এক্সপ্লোর

Starlink VS Jio VS Airtel : Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?

Elon Musk Starlink : এবার ভারতের এই টেলিকম বাজার ধরতে আসছে ধনকুবের ইলন মাস্কের ব্র্যান্ড স্টারলিঙ্ক। সেই ক্ষেত্রে কতটা সস্তা না দাম বেশি পড়বে স্টারলিঙ্কের পরিষেবার।

Elon Musk Starlink : ডিজিটাল ইন্ডিয়ায় বর্তমানে ইন্টারনেট ছাড়া গতি নেই দেশবাসীর। দুরন্ত স্পিডের ডেটা পরিষেবা দিতে ৫জি নিয়ে এসেছে জিও, এয়ারটেলের মতো ব্র্যান্ড। এবার ভারতের এই টেলিকম বাজার ধরতে আসছে ধনকুবের ইলন মাস্কের ব্র্যান্ড স্টারলিঙ্ক। স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার লক্ষ্যেই ভারতের বাজারে আসছে কোম্পানি। সেই ক্ষেত্রে কতটা সস্তা না দাম বেশি পড়বে স্টারলিঙ্কের পরিষেবার। জিও, এয়ারটেলের সঙ্গে পাঞ্জা নিতে পারবে তো এই কোম্পানি ? এখানে দেওয়া হল সম্ভাব্য মোবাইল ট্যারিফের হিসেব। 

স্টারলিঙ্ক নিয়ে ভারতের বিরুদ্ধে তোপ মাস্কের
সম্প্রতি ভারতে স্টারলিঙ্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ইলন মাস্ক। যেখানে সরাসরি অম্বানিদের কটাক্ষ করে মোদি সরকারকে কাঠগড়ায় তোলেন স্টারলিঙ্কের প্রধান। তার মতে, মুকেশ অম্বানির রিলায়েন্স জিও প্রভাব খাটিয়ে স্টারলিঙ্ককে ভারতে ঢুকতে দিচ্ছে না। যে কারণে এক্স হ্য়ান্ডেলে মাস্ক লেখেন, 'প্রধানমন্ত্রী অম্বানি' ভারতের 'প্রধান বস'। পাল্টা ভারতের তরফেও মাস্ককে বার্তা দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, ইলন মাস্কের স্টারলিঙ্ক ভারতে এলে উপকৃত হবে দেশবাসী। জিও, এয়ারটেলের থেকে সস্তায় ইন্টারনেট পাবে ভারত ?

স্টারলিঙ্ক নিতে গেলে কত খরচ ?
স্টার লিঙ্ক নিতে গেলে প্রথমে আপনাকে জানতে হবে এর প্রাথমিক হার্ডওয়্যার ও মাসিক খরচ। স্টারলিঙ্কের প্রাথমিক মাসিক প্ল্যান শুরু হচ্ছে ৮৬০০ টাকা থেকে। এখানে আপনি ২২০mbps স্পিডে ডেটা ডাউনলোড করতে পারবেন। যদিও এর হার্ডওয়্যার সেটআপ অনেকটাই ব্যয়বহুল। এই কোম্পানির পরিষেবা পেতে প্রথমে আপনাকে ডিস অ্য়ান্টেনা, Wifi রাউটার ও একটা কেবিল কিট কিনতে হবে। যাতে আপনার খরচ পড়বে ৩৪,০০০ টাকা। যার অর্থ, আপনি স্টারলিঙ্ক নিতে গেলে প্রথম মাসে আপনার খরচ পড়বে ৪২ হাজার টাকার বেশি।

সাশ্রয়ী প্ল্যান রয়েছে এয়ারটেল, জিওর
এবার আসা যাক, ভারতের বড় টেলিকম জায়ান্ট জিও ও এয়ারটেলের দিকে। এই দুটি কোম্পানি আপনার বাড়িতে ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেয়। এর মধ্যে জিও ফাইবার আপনাকে ৬৯৯ টাকার মাসিক প্ল্যান দেয়। এর মাধ্য়মে আপনি স্বাভাবিক অবিচ্ছিন্ন ১০০ mbps দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা পাবেন। এর থেকে বেশি স্পিড চাইলে আপনি ৩০০ mbps দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে ১৪৯৯ টাকা মাসে দিতে হবে। ১ gbps স্পিড চাইলে আপনাকে ৩৯৯৯ টাকা দিতে হবে।  

এয়ারটেল দিচ্ছে কী সুবিধা  
এয়ারটেলের এক্সট্রিম ফাইবার অনেকটা জিওর মতোই প্ল্যান দেয়। এয়ারটেলের ১০০mbps দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা পেতে আপনাকে দিতে হবে মাসে  ৭৯৯ টাকা। ৩০০ mbps দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা নিতে মাসে খরচ পড়বে ১৫৯৯ টাকা। পাশাপাশি ১ gbps স্পিড চাইলে আপনাকে ৩৯৯৯ টাকা দিতে হবে। মনে রাখবেন, এই ক্ষেত্রে আপনাকে কোনও হার্ডওয়্যার চার্জ দিতে হবে না।

কোন প্ল্যানে কী সুবিধা পাবেন আপনি  

আপনি যদি শহরের বাসিন্দা হন ও আপনার এলাকায় জিও, এয়ারটেলের ফাইবার লাইন থাকে তাহলে স্টারলিঙ্কের প্ল্যান নেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। এই কোম্পানিগুলিতে ফাইবার ব্রডব্যান্ড স্টারলিঙ্কের থেকে ১০ গুণ সস্তায় পাবেন আপনি। মেঘ, বৃষ্টি ছাড়াও প্রতিকূল আবহাওয়ায় এই প্ল্যানগুলি আপনার খুব কাজে লাগবে।

অন্যদিকে, প্রত্যন্ত অঞ্চলে কাজ করতে সক্ষম স্টারলিঙ্ক। যেখানে দুর্গম এলাকায় কোনও টেলিকম কেবল বা টাওয়ার নেই, সেখানে অনায়াসে কাজ করতে পারে স্টারলিঙ্ক। আপনি যদি লাদাখ, উত্তর পূর্বের ঘন জঙ্গলে যান, এমনকী মাঝ সমুদ্রে দারুণ কাজ করে স্টারলিঙ্কের স্যাটেলাইট ইন্টারনেট।  

আরও পড়ুন : বাজারে এবার নতুন প্রতারণার ফাঁদ, 'জাম্পড ডিপোজিট স্ক্যাম' নিয়ে সতর্ক করল SBI

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

PNG Hydrogen Blending : পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
Netflix Layoffs : পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Reliance Industries 1977 IPO : কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
Advertisement

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget