্য বিমার কথা মাথায় রাখা উচিত।

সেরা শিরোনাম

How Much To Invest: আপনার বেতন কত হলে, মাসে কত টাকার SIP করবেন? এর জন্য রয়েছে দারুণ একটা নিয়ম
আপনার বেতন কত হলে, মাসে কত টাকার SIP করবেন? এর জন্য রয়েছে দারুণ একটা নিয়ম
Investments: ৫ বছর ধরে একই SIP-তে বিনিয়োগ! মিউচুয়াল ফান্ড বদলানোর সঠিক সময় কখন?
৫ বছর ধরে একই SIP-তে বিনিয়োগ! মিউচুয়াল ফান্ড বদলানোর সঠিক সময় কখন?
Financial Freedom: অর্থনৈতিক স্বাধীনতা চান, নিয়মিত বেতন না পেলেও কীভাবে সামলাবেন নিজের ও পরিবারের সব খরচ?
অর্থনৈতিক স্বাধীনতা চান, নিয়মিত বেতন না পেলেও কীভাবে সামলাবেন নিজের ও পরিবারের সব খরচ?
Mutual Funds SIP: চাকরি যাওয়া বা অন্য কোনও কারণে SIP-র পেমেন্ট মিস করলে কী হয় আপনার বিনিয়োগের?
চাকরি যাওয়া বা অন্য কোনও কারণে SIP-র পেমেন্ট মিস করলে কী হয় আপনার বিনিয়োগের?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget