এক্সপ্লোর

Chinmay Krishna Das : কোনও আইনজীবীই এলেন না আদালতে ! ১ মাস পিছিয়ে গেল চিন্ময়কৃষ্ণর জামিন-শুনানি

আরও একমাস জেলেই বন্দি থাকতে হবে চিন্ময়কৃষ্ণকে। এর ফলে চিন্ময়কৃষ্ণর মানবাধিকার লঙ্ঘন হল, মনে করছেন সনাতনীরা।

কলকাতা : এক মাস পিছিয়ে গেল চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি। কোনও আইনজীবী সওয়ালের জন্য উপস্থিত না হওয়ায় পিছিয়ে গেল শুনানি। পরবর্তী শুনানি আগামী ২ জানুয়ারি।  ফলে অন্তত আরও ১ মাস ইসকনের সন্ন্যাসীকে থাকতে হবে জেলেই। তারপর ২ জানুয়ারি তাঁর হয়ে সওয়াল করতে কেউ হাজির হন কি না সেটাই দেখার। 

আরও একমাস জেলেই বন্দি থাকতে হবে চিন্ময়কৃষ্ণকে। এর ফলে চিন্ময়কৃষ্ণর মানবাধিকার লঙ্ঘন হল, মনে করছেন সনাতনীরা। শুনানির আগের দিন চিন্ময়কৃষ্ণর আইনজীবী রমেন রায়ের উপর হামলা হয়। হামলায় গুরুতর আহত হয়ে চিন্ময়কৃষ্ণর আইনজীবী এখন ICU-তে ভর্তি। তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি ছাড়াও আর যাঁরা আগের বার সন্ন্যাসীর জামিনের আর্জি নিয়ে আদালতে হাজির হয়েছিলেন গত সপ্তাহে তাঁরা কেউই আসলেন না আদালতে। 

ইসকন ও সংখ্যালঘু হিন্দু নাগরিকদের ধারণা, সন্ত্রাসের ভয়েই কোনও আইনজীবী লড়তে পারলেন না চিন্ময়কৃষ্ণর হয়ে। সোমবার চিন্ময়কৃষ্ণর আইনজীবী রমেন রায়ের ওপর হামলা চালানো হয়। বাড়ি ভাঙচুর করা হয় আইনজীবীর। গুরুতর জখম ওই আইনজীবী ICU-তে ভর্তি রয়েছেন। এদিন চিন্ময়কৃষ্ণর হয়ে লড়ার জন্য বাকি বাকি ৫০ জন আইনজীবীর কেউই হাজির ছিলেন না চট্টগ্রাম আদালতে।

সূত্রের খবর, আতঙ্কে আত্মগোপন করেছেন চিন্ময়কৃষ্ণর আইনজীবীরা। রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতারির পর সন্ন্যাসীর জামিন আটকাতে এখন মরিয়া বাংলাদেশ সরকার। এর আগে চিন্ময়কৃষ্ণর আইনজীবীদের বিরুদ্ধে বিস্ফোরক আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে বাংলাদেশ পুলিশ। ফলে তাঁরা প্রত্যেকেই সঙ্কটে। সেই ত্রাস আরও বেড়েছে সোমবার আইনজীবী রমেন রায়ের ওপর হামলার পর থেকে। 

কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানালেন, তিনি এই আশঙ্কাই করছেন। কারণ বাংলাদেশে ত্রাসের রাজত্ব চলছে। চিন্ময়কৃষ্ণর গ্রেফতারির পর আরও ৪ সন্ন্যাসীকেও গ্রেফতার করা হয়েছে। তাঁরা শুধু চিন্ময়কৃষ্ণকে প্রসাদ ও ওষুধ পৌঁছতে গিয়েছিলেন বলেই ইসকন সূত্রে খবর। ভারতে আসার পথে সীমান্তে আটকানো হয়েছে ইসকন ভক্তদের। রাধারমণ দাসের অভিযোগ, 'প্রথম দিন থেকেই চিন্ময়কৃষ্ণকে টার্গেট করছে বাংলাদেশ সরকার। যাঁরা ওঁর পাশে থাকছে, সবাইকে নিশানা করা হচ্ছে।একমাস পরে কেন শুনানির দিন ফেলা হল?' এখন ২ জানুয়ারি সন্ন্যাসীর জামিন-শুনানি হয় কি না, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব ।   

Pakistan Economy : বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারে 'লাফাচ্ছে' পাকিস্তানের বাজার ? ১২০০ পয়েন্ট উঠল মার্কেট, আসল কারণ কী ?     

 

 

সেরা শিরোনাম

Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
CJI Surya Kant: CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget