Petrol Price Drop : এবার কমবে পেট্রোল-ডিজেলের দাম ? বিশ্ব বাজারে বড় খবর
Fuel Price Drops : বিশ্ব বাজারে বড় খবরের পরই এই আশা তৈরি হয়েছে দেশে।

Fuel Price Drops : ভারতের জন্য ভাল খবর, শীঘ্রই কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম। বিশ্ব বাজারে বড় খবরের পরই এই আশা তৈরি হয়েছে দেশে। আসলে, আন্তর্জাতিক বাজারে হঠাৎ ৮০ ডলারের নীচে নেমে এসেছে অপরিশোধিত তেলের দাম। যার পরই জ্বালানির দাম কমতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।
কী থেকে এই আশা
আসলে ইরান-আমেরিকা যুদ্ধের কারণে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। যার ফলে আটকে যায় বহু জ্বালানি ভর্তি জাহাজ। বিশ্বের এক পঞ্চমাংশ অপরিশোধিত তেল সরবরাহ ঘটে এই প্রণালী দিয়ে। দুই দেশই এই প্রণালীর দখলদারী করতে গেলে জাহাজ-সহ জাহাজের ক্রদের ক্ষতি হয়। এবার সেই আশঙ্কা কমার সম্ভাবনা দেখছে বাজার। শীঘ্রই আমেরিকা-ইরান শান্তি চুক্তির খবর সামনে আসতেই অপরিশোধিত তেলের দাম ৭৯.৯৬ ডলার প্রতি ব্যারেল চলে এসেছে। ফলে ভারতের তেলের দামেও এর প্রভাব পড়বে বলে আশা দেখছে বাজার বিশেষজ্ঞরা।
এই নিয়ে কী বলেছে আমেরিকা
হরমুজ খোলার বিষয়ে খোদ আশা প্রকাশ করেছেন মার্কিন অর্থ সচিব (অর্থমন্ত্রী) স্কট বেসান্ট। তিনি বলেছেন, ''আজ না হলেও কাল ওয়াশিংটন-তেহরান শান্তি চুক্তি হবেই। হরমুজ নিয়ে এই চুক্তি সম্পন্ন করবে দুই দেশ। কারণে এই পথ দিয়েই বিশ্বের চাহিদার এক পঞ্চমাংশ তেল সরবারহ হয়।'' আমেরিকার এই বক্তব্যরে পরই অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ৪.৫ শতাংশ কমে যায়। যা বাস্তবে ব্যারেল পিছু ৮০ ডলারের নীচে নেমে আসে।
চুক্তির বিষয়ে আশা প্রকাশ করেছে মধ্যস্থতাকারী কাতার
তবে আমেরিকা-ইরান শান্তি চুক্তি নিয়ে আশা প্রকাশ করেছে খোদ এই চুক্তি নিয়ে মধ্যস্থতাকারী দেশ কাতার। এই বিষয়ে কাতারের তরফে বলা হয়েছে, শান্তি চুক্তির সব সম্ভাব্য খসড়া প্রস্তুত করা হয়েছে। এই নিয়ে মুখ খুলেছেন কাতারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মজিদ আল আনসারি। তিনি বলেছেন, ''দুই দেশের মধ্যে দ্রুত শান্তি চুক্তি বাস্তবায়িত করতে কাতার, ওমান ও পাকিস্তান সব ধরনের কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই সব ধরনের সম্ভ্যাব্য চুক্তির খসড়া উভয় পক্ষের জন্য় প্রস্তুত করা হয়েছে।''
কী ভাবছে বিশ্ব বাজার
অপরিশোধিত তেলের দামের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছে বিশ্বের নাম করা ইনভস্টমেন্ট ব্যাঙ্কার বা মার্কেট এক্সপার্ট গোল্ডম্যান স্যাক্স। সংস্থার তরফে বলা হয়েছে, এই সময়ে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম আন্তর্জাতিক বাজারে ৮০-৯০ ডলার প্রতি ব্যারেল থাকতে পারে। সাধারণত ৮০ ডলারের মধ্যেই হওয়া উচিত অপরিশোধিত তেলের দাম। যদিও এর মধ্যে বড় ফ্যাক্টর হতে পারে আমেরিকা-ইরান যুদ্ধ। এই যুদ্ধের পরিস্থিতি বাড়তে থাকলেই ব্রেন্ট ক্ুডের দাম বাড়তে থাকবে।
সেরা শিরোনাম























