এক্সপ্লোর

IndiGo Flight Cancelled : কতদিনের মধ্যে ইন্ডিগোর পরিষেবা স্বাভাবিক হবে ? এবার মুখ খুললেন কোম্পানির সিইও

Flight Cancellations : এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিলের কথা স্বীকার করেছে ইন্ডিগো। কবে হবে পরিষেবা স্বাভাবিক ? তা নিয়ে আশা দিয়েছেন পিটার।  

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ইন্ডিগোর হাজার হাজার ফ্লাইট বাতিল, যাত্রীদের চরম দুর্ভোগ।
  • সিইও স্বীকার করেছেন, এটি কোম্পানির সবচেয়ে খারাপ দিন।
  • ডিসেম্বরের মাঝামাঝি পরিষেবা স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ।
  • কেন এত ফ্লাইট বাতিল, কেন্দ্র উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ।

 

Flight Cancellations : ইন্ডিগোর বিমান বাতিলকে (IndiGo Flight Cancelled) কেন্দ্র করে সমস্য়ায় পড়েছেন যাত্রীরা। হাজারের বেশি বিমান বাতিল হয়েছে ইতিমধ্যেই। যা নিয়ে এবার মুখ খুলেছে কোম্পানি। ইন্ডিগোর সিইও পিটার এলবার্স শুক্রবার দেশের বিমানবন্দরগুলিতে এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিলের কথা স্বীকার করেছেন। কবে হবে পরিষেবা স্বাভাবিক ? তা নিয়ে আশা দিয়েছেন পিটার।  

কী বলেছে ইন্ডিগো
ইন্ডিগোর সিইও জানিয়েছেন, উড়ান বাতিলের ফলে বড় ধরনের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটেছে । ভারতের বৃহত্তম বিমান সংস্থার জন্য এটি "সবচেয়ে খারাপ দিন" বলে মন্তব্য করেছেন পিটার এলবার্স। তিনি জানিয়েছেন, এই সংকট মোকাবিলা করে ইন্ডিগো স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে দিনরাত কাজ করছে। 

কবে স্বাভাবিক হবে পরিষেবা
১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ইন্ডিগোর উড়ান পরিষেবা স্বাভাবিক হবে বলে আশা করছেন ইন্ডিগোর সিইও। তিনি বলেছেন, "আমরা এই অসুবিধার জন্য গভীরভাবে দুঃখিত। উড়ান বাতিল ও যাত্রী পরিষেবা ব্যাঘাতের ক্ষেত্রে আজ আমাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং দিন ছিল।" দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক করতে ইতিমধ্যেই কাজ চলছে।

Centre On IndiGo Flights Cancelled : নতুন নির্দেশ প্রত্যাহারের পরই এবার ইন্ডিগোর (IndiGo Flights Disruption) বিরুদ্ধে উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দিল কেন্দ্র। কেন হাজার হাজার যাত্রীকে ইন্ডিগোর কারণে হয়রানির শিকার (Centre On IndiGo Flights Cancelled) হতে হল, তানিয়ে তদন্ত করবে কমিটি।  

কী বলছে সরকার
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক বিমান সংস্থাগুলিকে বিশেষ করে ইন্ডিগোকে, তাদের কাজ স্থিতিশীল করতে ও জনসাধারণের আরও অসুবিধা রোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার একদিন পর এই সিদ্ধান্ত নেওয়া হল। প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) এর মাধ্যমে জারি করা এক বিবৃতিতে, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু নিশ্চিত করেছেন, যে সরকার এই বিঘ্নের কারণ তদন্তের জন্য একটি আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দিয়েছে।

এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ
তদন্তে ইন্ডিগোর কার্যক্রমে কী ভুল হয়েছে তা খতিয়ে দেখা হবে, কাদের জবাবদিহি করা উচিত তা চিহ্নিত করা হবে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হবে।
পিআইবি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "ভারত সরকার এই  বিষয়ে একটি উচ্চ-পর্যায়ের তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। তদন্তে ইন্ডিগোতে কী ভুল হয়েছে তা পরীক্ষা করবে কমিটি। যথাযথ পদক্ষেপের জন্য যেখানে প্রয়োজন সেখানে জবাব চাওয়া হবে। এই কমিটি ভবিষ্যতে একই ধরনের সমস্যা রোধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে, যাতে যাত্রীরা আবার এই ধরনের সমস্যার সম্মুখীন না হন।"

 মাত্র কয়েক দিনেই বদলে গেছে ভারতের বিমান পরিষেবার চিত্র। অসামরিক বিমান চলাচল অধিদপ্তরের নির্দেশে কিছুদিন ধরেই তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। যার জেরে বিপুল সংখ্য়াক উড়ান বাতিল করে দেয় ইন্ডিগো কর্তৃপক্ষ (Indigo Flights)। ফলে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় বিমানযাত্রীদের। শেষমেষ বাধ্য় হয়ে নির্দেশ প্রত্যাহার করেছে DGCA।

Frequently Asked Questions

ইন্ডিগোর কতগুলি বিমান বাতিল হয়েছে?

ইন্ডিগো ইতিমধ্যেই হাজারের বেশি বিমান বাতিল করেছে। এটি ইন্ডিগোর সিইও পিটার এলবার্সের স্বীকার করা তথ্য।

ইন্ডিগোর বিমান পরিষেবা কবে স্বাভাবিক হবে?

ইন্ডিগোর সিইও আশা করছেন যে আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে বিমান পরিষেবা স্বাভাবিক হবে।

কেন ইন্ডিগোর বিমান বাতিল হয়েছে?

অসামরিক বিমান চলাচল অধিদপ্তরের (DGCA) একটি নির্দেশের কারণে ইন্ডিগো বিপুল সংখ্যক বিমান বাতিল করেছে, যার ফলে যাত্রীদের অসুবিধা হয়েছে।

এই ঘটনার তদন্ত করবে কেন্দ্র?

হ্যাঁ, কেন্দ্র এই ঘটনার উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। তদন্তে ইন্ডিগোর কার্যক্রমে কী ভুল হয়েছে তা খতিয়ে দেখা হবে।

সেরা শিরোনাম

Gold Price Hike: পুজোর আগেই ১ হাজার ৫০০ টাকার বেশি দাম বাড়ল সোনার, পিছিয়ে নেই রুপোও!
পুজোর আগেই ১ হাজার ৫০০ টাকার বেশি দাম বাড়ল সোনার, পিছিয়ে নেই রুপোও!
Reserve Bank Of India: মৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পেতে কীভাবে দাবি জানাবেন? রিজার্ভ ব্যাঙ্ক বলছে ১৫ দিনেই হবে কাজ
মৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পেতে কীভাবে দাবি জানাবেন? রিজার্ভ ব্যাঙ্ক বলছে ১৫ দিনেই হবে কাজ
Gold, Silver Price: সোনা, রুপোর দামে বিরাট ধস! ক্রেতাদের জন্য সুখবর, আজ কত কমে কিনতে পারবেন?
সোনা, রুপোর দামে বিরাট ধস! ক্রেতাদের জন্য সুখবর, আজ কত কমে কিনতে পারবেন?
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget