এক্সপ্লোর

Paytm IPO: আইপিও কেনার হার কম, পেটিএমের লাভ হওয়া নিয়ে সংশয়

Paytm IPO: স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত মুম্বইয়ে পেটিএমের আইপিও ৪৮ শতাংশ বিক্রি হয়েছে। ফলে পেটিএম কতটা লাভ করতে পারবে, সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

মুম্বই: বাজারে শেয়ার ছেড়েছে দেশের অন্যতম জনপ্রিয় ডিজিট্যাল পেমেন্ট প্রোভাইডার পেটিএম। তবে দ্বিতীয় দিন পর্যন্ত এই সংস্থার ইনিশিয়াল শেয়ার অফারিং (আইপিও) ক্রয়ের হার খুব একটা আশাজনক নয়। স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত মুম্বইয়ে পেটিএমের আইপিও ৪৮ শতাংশ বিক্রি হয়েছে। ফলে আইপিও-র মাধ্যমে পেটিএম কতটা লাভ করতে পারবে, সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

পেটিএমের আইপিও বিক্রির হার আশাজনক না হলেও, রিটেল ইনভেস্টরদের জন্য যে কোটা নির্দিষ্ট করা ছিল, তার চেয়ে বেশিই বিক্রি হয়েছে। কাল পর্যন্ত পেটিএমের আইপিও কেনা যাবে। আইপিও-র মাধ্যমে বাজার থেকে ১৮,৩০০ কোটি টাকা তোলার লক্ষ্য রয়েছে পেটিএমের। সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে কি না, সেটা অবশ্য এখনও বলা যাচ্ছে না। তার জন্য আরও দু’দিন অপেক্ষা করতে হবে। বৃহস্পতিবার আইপিও বিক্রির সময়সীমা শেষ হওয়ার পরেই বোঝা যাবে পেটিএমের কতটা লাভ হল।

পেটিএমের প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা আইপিও-র সাফল্য কামনা করে তিরুপতি মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন। তবে তারপরেও এখনও পর্যন্ত আশাপ্রদ কোনও ফল দেখা যায়নি।

এছাড়া অফার ফর সেল অপশনের মাধ্যমে ১০ হাজার কোটি টাকা মূল্যের শেয়ার বিক্রি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর আগে ৩ নভেম্বর অ্যাঙ্কর ইনভেস্টরদের মাধ্যমে ৮,২৩৫ কোটি টাকা সংগ্রহ করেছে পেটিএম।

পেটিএমের আইপিও বাজারে ছাড়া হয়েছে ৮ নভেম্বর। পেটিএমের আইপিও পাওয়া যাবে ১১ নভেম্বর পর্যন্ত। প্রতিটি শেয়ারের দাম ২,০৮০ টাকা থেকে ২,১৫০ টাকা পর্যন্ত। একেকটি লটে ৬টি করে শেয়ার কেনা যাচ্ছে। ন্যূনতম বিনিয়োগের অর্থ ১২,৪৮০ টাকা। মোট ১৮,৩০০ কোটি টাকার শেয়ার বাজারে ছাড়া হয়েছে।

পেটিএমের আইপিও নিয়ে শেয়ার বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এখন পেটিএমের আইপিও-র দাম ১৪০ টাকা। ফলে শেয়ার বাজারে ২,৩০০ টাকার উপরে নথিবদ্ধ হবে পেটিএমের আইপিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget