এক্সপ্লোর

Paytm IPO Listing: এনএসই-তে ১৯৫০ ও বিএসই-তে ১৯৫৫ টাকায় লিস্টিং হল পেটিএমের শেয়ার

Paytm IPO Listing এই ইস্যু  জারি করে ১৮,৩০০ কোটি টাকার শেয়ার বিক্রয়ের মাধ্যমে পেটিএম আইপিও এশিয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বৃহত্তম ফিনটেক আইপিও হয়েছিল। এক্ষেত্রে কোল ইন্ডিয়ার রেকর্ড ভেঙে গিয়েছিল।

 নয়াদিল্লি: দেশের বৃহত্তম ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) পেটিএম বম্বে স্টক এক্সচেঞ্চ (বিএসই) ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্চ (এনএসই)-তে তালিকাভূক্ত হল। এনএসই-তে ১৯৫০ টাকা ও বিএসই-তে ১৯৫৫ টাকায় তালিকাভূক্ত হল পেটিএম আইপিও        ।  এভাবে স্টক এক্সচেঞ্চে অভিষেক হল ডিজিটাল পেমেন্ট জায়ান্ট পেটিএমের। বিএসই-তে ইস্যু প্রাইস  ছিল ২, ১৫০ টাকা। কিন্তু পেটিএমের শেয়ার ব্যবসা শুরু করে নির্ধারিত মূল্যের ৯ শতাংশ কম, অর্থাৎ ১৯৫৫ টাকায়।

 দেশের কর্পোরেট ইতিহাসের বৃহত্তম পেটিএম আইপিও তাদের শেয়ারের মূল্য প্রতি শেয়ারে ২০৮০ টাকা থেকে ২১৫০ টাকার প্রাইস ব্র্যান্ডে রেখেছিল। প্রাইস ব্র্যান্ডের শীর্ষ স্তরে কোম্পানির মূল্য নির্ধারন করা হয়েছিল ১.৩৯ লক্ষ কোটি টাকা। এই ইস্যু  জারি করে ১৮,৩০০ কোটি টাকার শেয়ার বিক্রয়ের মাধ্যমে পেটিএম আইপিও এশিয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বৃহত্তম ফিনটেক আইপিও হয়েছিল। এক্ষেত্রে কোল ইন্ডিয়ার রেকর্ড ভেঙে গিয়েছিল। কোল ইন্ডিয়া ১৫ হাজার কোটি টাকার বেশি তুলেছিল।

পেটিএম আইপিও ছিল ২০২১-এ সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ফিনটেক আইপিও।   স্পেনের  অলফান্ডস আইপিও-র পর দ্বিতীয় স্থানে পেটিএম আইপিও। সামগ্রিকভাবে সারা বিশ্বে স্টক অভিষেকের ক্ষেত্রে পেটিএম চতুর্থ বৃহত্তম ফিনটেক আইপিও।

কোনও সংস্থা প্রাইভেট ফার্ম থেকে পাবলিক ফার্ম হয়ে উঠতে আইপিও জারি করে। সেই হিসেবে পেটিএম এতদিন ছিল প্রাইভেট লিমিটেড সংস্থা। এখন পাবলিক ফার্ম হয়ে ওঠায় তাদের শেয়ার বাজারে অভিষেক ঘটল।

 উল্লেখ্য, ভারতে আরও অনেক ডিজিটাল পেমেন্ট কোম্পানি রয়েছে। কিন্তু এই কোম্পানিগুলির মধ্যে বাজারে অংশ সবচেয়ে বেশি পেটিএমের। পেটিএমের ২০ মিলিয়নের বেশি মার্চেন্ট পার্টনার রয়েছে। 

সিইও বিজয় শঙ্করের নেতৃত্বাধীন ডিজিটাল পেমেন্ট কোম্পানি রাজস্ব বৃদ্ধি ও গত কয়েক বছরে তাদের অন্যান্য অফারিংয়ের মানিটাইজিংর ওপর গুরুত্ব দিয়েছে। অনলাইন পেমেন্ট ওয়ালেট হিসেবে যাত্রা শুরু করেছিল পেটিএম। এখন তারা ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, আর্থিক পরিষেবা, সম্পদ ম্যানেজমেন্ট, ইউপিআই ও অন্যান্য পরিষেবার দিকে উদ্যোগ নিয়েছে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget