এক্সপ্লোর

Malda News: লোন শোধের টাকা তুলতে ভিন রাজ্যে, মর্মান্তিক মৃত্যু শ্রমিকের, পথ চেয়ে গর্ভবতী স্ত্রী, কান্নায় ভাঙল পরিবার

ভেবেছিলেন ভিন রাজ্য থেকে কাজ করে এসেই ছেলের মুখ দেখবেন। কিন্তু আর দেখা হল না। টাওয়ার তৈরি করার সময় মৃত্যু হল তাঁর।

করুণাময় সিংহ, মালদা: উৎসবের মরশুমে বিষাদের আবহ। মধ্যপ্রদেশে কাজে গিয়ে মৃত্যু হল মালদার তিন পরিযায়ী শ্রমিকের। মালদার ইংলিশ বাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েত এবং ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি মৃত তিন পরিযায়ী শ্রমিকের। বৃহস্পতিবার দুপুরে মধ্যপ্রদেশে বিদ্যুতের টাওয়ার ভেঙে মৃত্যু হয় আজমির মোমিন, সিন্টু মোমিন এবং মোবারক নাদাবের।

ইংলিশ বাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েতের বানিয়া গ্রাম এলাকার বাসিন্দা ছিলেন আজমির মোমিন। গত ১৬ দিন আগে মধ্যপ্রদেশের সিধি জেলায় বিদ্যুতের টাওয়ার তৈরির কাজে পাড়ি দিয়েছিলেন তিনি। সম্প্রীতি বাড়ি তৈরি করার জন্য দু লক্ষ টাকা লোন নিয়েছিলেন তিনি। সেই টাকা পরিশোধ এবং দুই ছেলের পড়াশোনার খরচ ও সংসারের খরচ জোগাড় করতে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল তিনি। তার স্ত্রী মিনা বিবি নয় মাসের গর্ভবতী। ভেবেছিলেন ভিন রাজ্য থেকে কাজ করে এসেই ছেলের মুখ দেখবেন। কিন্তু আর দেখা হল না। টাওয়ার তৈরি করার সময় মৃত্যু হল তার। এই ঘটনায় আজমিরের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

অন্যদিকে, একই সঙ্গে ১৬ দিন আগে মধ্যপ্রদেশেই পাড়ি দিয়েছিল অমৃতি গ্রাম পঞ্চায়েতের লালাপুর এলাকার বাসিন্দা  সিন্টু মোমিন। বিদ্যুতের টাওয়ার ভেঙে মর্মান্তিক মৃত্যু হয় তারও। পরিবারে তার তিন নাবালক ছেলে এবং স্ত্রী। বাড়ির গৃহকর্তার মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা পরিবার। 
 
আরেকদিকে, ইংলিশবাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নগরিয়া এলাকার বাসিন্দা ছিলেন মোবারক নাদাব। পরিবারের রোজগারের তিনি ছিলেন একমাত্র উপাজনকারী। বিদ্যুতের টাওয়ার ভেঙে একই সঙ্গে তারও মৃত্যু হয়।  এদিকে এই খবর পেয়ে মৃতদের বাড়ি পৌঁছায় স্থানীয় জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সিদ্দিকী। তিনি মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারকে সমবেদনা জানান এবং সরকারি সাহায্যের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তিনি পরিযায়ী শ্রমিকদের মৃত্যু প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করেন। তিনি বলেন ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে আর কেন্দ্রীয় সরকার। যার ফলে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে শ্রমিকদের। 

অন্যদিকে তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির দাবি এই রাজ্যে কাজ নেই তাই ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে শ্রমিকরা।              


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget