এক্সপ্লোর

India-US Relations: আমেরিকার জন্য ডাক পরিষেবা বন্ধ আপাতত, শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যে ঘোষণা ইন্ডিয়ান পোস্টের

US Tariff on India: ভারতীয় ডাকঘরের তরফে জানানো হয়েছে, আমেরিকার নয়া শুল্কনীতির জেরে ডাক পরিষেবাতেও বেশ কিছু পরিবর্তন ঘটতে চলেছে।

নয়াদিল্লি: ভারত ও আমেরিকার মধ্যে শুল্ক নিয়ে টানাপোড়েন অব্যাহত। তার জেরে আমেরিকায় ডাক পরিষেবা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত। রাশিয়ার থেকে তেল কেনার জন্য শাস্তিস্বরূপ ভারতের উপর দুই দফায় ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২৫ অগাস্ট থেকে ওই হারে শুল্ক কার্যকর হওয়ার কথা। সেই মতোই আপাতত আমেরিকায় ডাক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভারতীয় ডাক বিভাগ। কিছু ব্যতিক্রম ছাড়া বাকি সব পরিষেবা বন্ধ থাকছে আপাতত। (India-US Relations)

ভারতীয় ডাকঘরের তরফে জানানো হয়েছে, আমেরিকার নয়া শুল্কনীতির জেরে ডাক পরিষেবাতেও বেশ কিছু পরিবর্তন ঘটতে চলেছে। তাই আপাতত ২৫ অগাস্ট থেকে আপাতত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চিঠি, নথি এবং ১০০ ডলার পর্যন্ত মূল্যের উপহার পাঠানো যাবে আমেরিকায়। আমেরিকার ডাক বিভাগ এবং সেদেশের সীমান্ত নিরাপত্তা বিভাগের তরফে কিছু জানানো হলে, সকলকে সেব্যাপারে অবহিত করা হবে বলে জানিয়েছে ভারতীয় ডাক বিভাগ। (US Tariff on India)

গত ৩০ জুলাই আমেরিকার তরফে যে নির্দেশিকা জারি করা হয়, সেই অনুযায়ী, ৮০০ ডলার পর্যন্ত মূল্যের পণ্যকে শুল্কমুক্ত রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। বলা হয়, ২৯ অগাস্ট থেকে আমেরিকায় যত ভারতীয় পণ্য ঢুকবে, সবের উপর ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকনমিক পাওয়ার অ্যাক্টের আওতায় শুল্ক চাপবে। শুধুমাত্র ১০০ ডলার মূল্য পর্যন্ত জিনিসপত্রই শুল্কমুক্ত থাকবে। নয়া নির্দেশিকায় বলা হয়, আমেরিকার শুল্ক বিভাগ এবং সীমান্তরক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত কোনও ‘যোগ্য পক্ষ’ই শুল্ক আদায় বা তা হ্রাস করতে পারবে। কিন্তু এই ‘যোগ্য পক্ষ’ কারা, তা এখনও স্পষ্ট নয়। কী প্রক্রিয়ায় শুল্ক গ্রহণ করা হবে, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। ফলে ধন্দ ছড়িয়েছে। 

আর সেই কারণেই ১০০ ডলারের বেশি মূল্যের পণ্য পাঠানোর পরিষেবা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ডাক বিভাগ। জানা গিয়েছে, এ নিয়ে আমেরিকার সঙ্গে কথাবার্তা চলছে। যত দ্রুত সম্ভব পরিষেবা পুনরায় চালু করতে জোর দিচ্ছেন দুই তরফের প্রতিনিধিরা। যাঁরা জিনিস অর্ডার করেও হাতে পাবেন না, তাঁদের টাকা ফেরত দেওয়া হবে বলে ঠিক হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget