এক্সপ্লোর

Jeep Meridian 4x4: জিপের এই গাড়ি মানেই মজাদার সওয়ারি, বড় গাড়িতে ছোটর গুণ ?

Jeep Meridian 4x4 Review: এতদিন ভারতে কম্পাসকে কেন্দ্র করেই বিক্রি সীমাবদ্ধ ছিল জিপের। এবার সেই তালিকায় নতুন সংযোজন জিপ মেরিডিয়ান (Jeep Meridian)।


Jeep Meridian 4x4 Review: এতদিন ভারতে কম্পাসকে কেন্দ্র করেই বিক্রি সীমাবদ্ধ ছিল জিপের। এবার সেই তালিকায় নতুন সংযোজন জিপ মেরিডিয়ান (Jeep Meridian)। বর্তমানে এই সাত আসনের বিলাসবহুল এসইউভির সঙ্গে তুলনা হবে অন্যদের।  জেনে নিন, দেখতে বড় হলেও চালানোর অভিজ্ঞতা কেমন এই গাড়ির। 

Jeep Meridian 4x4 Review: সাত আসনের গাড়িতে ১৮ ইঞ্চির চাকা
৭ আসনের এই গাড়িতে তিনটি সারি রয়েছে। দেখতে কম্পাসের মতো হলেও সামনের গ্রিলে পরিবর্তন করেছে কোম্পানি। বর্গাকার সামনের গ্রিলে ঐতিহ্যবাহী জিপ ডিজাইনের ছাপ দেখতে পাবেন। জিপ মেরিডিয়ানে সম্পূর্ণ নতুন একটি সেভেন স্লট গ্রিল ও চওড়া হেডল্যাম্প দেওয়া হয়েছে। এটি কম্পাসের থেকে আলাদা। এতে পাবেন 18-ইঞ্চি অ্যালয় হুইল। যা থাকার ফলে গাড়ি যথেষ্ট বড় দেখায়। মার্কিন বাজারে বিক্রি হওয়া বড় জিপ এসইউভির মতো দেখতে এই গাড়ি। যেখানে ডুয়াল-টোন ছাদের সঙ্গে প্রশস্ত টেল-ল্যাম্প ও ক্রোম টাচ ব্যবহার করা হয়েছে। এই গাড়ি  দেখতে আকর্ষণীয়। মেরিডিয়ান রাস্তায় বেরোলে নিজের বড় স্টান্সের জন্যই নজর কাড়ে।

Jeep Meridian 4x4 Review: গাড়ি ভিতর থেকে কেমন দেখতে ?

কম্পাসের মতো এই গাড়িরও বাইরের সঙ্গে সঙ্গে অন্দরসজ্জার খেয়াল রাখা হয়েছে। যা কখনোই খারাপ বলতে পারবেন নাআপনি। যেখানে সব সময় অন্দরসজ্জার উপকরণগুলির বিষয়ে খাস খেয়াল রেখেছে কোম্পানি। বিশেষ করে এর ড্যাশ বোর্ড, দরজায় লেদার টাচ, লেদার সিট গাড়িকে প্রিমিয়াম অভিজ্ঞতা দেবে। গাড়িতে পাবেন ১০.১ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। ভিউয়িং অ্যাঙ্গেল থেকে টাচ রেসপন্স বেশ ভালো এই টাচস্ক্রিনে। গাড়িতে পাবেন ৩৬০ ক্যামেরা ছাড়াও আরও অনেক ফিচার। এই গাড়িতে অটো হ্যান্ড ব্রেক দিয়েছে জিপ। সঙ্গ থাকছে বিশাল সানরুফ। যা গাড়ির দর্শনই বদলে দিয়েছে। গাড়িতে ওয়্যারলেস চার্জিং, ওয়্যারলেস স্মার্টফোন সংযোগ, মাল্টি জোন ক্লাইমেট কন্ট্রোল, লিফট গেট, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, 6টি এয়ারব্যাগ ইত্যাদি।


Jeep Meridian 4x4: জিপের এই গাড়ি মানেই মজাদার সওয়ারি, বড় গাড়িতে ছোটর গুণ ?

Jeep Meridian 4x4 Review: ভিতরে কতটা জায়গা গাড়িতে ?

এই গাড়িতে সবথেকে বড় প্রশ্ন বসার জায়গা। লম্বা হুইলবেস থাকায় দ্বিতীয় সারির জন্য লেগরুম ভাল। তবে হেডরুম স্বাভাবিক ও আন্ডার থাই সাপোর্ট এই শ্রেমির অন্য গাড়ির তুলনায় বেশ ভাল। যদিও সানরুফ হেডরুমে খানিকটা ঢুকে যায়। অন্যদিকে,  তৃতীয় সারিতে 'ওয়ান টাচ টাম্বল অপারেশন'-সহ সহজেই ঢুকতে পারবেন গাড়িতে। এই ক্ষেত্রে গাড়িতে ঢোকার সময় খুব একটা জায়গা পাবেন না আপনি। তৃতীয় সারি শিশুদের বসার জন্য আদর্শ হলেও বড়দের জন্য ঠিক নয়।। তবে এই গাড়িতেও 'থার্ড রো ' ভাঁজ করে আসনগুলি সমান করে দেওয়া যায়। যাতে প্রচুর পরিমাণে স্টোরেজ স্পেস পেতে পারেন আপনি।

Jeep Meridian 4x4 Review: কতটা পাওয়ার গাড়িতে ?

আমাদের কাছে মেরিডিয়ান 4x4 ভ্যারিয়েন্টের গাড়িটি ছিল। আপনি 6-স্পিড ম্যানুয়াল ও একটি 9-স্পিড অটোমেটিকের মধ্যে যেকোনও অপশন বেছে নিতে পারেন। সেই ক্ষেত্রে ইঞ্জিন অপশন 170 bhp ও 350Nm টর্ক দেবে। ইঞ্জিনের ক্ষেত্রে পাবেন 2.0l ডিজেল ইঞ্জিন। এইসব পরিসংখ্যান আপনাকে কম্পাসের কথা মনে করিয়ে দেবে। তবে এই গাড়িতে খুব ভাল ইঞ্জিন ও 9 স্পিড অটোমেটিক আপনাকে দারুণ গাড়ি চালানোর অভিজ্ঞতা দেবে। কোনও প্যাডেল শিফটার না থাকা সত্ত্বেও গিয়ার শিফটের ক্ষেত্রে যথেষ্ট দ্রুত এই গাড়ি। ইঞ্জিনটি শক্তিশালী, যদি হার্ড এক্সিলারেশনের ক্ষেত্রে কিছুটা শব্দ হয়। 

আমরা যা পছন্দ করি- চেহারা, বৈশিষ্ট্য, ক্ষমতা, গুণমান

আমরা যা পছন্দ করি না- তৃতীয় সারিতে ছোট জায়গা , কম্পাসের চেয়ে বেশি শক্তিশালী নয়

আরও পড়ুন : 2022 Maruti Brezza-তে ২৫টি নতুন আপডেট, মে মাসে হতে পারে লঞ্চ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blinkit License Suspended: ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
Gold Price Today Kolkata: এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget