এক্সপ্লোর

ITR Filing: আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন, ৬.২৯ কোটি ফাইল জমা হয়েছে; আরও ১ কোটি মানুষ কর জমা করতে পারেন আজ

ITR Filing Deadline: এখনও পর্যন্ত ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ৬.২৯ কোটি আইটিআর রিটার্ন ফাইল জমা হয়ে গিয়েছে। গত বছর আইটিআর ফাইল জমা করার হার ৭.৫ শতাংশ বার্ষিক হারে বৃদ্ধি পেয়েছে।

Income Tax: এই বছর আয়কর রিটার্ন ফাইলের শেষ দিন প্রথমে বর্ধিত করা হয়েছিল। ৩১ জুলাইয়ের বদলে সেই দিনটি বাড়িয়ে করা হয়েছে আজ ১৫ সেপ্টেম্বর ২০২৫। এর আগে বহু মানুষ আইটিআর ফাইল জমা করেছেন তাড়াহুড়ো করে। সংশোধিত আইটিআরও জমা হয়েছে এর মধ্যে। তবে করদাতা নাগরিকদের খানিকটা স্বস্তি দিতে আয়কর রিটার্ন ফাইল জমা করার শেষ দিন বাড়ানো হয়েছে। আর আজ শেষ দিনে আরও ১ কোটি মানুষ এই রিটার্ন ফাইল জমা করতে চলেছেন বলেই ধারণা করা হচ্ছে।

এখনও পর্যন্ত ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ৬.২৯ কোটি আইটিআর রিটার্ন ফাইল জমা হয়ে গিয়েছে। গত বছর আইটিআর ফাইল জমা করার হার ৭.৫ শতাংশ বার্ষিক হারে বৃদ্ধি পেয়েছে। আর একই গতি ধরে নিলে এই বছর সংখ্যাটি ৭.৮ কোটিতে পৌঁছাতে পারে। বৃদ্ধির প্রবণতা স্থিতিশীল রয়েছে ২০২৩-২৪ অর্থবর্ষের মধ্যে ৬.৭৭ কোটি, ২০২২-২৩ অর্থবর্ষের মধ্যে ৫.৮২ কোটি আর ২০২১-২২ অর্থবর্ষের মধ্যে ৫.৭৭ কোটি রিটার্ন জমা করা হয়েছিল।

কর বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে ১৫ সেপ্টেম্বর অগ্রিক করের দ্বিতীয় কিস্তি জমা দেওয়ার সময়সীমার ফলে এই বছরের চ্যালেঞ্জগুলি আরো তীব্র হয়ে উঠবে। এর ফলে করদাতা ও পেশাদারদের উপর আরও খানিক বোঝা চাপবে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কর আইনজীবীরা বলেছেন যে সম্পূর্ণরূপে কার্যকর পোর্টাল থাকা সত্ত্বেও সময়সীমার ক্লাস্টারিং এখনও ফাইলারদের উপরে চাপ সৃষ্টি করবে।

কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (সিবিডিটি) কর্মকর্তারা বজায় রেখেছেন যে সিস্টেমটি স্থিতিশীল এবং বেশিরভাগ সমস্যা ব্যবহারকারীর পক্ষ থেকে ব্রাউজার সম্পর্কিত ত্রুটির জন্য দায়ী করা হয়েছে। পোর্টালটি গত বছরে একদিনে রেকর্ড ৭০ লক্ষ রিটার্ন জমা করেছে। কিছুদিন আগে একটি খবর ছড়িয়ে পড়েছিল যে এই আয়কর জমার শেষ দিন আবার বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। গতকাল রবিবার এই প্রতিবেদন অস্বীকার করেছে আয়কর বিভাগ।

আইটিআর জমা, কর প্রদান, অন্যান্য সম্পর্কিত পরিষেবার জন্য করদাতাদের সহায়তা করার জন্য বিভাগের ২৪*৭ ভিত্তিতে সহায়তা দফতর কাজ করছে। কল, চ্যাট, ওয়েবেক্স সেশন, ট্যুইটের মাধ্যমে সহায়তা প্রদান করছি। মে মাসে আয়কর বিভাগ জানিয়েছে যে ইন্ডিভিজুয়াল, এইচইউএফ আর এন্টিটিদের জন্য ২০২৫-২৬ মূল্যায়ন অর্থবর্ষের জন্য আইটিআর জমা দেওয়ার শেষ দিন ৩১ জুলাই থেকে বাড়িয়ে করা হয়েছে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

সেরা শিরোনাম

Nifty 50 Prediction : জুলাইতেই ২৫ হাজার ছোঁবে নিফটি ৫০ ? কোথায় বিনিয়োগে বেশি লাভ ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
জুলাইতেই ২৫ হাজার ছোঁবে নিফটি ৫০ ? কোথায় বিনিয়োগে বেশি লাভ ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
TCS Q1 Results 2026 : TCS-এ বড় খবর ! নিট লাভ বাড়ল ৫ শতাংশ, একটা শেয়ার থাকলে পাবেন ১২ টাকা 
TCS-এ বড় খবর ! নিট লাভ বাড়ল ৫ শতাংশ, একটা শেয়ার থাকলে পাবেন ১২ টাকা 
Gold Silver Price : সোনা কেনার সুবর্ণ সুযোগ ! একধাক্কায় কমে গেল সোনা ও রুপোর দাম, কত হয়েছে জানেন ?
সোনা কেনার সুবর্ণ সুযোগ ! একধাক্কায় কমে গেল সোনা ও রুপোর দাম, কত হয়েছে জানেন ?
Middle Class Housing: ডিম্যান্ড আছে, কেনার ক্ষমতা নেই, হাউজিং মার্কেটে পতন, বিলাসবহুল টাওয়ারের ভিড়ে মধ্যবিত্তের কি আর নিজের বাড়ি হবে না?
ডিম্যান্ড আছে, কেনার ক্ষমতা নেই, হাউজিং মার্কেটে পতন, বিলাসবহুল টাওয়ারের ভিড়ে মধ্যবিত্তের কি আর নিজের বাড়ি হবে না?

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget