এক্সপ্লোর

Hyundai Venue N-Line: শীঘ্রই ভারতে হুন্ডাই ভেন্যু এন-লাইন, বাড়তি পাবেন এই বৈশিষ্ট্য, ইঞ্জিন

Hyundai i20-র পর ভারতে ফের N-Line আনার প্রস্তুতি নিচ্ছে হুন্ডাই মোটরস। শীঘ্রই তার পরবর্তী পণ্য লঞ্চ করতে চলেছে কোম্পানি। শোনা যাচ্ছে, ভেন্যু এন-লাইন হবে ভারতে হুন্ডাইয়ের আগামী এসইউভি।


Hyundai i20-র পর ভারতে ফের N-Line আনার প্রস্তুতি নিচ্ছে হুন্ডাই মোটরস। শীঘ্রই তার পরবর্তী পণ্য লঞ্চ করতে চলেছে কোম্পানি। শোনা যাচ্ছে, ভেন্যু এন-লাইন হবে ভারতে হুন্ডাইয়ের আগামী এসইউভি। এটি ভেন্যুর একটি স্পোর্টি সংস্করণ হতে চলেছে। এর আগে i20 N-Line প্রমাণ করেছে, এটি কেবল গাড়িতে স্পোর্টি পেইন্ট জব দেয় না। ভিন্ন অ্যালোয়ের পাশাপাশি এই গাড়ি চালানোর অভিজ্ঞতাই আলাদা।

Hyundai Venue N-Line: কী ইঞ্জিন থাকতে পারে গাড়িতে ?
ভেন্যু এন-লাইনে উল্লেখযোগ্য পারফরম্যান্স ওরিয়েন্টেড আপগ্রেডের জন্য আমরা এতে একটি 1.0 টার্বো পেট্রলের সঙ্গে কেবল DCT ও iMT গিয়ারবক্স পেতে পারি। উভয় বিকল্পের সঙ্গেই এই গাড়ি পাওয়া যেতে পারে। স্ট্যান্ডার্ড ভেন্যু একটি 1.2 লিটার পেট্রল নিয়ে আসবে। এ ছাড়াও এই গাড়িতে পেট্রল ও 1.5 লিটার ডিজেল ইঞ্জিন পাবেন।

Hyundai Venue N-Line: কী নতুন থাকবে গাড়িতে ?
এন-লাইন ভেন্যুতে বিভিন্ন চাকা, নতুন ডিজাইনের উপাদান ও বিভিন্ন গিয়ার-নব বা i20 এন-লাইনের মতো আসনগুলিতে লাল সেলাই দেখতে পারেন। এন লাইনে গাড়ির ভিতরে আরও আক্রমণাত্মকভাবে স্টাইল করা হবে। এমনকী এর স্টিয়ারিং হুইল একটি স্পোর্টি টুইস্ট সহ নতুন চেহারা দিয়ে থাকে। এর একজস্ট নোট নতুন করে টিউন করা হবে। সাসপেনশনে পেতে পারেন পরিবর্তন। এন-লাইন রেঞ্জটি ভারতে সফল হয়েছে ইতিমধ্যেই। i20 N-লাইন বেশকিছু ক্রেতা খুঁজে পেয়েছে, যারা এই গাড়ির প্রশংসায় পঞ্চমুখ। মূলত, পারফরম্যান্সের উপর ভিত্তি করে একটি স্পোর্টি সাবকমপ্যাক্ট এসইউভি তৈরির জন্যই ভেন্যু এন-লাইনকে বেছে নেওয়া হয়েছে।


Hyundai Venue N-Line: শীঘ্রই ভারতে হুন্ডাই ভেন্যু এন-লাইন, বাড়তি পাবেন এই বৈশিষ্ট্য, ইঞ্জিন

Hyundai Venue N-Line: কাদের জন্য এই গাড়ি ?
ভেন্যু এন-লাইনটি স্ট্যান্ডার্ড ভেন্যু-র উপরে রাখবে কোম্পানি। ভারতে ইতিমধ্য়েই ভেন্যুর ফেসলিফ্ট সংস্করণ আসার পর এর বিক্রি বেড়েছে। এই এসইউভি এন লাইন এলে স্বাভাবিকভাবে পারফরম্যান্স চায় এমন ক্রেতাদের আগ্রহ বাড়বে। তাই শীঘ্রই ভেন্যু এন লাইন আনার পরিকল্পনা করছে কোম্পানি। অটো ব্লগারদের মতে, ভারতের মতো দেশে কিছু নির্দিষ্ট ক্রেতার মধ্যেই এন লাইন নেওয়ার পরিকল্পনা থাকবে। কেবল গাড়ির রং ও বাহারি সৌন্দর্যের জন্য সবাই কয়েক লাখ টাকা বেশি খরচ করতে রাজি হবেন না। তবে ইঞ্জিনের টিউনিং বদলে গেলে গাড়ির পিকআপে পরির্তন আসবে। সেই ক্ষেত্রে পারফরম্যান্স চান এমন ক্রেতারাএই এন লাইনের দিকে ঝুঁকতে পারেন।

আরও পড়ুন : Narendra Modi's Car: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চড়েন এই গাড়িতে ? বিশ্বের সবথেকে নিরাপদ গাড়ির দাম কত জানেন ?

সেরা শিরোনাম

Gold Price Today: কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
Starlink VS Jio VS Airtel : Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget