এক্সপ্লোর

Share Market: হংকংকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম শেয়ার বাজার ভারতের

India Share Market: সোমবারের হিসেবে ভারতের স্টক এক্সচেঞ্জে লিস্টেড শেয়ারের ভ্যালু ছুঁয়েছে ৪.৩৩ ট্রিলিয়ন ডলার। অন্যদিকে হংকং বাজারে লিস্টেড শেয়ারের মোট পরিমাণ ৪.২৯ ট্রিলিয়ন ডলার।

Stock Exchange: সপ্তাহের শুরুর দিনে বন্ধ ছিল বাজার। রাম মন্দিরের উদ্বোধনের প্রেক্ষিতে ভারতের শেয়ার বাজার বন্ধ ছিল গতকাল। আর আজ মঙ্গলবার বাজার খুলতেই রেকর্ড গড়ল ভারত (Indian Share Market)। বিশ্বের মধ্যে চতুর্থ বৃহত্তম বাজার হিসেবে হংকং বাজারকে (Hong Kong Market) সরিয়ে জায়গা করে নিল ভারত। দেশবাসীর মনে খুশির হাওয়া। ব্লুমবার্গ জানিয়েছে এই প্রথম ভারত বিশ্বের মধ্যে চতুর্থ বৃহত্তম ইকুইটি বাজারে পরিণত হল।

সোমবারের হিসেবে ভারতের স্টক এক্সচেঞ্জে লিস্টেড শেয়ারের ভ্যালু ছুঁয়েছে ৪.৩৩ ট্রিলিয়ন ডলার। অন্যদিকে হংকং বাজারে লিস্টেড শেয়ারের মোট পরিমাণ ৪.২৯ ট্রিলিয়ন ডলার। ব্লুমবার্গের এই তথ্যের ভিত্তিতেই হংকংকে সরিয়ে চতুর্থ বৃহত্তম বাজার হয়ে উঠল ভারত।

২০২৩ সালের ৫ ডিসেম্বর প্রথমবার ভারতের শেয়ার বাজার (Indian Stock Markt) টাকার অঙ্কের দিক থেকে ৪ ট্রিলিয়ন ডলারের সীমা পেরোয়। বেশ কয়েক মাস ধরেই খুচরো বিনিয়োগকারীদের লগ্নির পরিমাণ বাড়তে থাকায় শেয়ার বাজারও চড়তে থাকে ক্রমশ। এছাড়া FII অর্থাৎ বিদেশি বিনিয়োগের পরিমাণও বেড়েছে নজরকাড়াভাবে। বিশ্বের মধ্যে সবথেকে জনবহুল দেশ ভারত আর সেই জন্যেই ভারতের বাজারে বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতে বিপুল মুনাফা পাওয়ার সম্ভাবনা দেখেছেন বিদেশি বিনিয়োগকারীরা।

ভারতের বাজার যেখানে ফুলে-ফেঁপে উঠছে, সেখানে হংকং বাজারের (Hong Kong Stock Market) অবস্থা খুবই শোচনীয়। চিনের অন্যতম বিখ্যাত সব কোম্পানি যেখানে নথিভুক্ত সেই বাজারে এখন মন্দা। ২০২১ সালে শীর্ষ ছোঁয়ার পরে হংকং বাজারের মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় ৬ ট্রিলিয়ন ডলার কমে গিয়েছে। বেজিংয়ের কঠোর করোনা-বিধি, সংস্থার উপর বেশ কিছু কড়া নির্দেশিকা, ভূ-রাজনৈতিক সমস্যা নানা কারণে প্রভাবিত হয়েছে হংকংয়ের বাজার।

এদিকে চিনের বিকল্প হিসেবে বিশ্বের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছে ভারত। চিনের বদলে বিশ্বের অন্যান্য বিনিয়োগকারীদের সহায়তা, তুলনায় স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতের ব্যবহার-নির্ভর অর্থনীতির কারণে ভারতের বাজার ক্রমেই আরও শক্তিশালী হয়ে উঠছে।  

গত সপ্তাহের শুক্রবার বাজারে পতন দেখা গিয়েছিল, উদ্বেগ বেড়েছিল খানিক। মঙ্গলবার বাজার খুলতেই গ্রিন জোনে ফেরে শেয়ার বাজার। বাজার খুলতেই ৫৬০ পয়েন্ট বৃদ্ধি পায় সেনসেক্স। অন্যদিকে নিফটি সূচকও প্রায় ১৬০ পয়েন্ট বৃদ্ধি পায়। তবে পরে সেনসেক্স সূচক হ্রাস পায়। নেমে যায় নিফটি ফিফটিও। 

আরও পড়ুন: Stock Market Next Week: মঙ্গলবার থেকেই ধস, বাজেটের আগে কেমন যাবে আগামী সপ্তাহ, কীসের ওপর নির্ভর করবে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget