এক্সপ্লোর

WB Primary Semester System: বদলে যাচ্ছে খোলনলচে, এবার প্রাথমিকে পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত

Primary Education News: জুনে প্রথম সিমেস্টার, ডিসেম্বরে দ্বিতীয় সিমেস্টার। প্রাথমিক শিক্ষা পর্ষদের দেওয়া প্রশ্নেই হবে পরীক্ষা। মার্কশিটে থাকবে ক্রেডিট পয়েন্ট। 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: এবার প্রাথমিকে চালু হচ্ছে সেমিস্টার ব্যবস্থা (Primary Semester System)। আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে ক্রেডিট বেসড সেমিস্টার ব্যবস্থা। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বছরে ২টি করে সেমিস্টার হবে। জুনে প্রথম সিমেস্টার, ডিসেম্বরে দ্বিতীয় সিমেস্টার। প্রাথমিক শিক্ষা পর্ষদের দেওয়া প্রশ্নেই হবে পরীক্ষা। মার্কশিটে থাকবে ক্রেডিট পয়েন্ট। 

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে। মার্কশিটে প্রাপ্ত নম্বরের পাশাপাশি থাকবে ক্রেডিট পয়েন্টও। সেমিস্টার ব্যবস্থার মাধ্যমে পরীক্ষা হবে। বছরে হবে দুটো সেমিস্টার। প্রথম ৬ মাসের পড়াশোনার ভিত্তিতে জুনে একটা পরীক্ষা এবং তারপরের ৬ মাসের পড়াশোনার ভিত্তিতে ডিসেম্বরে আরেকটি পরীক্ষা। প্রাথমিক শিক্ষা পর্ষদের আওতায় যে কটি বিদ্যালয় রয়েছে, তাদের প্রশ্নপত্র তৈরি করবে বোর্ড। ১ জানুয়ারি ২০২৫ থেকেই এই নতুন ব্যবস্থা চালু হচ্ছে। 

সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতার জন্য ছোট থেকেই এরাজ্যের পড়ুয়াদের তৈরি করার লক্ষ্যেই এই খোলনলচে বদল বলে দাবি করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। জাতীয় শিক্ষা নীতির ওপর ভর করে NCERT-র একটি কারিকুলাম ফ্রেমওয়ার্ক অনুযায়ী চলবে গোটা প্রক্রিয়া। পর্ষদের সভাপতি জানিয়েছেন, "২০২৫ শিক্ষাবর্ষ থেকেই চালু হচ্ছে নতুন পদ্ধতি। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত হবে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা। জুন মাসে হবে প্রথম পরীক্ষা। প্রতি ক্লাসেই দুবার করে হবে পরীক্ষা।''

কিন্তু কী এই ক্রেডিট বেসড সিমেস্টার ব্যবস্থা? কীভাবে গোটা বিষয়টি পরিচালনা করা হবে? পর্ষদের ঘোষণা অনুযায়ী, প্রথম থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের প্রত্যেকের নামে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর তৈরি করা হবে। স্কুলে ওই পড়ুয়া কোন বিষয়ে কতক্ষণ ক্লাস করছে তার উপর ভিত্তি করে দেওয়া হবে ক্রেডিট পয়েন্ট। পাশাপাশি কোকারিকুলার অ্যাক্টিভিটির ওপরও থাকবে পয়েন্ট। গোটা রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে একটি প্রশ্নপত্রেই পরীক্ষা হবে, যা তৈরি করে দেবে পর্ষদ। মোট ১০০ নম্বরের পরীক্ষার মধ্যে ৬০ নম্বর থাকবে লিখিত পরীক্ষায়। বাকি ৪০ নম্বর থাকছে পড়ুয়ার সামগ্রিক পারফরমেন্সের ওপর ভিত্তি করে।

পর্ষদের দাবি, দেশের মধ্যে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে এই ক্রেডিট বেসড সেমিস্টার পদ্ধতি প্রথম চালু হল এ রাজ্যেই। গৌতম পাল জানিয়েছেন, "২০০৯ রাইট টু এডুকেশন আইন অনুসারে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘নো ডিটেনশন’ পলিসি আছে। প্রথম থেকে দ্বিতীয় শ্রেণিতে গোটা শিক্ষাবর্ষে ৮০০ ঘণ্টা কাটাতে হবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে গোটা শিক্ষাবর্ষে ১০০০ ঘণ্টা। প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে সিঙ্গল সেমিস্টারে ৩৭৬ ঘণ্টা করে ও তৃতীয় থেকে পঞ্চম সিঙ্গল সেমিস্টারে ৪৬০ ঘণ্টা কাটাতে হবে।'' সর্বভারতীয় ক্ষেত্রেও সিমেস্টার এই ক্রেডিট পয়েন্ট গ্রহণযোগ্যতা পাবে বলেও জানিয়েছে পর্ষদ। আগামী শিক্ষাবর্ষ থেকে পুরনো সিলেবাসেই নতুন পদ্ধতি চালু হলেও, পর্ষদের দাবি, ২০২৬ থেকে সিলেবাসে বেশ কিছু বদল আনা হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Fraud Case: অভিষেকের নাম করে তোলাবাজির চেষ্টার অভিযোগ, পুলিশের জালে তিন

সেরা শিরোনাম

Nandigram Bypoll : ভোটের সকালেই উত্তাল নন্দীগ্রাম, 'বহিরাগতদের তাণ্ডব...ভোট দিতে দিচ্ছে না', অভিযোগ কংগ্রেসের
ভোটের সকালেই উত্তাল নন্দীগ্রাম, 'বহিরাগতদের তাণ্ডব...ভোট দিতে দিচ্ছে না', অভিযোগ কংগ্রেসের
Nandigram-Reginagar By-Polls LIVE: পালাবদলের পর ভোট ময়দানে প্রথম পরীক্ষা, আজ নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচন
পালাবদলের পর ভোট ময়দানে প্রথম পরীক্ষা, আজ নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচন
Rejinagar By Elections: SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা, আজ পথে নামছে INDI জোট
SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা, আজ পথে নামছে INDI জোট
Humayun Kabir on By-Poll: 'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget