এক্সপ্লোর

Jio Google AI Pro : জিও ব্যবহারকারী হলেই গুগল এআই প্রো-তে বিনামূল্যে অ্যাক্সেস, কীভাবে কাজে লাগাবেন অফার

Google Gemini : এবার থেকে এক জিও সিমেই আপনি এআই সুবিধা পাবেন। স্বাভাবিকভাবেই এই সুযোগ আপনার দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলবে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • জিও ব্যবহারকারীরা বিনামূল্যে জেমিনি প্রো ব্যবহার করতে পারবেন।
  • ১৮-২৫ বছর বয়সীরা ১৮ মাস ধরে এই সুবিধা পাবেন।
  • অফারটি ৩০ অক্টোবর থেকে শুরু, উন্নত এআই সরঞ্জাম সহ।
  • প্রতিযোগিতায় এআই কোম্পানিগুলো টেলিকম অপারেটরদের সাথে যুক্ত হচ্ছে।

 

 

Google Gemini : জিও সিমের ব্যবহারকারী হলে আপনার জন্য রয়েছে সুখবর। এবার থেকে এক জিও সিমেই আপনি এআই সুবিধা পাবেন। স্বাভাবিকভাবেই এই সুযোগ আপনার দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলবে।

কী চুক্তি করেছ রিলায়েন্স

রিলায়েন্সের সহযোগী প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্টেলিজেন্স লিমিটেড ও গুগল এআই পরিষেবা সম্পর্কিত একটি বড় চুক্তি করেছে। এটি জিও ব্যবহারকারীদের গুগল এআই প্রো-তে বিনামূল্যে অ্যাক্সেস দেবে। তবে, রিলায়েন্সের অনেক প্রতিদ্বন্দ্বী কোম্পানি ইতিমধ্যেই সীমিত সময়ের জন্য তাদের ব্যবহারকারীদের এআই পরিষেবা দিচ্ছে।

কোন ব্যবহারকারীরা এই অফারের সুবিধা পাবেন ?

এই অফারটি সীমিত সময়ের জন্য। প্রথম পর্যায়ে ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণদের ৫জি আনলিমিটেড প্রিপেইড বা পোস্টপেইড প্ল্যান (₹৩৪৯ থেকে শুরু) সহ ১৮ মাসের জন্য গুগল এআই প্রো-তে বিনামূল্যে অ্যাক্সেস দেওয়া হবে। যেখানে প্রতি ব্যবহারকারীর ফি ₹৩৫,১০০। বিনামূল্যে অ্যাক্সেস পেতে ব্যবহারকারীদের মাইজিও অ্যাপে 'Claim Now' ব্যানারে ক্লিক করতে হবে, যা অফারটি সক্রিয় করবে। তবে শর্ত হল, ব্যবহারকারীদের ১৮ মাস ধরে আনলিমিটেড ৫জি প্ল্যানে থাকতে হবে।

অফারটি কখন থেকে শুরু হচ্ছে ?

অফারটি সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা জেমিনি ২.৫ প্রো মডেল, নোটবুক এলএম, ন্যানো ব্যানানা এবং ভিও ৩.১ এর মতো উন্নত মানের ছবি ও ভিডিও জেনারেশন সরঞ্জামগুলিতেও অ্যাক্সেস পাবেন। এর মধ্যে নোটবুক এলএম শিক্ষার্থী ও গবেষকদের জন্য কার্যকর প্রমাণিত হবে। এই অফারটি ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে। বর্তমান জেমিনি প্রো গ্রাহকরা তাদের পেইড সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ হওয়ার পরে 'গুগল এআই প্রো - পাওয়ারড বাই জিও' অফারে স্যুইচ করতে পারবেন। অফার সম্পর্কে আরও তথ্যের জন্য, jio.com দেখুন।

এআই কোম্পানিগুলি দ্রুত বাজারে বিস্তার লাভ করছে

রিলায়েন্সের এই পদক্ষেপ এমন এক সময়ে এসেছে, যেখানে প্রতিদ্বন্দ্বী টেলিকম কোম্পানিগুলিও বিনামূল্যে এআই পরিষেবা দিচ্ছে। Perplexity AI ইতিমধ্যেই লক্ষ লক্ষ ব্যবহারকারীদের জন্য তার প্রিমিয়াম Perplexity Pro প্ল্যান বিনামূল্যে করার জন্য এয়ারটেলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। ইতিমধ্যে OpenAI ঘোষণা করেছে, তার পেইড ChatGPT Go প্ল্যানটি ভারতের সকল ব্যবহারকারীর জন্য এক বছরের জন্য বিনামূল্যে করা হবে। এর অর্থ হল ভারতের প্রধান টেলিকম অপারেটরদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে AI কোম্পানিগুলি দ্রুত তাদের বাজার বিস্তার লাভ করবে।

Gemini Ai Pro আসলে কী ?

Gemini Pro হল Google-এর সবচেয়ে শক্তিশালী ও আধুনিক AI মডেল। এটি অসংখ্য সুবিধা দেবে আপনাকে। এই টুল আপনাকে গবেষণায় সহায়তা করতে পারে। জটিল প্রশ্নের উত্তর খুঁজে পেতে, প্রকল্পের জন্য তথ্য সংগ্রহ করতে ও রিপোর্ট তৈরি করতে সাহায্য় করতে পারে। এটি 2TB ক্লাউড স্টোরেজও অফার করে, যা আপনাকে সহজেই যেকোনও ফাইল বা অ্যাসাইনমেন্ট বা প্রকল্প সংরক্ষণ করতে দেয়।

ভিডিও জেনারেশন টুল Veo 3.1 ব্যবহার করে আপনি টেক্সট ও ছবি ব্যবহার করে ফটোরিয়ালিস্টিক ভিডিও তৈরি করতে পারেন। আপনি সংলাপ বা সাউন্ড এফেক্টও যোগ করতে পারেন।

Perplexcity ও Chatgpt Gemini-এর মতোই সুবিধা পাবেন

Perplexcity ও Chatgpt একইভাবে কাজ করে। উভয়ই AI সার্চ ইঞ্জিন যা ব্যবহারকারীর প্রশ্নগুলি বোঝে, বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে ও প্রেক্ষাপট সহ সঠিক এবং সংক্ষিপ্ত উত্তর দিয়ে থাকে। তারা তাদের উত্তরগুলির সঙ্গে সোর্স লিঙ্কও দেয়, যাতে ব্যবহারকারীরা তথ্যের সত্যতা যাচাই করতে পারবেন আপনি।

Frequently Asked Questions

জিও সিম ব্যবহারকারীদের জন্য কী নতুন সুবিধা আসছে?

জিও সিম ব্যবহারকারীরা এখন গুগল এআই প্রো-এর সুবিধা পাবেন। রিলায়েন্স ইন্টেলিজেন্স লিমিটেড ও গুগল এর জন্য একটি চুক্তি করেছে, যা জিও ব্যবহারকারীদের জীবনকে সহজ করে তুলবে।

এই গুগল এআই প্রো অফারটি কোন ব্যবহারকারীদের জন্য?

এই অফারটি ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণদের জন্য। তারা ৫জি আনলিমিটেড প্ল্যান সহ ১৮ মাসের জন্য গুগল এআই প্রো-তে বিনামূল্যে অ্যাক্সেস পাবে।

বিনামূল্যে এআই সুবিধা পেতে ব্যবহারকারীদের কী করতে হবে?

বিনামূল্যে অ্যাক্সেস পেতে ব্যবহারকারীদের মাইজিও অ্যাপে 'Claim Now' ব্যানারে ক্লিক করতে হবে। তবে, শর্ত হল ১৮ মাস ধরে আনলিমিটেড ৫জি প্ল্যানে থাকতে হবে।

এই অফারটি কখন থেকে শুরু হচ্ছে এবং এতে আর কী কী সুবিধা আছে?

অফারটি ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে। ব্যবহারকারীরা জেমিনি ২.৫ প্রো, নোটবুক এলএম, ন্যানো ব্যানানা এবং ভিও ৩.১ এর মতো উন্নত সরঞ্জামগুলিতেও অ্যাক্সেস পাবেন।

Gemini Pro আসলে কী এবং এটি কী সুবিধা দেয়?

Gemini Pro হল Google-এর একটি শক্তিশালী AI মডেল যা গবেষণায় সহায়তা করে, জটিল প্রশ্নের উত্তর দেয় এবং রিপোর্ট তৈরিতে সাহায্য করে। এটি ২TB ক্লাউড স্টোরেজও সরবরাহ করে।

সেরা শিরোনাম

US Suspends TCS Infosys : আমেরিকায় ভারতীয় আইটি কর্মীদের জন্য বড় ধাক্কা ! TCS, ইনফোসিস সহ বহু কোম্পানিকে গ্রিন কার্ড প্রোগ্রাম থেকে সাসপেন্ড
আমেরিকায় ভারতীয় আইটি কর্মীদের জন্য বড় ধাক্কা ! TCS, ইনফোসিস সহ বহু কোম্পানিকে গ্রিন কার্ড প্রোগ্রাম থেকে সাসপেন্ড
GST Council : গ্রেফতারের ক্ষমতা রইল না ট্যাক্স অফিসারদের, বড় সিদ্ধান্ত নিল GST কাউন্সিল, জরিমানা কমে ১০,০০০ টাকা
গ্রেফতারের ক্ষমতা রইল না ট্যাক্স অফিসারদের, বড় সিদ্ধান্ত নিল GST কাউন্সিল, জরিমানা কমে ১০,০০০ টাকা
Stock Market Crash : সব টাকা চলে গেল ! একদিনে ১০ লাখ কোটি টাকা উধাও, ভারতের শেয়ার বাজারে ভয়ঙ্কর ধস
সব টাকা চলে গেল ! একদিনে ১০ লাখ কোটি টাকা উধাও, ভারতের শেয়ার বাজারে ভয়ঙ্কর ধস
Amazon Layoffs: Great Indian Festival-এর মধ্যেই ছাঁটাই Amazon-এ, ভারতে প্রভাবিত একাধিক টিম
Great Indian Festival-এর মধ্যেই ছাঁটাই Amazon-এ, ভারতে প্রভাবিত একাধিক টিম

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget