এক্সপ্লোর

India Imposes Duty: চিন থেকে সস্তায় আসত এই ৪ পণ্য, এবার মোটা কর চাপাল ভারত; বেড়ে যাবে দাম

India Action on China: যখন একটি দেশ তাঁর পণ্য অন্য কোনও কম দামে রফতানি করে তখন তাঁকে ডাম্পিং বলে। এটি দেশে উৎপাদিত পণ্যকে অনেকাংশে প্রভাবিত করে। আর এই কারণে দেশের বাজারে রফতানি পণ্যের দাম কমে যায়।

India Action on China: চিন থেকে আমদানি হওয়া চারটি পণ্যের উপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এই পণ্যগুলি এতদিন ধরে স্বাভাবিকের থেকে অনেক কম দামে ভারতে আমদানি করা হত। এবার থেকে কর চাপানোর ফলে দাম বাড়তে পারে এই পণ্যগুলির। দেশীয় সংস্থাগুলিকে সস্তায় আমদানিকৃত পণ্যের (India Imposes Duty) হাত থেকে রক্ষা করতেই এই পদক্ষেপ করেছে সরকার। আগামী ৫ বছরের জন্য এই কর আরোপ করেছে ভারত। বাণিজ্য মন্ত্রণালয়ের তদন্ত ইউনিট ডিজিটিআরের সুপারিশের পরেই (India Action on China) এই কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আর এই বিষয়ে পৃথক বিবৃতি দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এবং রেভিনিউ বিভাগ।

অ্যালুমিনিয়াম ফয়েলের উপর অস্থায়ী শুল্ক আরোপ

মূলত অ্যালুমিনিয়াম ফয়েল, ভ্যাকুয়াম ফ্লাস্ক, নরম ফেরাইট কোর্স এবং ট্রাইক্লোরো আইসোসিনোরিক অ্যাসিডের উপর কর আরোপ করেছে ভারত। একে বলা হচ্ছে অ্যান্টি ডাম্পিং ডিউটি। চিন থেকে আমদানি করা অ্যালুমিনিয়াম ফয়েলের উপর কেন্দ্র সরকার অ্যান্টি ডাম্পিং কর আরোপ করেছে মূলত ৬ মাসের জন্য। এক টন অ্যালুমিয়াম ফয়েলের উপরে ৮৭৩ ডলার পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে।

এর পাশাপাশি সরকার চিন ও জাপান থেকে অ্যাসিড আমদানির ক্ষেত্রে প্রতি টনের জন্য ২৭৬ থেকে ৯৮৬ ডলার পর্যন্ত শুল্ক আরোপ করেছে। বাণিজ্যে ভারসাম্য আনতে সরকার সময়ে সময়ে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে।

কী এই অ্যান্টি ডাম্পিং ডিউটি

যখন একটি দেশ তাঁর পণ্য অন্য কোনও কম দামে রফতানি করে তখন তাঁকে ডাম্পিং বলে। এটি দেশে উৎপাদিত পণ্যকে অনেকাংশে প্রভাবিত করে। আর এই কারণে দেশের বাজারে রফতানি পণ্যের দাম কমে যায়, এর প্রভাব পড়ে দেশীয় ব্র্যান্ডের বিক্রিতে। কারণ কম দামে যখন কোনও বিদেশি পণ্য বাজারে বিক্রি হতে শুরু করে, তখন দেশীয় পণ্য তার সঙ্গে পাল্লা দিতে পারে না। ফলে দেশীয় ব্যবসার ক্ষতি হয়। দেশীয় পণ্যের চাহিদা কমে যায়। এই কারণে বহু সংস্থা বন্ধও হয়ে গিয়েছে দেশে। বহু মানুষের চাকরি চলে গিয়েছে এই সংস্থা বন্ধ হয়ে যাওয়ার পরে। ফলে দেশীয় অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ছিল এর মাধ্যমে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভারতের উপরে পরিপূরক কর আরোপের সিদ্ধান্ত নিয়েছিল।  

সেরা শিরোনাম

Multibagger Stock : ২০২৬ সালে দিয়েছে ২৩৫০ শতাংশ রিটার্ন, টানা ১৪ দিন আপার সার্কিটে এই স্টক
২০২৬ সালে দিয়েছে ২৩৫০ শতাংশ রিটার্ন, টানা ১৪ দিন আপার সার্কিটে এই স্টক
Gold Price Today : সপ্তাহের শেষেই কলকাতায় সোনা - রুপোর দামে বড় চমক ! ক্রেতার জন্য স্বস্তি না ছ্যাঁকা?
সপ্তাহের শেষেই কলকাতায় সোনা - রুপোর দামে বড় চমক ! ক্রেতার জন্য স্বস্তি না ছ্যাঁকা?
Swiggy Layoff : সাতসকালেই খারাপ খবর ! ৩৪০ জন কর্মী ছাঁটাই করবে সুইগি ইনস্টামার্ট, কাদের নাম তালিকায় ?
সাতসকালেই খারাপ খবর ! ৩৪০ জন কর্মী ছাঁটাই করবে সুইগি ইনস্টামার্ট, কাদের নাম তালিকায় ?
New Money Rule: ১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে SBI Card-এর চার্জ, পেনশন ও GST-র নিয়ম; কী প্রভাব পড়বে?
১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে SBI Card-এর চার্জ, পেনশন ও GST-র নিয়ম; কী প্রভাব পড়বে?

ভিডিও

Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস
Nadia News | নদিয়ার চাকদায় স্বামীকে বেঁধে রেখে মহিলাকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠল
CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget