এক্সপ্লোর

করোনাভাইরাসের কোপ, কর্মীবাহিনীর প্রায় ১৩ শতাংশ ছাঁটার ঘোষণা জোম্যাটোর, জুন থেকে সবার বেতন হ্রাসের প্রস্তাব

লে অফের আওতায় পড়া কর্মীদের যত দ্রুত সম্ভব নতুন কাজ খুঁজে পেতে সাহায্য করতে ও পরবর্তী পদক্ষেপগুলির ব্যাপারে বোঝাতে তাঁদের সঙ্গে তিনি ও সিওও তথা সহ প্রতিষ্ঠাতা গৌরব গুপ্তা ও সিইও ফুড ডেলিভারি মোহিত গুপ্তা ভিডিও কলে কথা বলবেন।

নয়াদিল্লি: কোভিড-১৯ দেশের অর্থনীতির ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে চলেছে, এমন আশঙ্কার মধ্যেই কর্মীবাহিনীর প্রায় ১৩ শতাংশকে লে অফের সিদ্ধান্ত নিল অনলাইনে খাবার সরবরাহ ব্যবসার অন্যতম শীর্ষ সংস্থা জোম্যাটো। সংস্থায় প্রায় ৪ হাজার লোক বিভিন্ন কাজ করে। এক ব্লগ পোস্টে জোম্যাটো প্রতিষ্ঠাতা তথা সিইও দীপিন্দর গোয়েল জানিয়েছেন, গত কয়েক মাসে কোম্পানির ব্যবসার একাধিক দিক নাটকীয়ভাবে বদলে গিয়েছে এবং এইসব বদলের অনেকগুলিই স্থায়ী হতে পারে। তিনি বলেছেন, আমরা জোম্যাটোকে আরও বেশি ফোকাস করে এগিয়ে চলব, কিন্তু আমাদের সব কর্মীর জন্য যথেষ্ট কাজের ব্যবস্থা হবে, এমনটা দেখতে পাচ্ছি না। সব কর্মীর সামনে চ্যালেঞ্জিং কাজের পরিবেশ থাকবে, কিন্তু আগামী দিনে প্রায় ১৩ শতাংশ কর্মীকে সেই সুযোগ দিতে পারব না। যাঁরা এর মধ্যে পড়ছেন, ২৪ ঘন্টার মধ্যে লিডারশিপ টিমের সঙ্গে জুম কলে যোগাযোগের আমন্ত্রণ পাবেন। তবে লে অফের আওতায় পড়া কর্মীদের যত দ্রুত সম্ভব নতুন কাজ খুঁজে পেতে সাহায্য করতে ও পরবর্তী পদক্ষেপগুলির ব্যাপারে বোঝাতে তাঁদের সঙ্গে তিনি ও সিওও তথা সহ প্রতিষ্ঠাতা গৌরব গুপ্তা ও সিইও ফুড ডেলিভারি মোহিত গুপ্তা ভিডিও কলে কথা বলবেন। পাশাপাশি এই কর্মীদের আর্থিক সহায়তার ব্যাপারে তিনি বলেন, জোম্যাটোয় আর কোনও কাজ থাকবে না, আমাদের এমন সব কর্মী আগামী ৬ মাস ৫০ শতাংশ বেতন পাবেন, আমাদের সঙ্গেই থাকবেন। হ্যান্ডওভারের জন্য ১-২ সপ্তাহ বাদে এই সময়কালে জোম্যাটোর বাইরে কাজ খুঁজে নেওয়ার ব্যাপারে তাঁরা ১০০ শতাংশ সময়, উদ্যম ঢালবেন বলে আশা করছি। এছাড়া এই ৬ মাস বা নতুন কাজ খুঁজে পাওয়া পর্যন্ত কোম্পানি তাঁদের স্বাস্থ্যবিমা, আউটপ্লেসমেন্ট সাপোর্ট দেবে বলেও জানান তিনি। এই ৬ মাস আগে থেকে বরাদ্দ কর্মী স্টক ওনারশিপ প্ল্যানও (ইএসওপি) বহাল থাকবে। গোয়েল আরও বলেন, আমি জুন থেকে গোটা প্রতিষ্ঠানের বেতন সাময়িক হ্রাসের প্রস্তাব দিচ্ছি। স্বল্প বেতনের লোকজনের ক্ষেত্রে কম ছাঁটা হবে, বেশি মাইনের লোকজনের ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত হ্রাস হবে।

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget