এক্সপ্লোর

Forex Reserve: ৪৫০ কোটি ডলার বাড়ল ভারতের বৈদেশিক মুদ্রাভাণ্ডার, লাফিয়ে বাড়ল সোনার ভাণ্ডারও

India Forex Reserve: বৈদেশিক মুদ্রাভাণ্ডার মজবুত থাকার ফলে মার্কিন ডলারের বিপরীতে টাকার দাম আরও বেড়ে গিয়েছে। আর তা ভারতীয় অর্থনীতির শক্তিশালী মৌলিক স্বতন্ত্র ভিত্তিকে প্রতিফলিত করে।

India's Foreign Exchange Reserve: ভারতের বিদেশি মুদ্রাভাণ্ডারে ব্যাপক লাফ এসেছে। এক ধাক্কায় ৪.৫ বিলিয়ন ডলার অর্থাৎ ৪৫০ কোটি ডলার বেড়ে গিয়েছে এই বিদেশি মুদ্রাভাণ্ডার (India Forex Reserve)। এমনকী এই প্রথম ভারতের বৈদেশিক মুদ্রাভাণ্ডার (Forex Reserve) পেরিয়ে গিয়েছে ৬৯০.৬২ বিলিয়ন ডলারের সীমা। গতকাল শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এমনটাই জানিয়েছে, ৯ মে-তে শেষ হওয়ার সপ্তাহেই এই ব্যাপক লাফ এসেছে বিদেশি মুদ্রাভাণ্ডারে।

শুধু তাই নয়, ভারতের সোনার ভাণ্ডারেও এসেছে ব্যাপক লাফ। উল্লিখিত মেয়াদের মধ্যেই ভারতের গোল্ড রিজার্ভ বা সোনার ভাণ্ডার ৪৫ কোটি ডলার বেড়ে দাঁড়িয়েছে ৮৬.৩৩ বিলিয়ন ডলারে অর্থাৎ ৮৬৩৩ কোটি ডলারে। তবে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে ভারতের স্পেশাল ড্রয়িং রাইটস বা এসডিআর কমেছে ২৬ মিলিয়ন ডলার, এখন এর পরিমাণ ১৮.৫৩ মিলিয়ন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মানিটারি ফান্ডের সঙ্গে ভারতের রিজার্ভ পজিশন ১৩৪ মিলিয়ন ডলার কমে হয়েছে ৪.৩৭ বিলিয়ন ডলার।

বৈদেশিক মুদ্রাভাণ্ডার মজবুত থাকার ফলে মার্কিন ডলারের বিপরীতে টাকার দাম আরও বেড়ে গিয়েছে। আর তা ভারতীয় অর্থনীতির শক্তিশালী মৌলিক স্বতন্ত্র ভিত্তিকে প্রতিফলিত করে। মুদ্রা বাজার বা কারেন্সি মার্কেটে অনিশ্চয়তা মোকাবিলা করার জন্য এই শক্তিশালী বিদেশি মুদ্রাভাণ্ডার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে অনেকাংশে সহায়তা করে।

একটি শক্তিশালী বৈদেশিক মুদ্রাভাণ্ডার রিজার্ভ ব্যাঙ্ককে সহায়তা করে টাকার দামের অত্যধিক অবমূল্যায়ন রোধ করতে। এমনকী এর সঙ্গে সঙ্গে স্পট ও ফরোয়ার্ড বাজারে ডলার ছেড়ে এই অবমূল্যায়ন আটকানো যায়। অন্যদিকে বৈদেশিক মুদ্রাভাণ্ডার কমে এলে অস্থির সময়ে মুদ্রার দাম নিয়ন্ত্রণ করতে অপারগ হয়ে পড়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

ভারতে এদিকে এক্সটার্নাল সেক্টরের গতি বেড়েছে। এপ্রিল মাসে পণ্য ও পরিষেবা রফতানি বেড়েছে ১২.৭ শতাংশ, গত বছর এই একই মাসে এই রফতানির পরিমাণ যেখানে ছিল ৬৫.৪৮ বিলিয়ন ডলার, সেখানে এই বছর এই পরিমাণ হয়ে গিয়েছে ৭৩.৮০ বিলিয়ন ডলার।

মার্কিন কর আরোপের মধ্যে বিশ্বজুড়ে চলা অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যেও এই মুদ্রাভাণ্ডারে লাফ এসেছে এবং রফতানির অঙ্ক বেড়েছে ভারতের। গত বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছে দেশের বাণিজ্য মন্ত্রক। শুধু পণ্য রফতানি ৯.০৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৮.৪৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে যা মূলত উচ্চমূল্যের ইলেকট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিং পণ্যের দ্বারা পরিচালিত হয়েছে যা ভারতের উৎপাদন খাতের সম্প্রসারণের উপরে জোর দেয়।

এপ্রিল মাসে ভারতের ইলেকট্রিক পণ্য রফতানি ৩৯.৫১ শতাংশ বেড়ে ৩.৬৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এক বছর আগের পরিসংখ্যানের তুলনায় যা ২.৬৫ বিলিয়ন ডলার বেশি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Supreme Court on Vehicle Insurance: গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
Petrol Price Drop : এবার কমবে পেট্রোল-ডিজেলের দাম ? বিশ্ব বাজারে বড় খবর
এবার কমবে পেট্রোল-ডিজেলের দাম ? বিশ্ব বাজারে বড় খবর
E 20 Petrol Contro : ৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget