এক্সপ্লোর

Apple Next CEO: আরও এক যুগের অবসান, নয়া CEO খুঁজছে Apple, দৌড়ে এগিয়ে ইনি

John Ternus: বর্তমানে Apple-এর হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন।

নয়াদিল্লি: স্টিভ জবস তখন মৃত্যুশয্যায়। সেই সময় সংস্থার দায়িত্ব হাতে নিয়েছিলেন টিম কুক। নয় নয় করে তার পর ১৩ বছর কেটে গিয়েছিলে। এবার মালিকানা বদল হতে চলেছে আমেরিকার প্রযুক্তি সংস্থা Apple-এর। এবছর নভেম্বর মাসে ৬৪-তে পা রাখছেন টিম। অবসরের সময় হয়ে গিয়েছে তাঁর। তাই Apple-এর পরবর্তী CEO কে হবেন, সেই নিয়ে জল্পনা তুঙ্গে। সেই আবহেই জন টার্নাসের নাম সামনে এল। তিনিই Apple-এ টিমের উত্তরাসূরি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বলে খবর। (Apple Next CEO)

বর্তমানে Apple-এর হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন। সরাসরি টিমকেই রিপোর্ট করেন তিনি। বিগত ২৩ বছর ধরেই Apple-এ কর্মরত জন। Apple-এর জনপ্রিয় সৃষ্টি iPhone, iPad, AirPods, এই সমস্ত কিছুর নেপথ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ ককে Mac-এর Apple Silicon-এ রূপান্তর ঘটেছে তাঁর হাতেই। (John Ternus) Mac, Apple TV, HomePod-এর ইঞ্জিনিয়ারিং টিমকেও নেতৃত্ব দেন জন। ২০২১ সালে iMac-ও বাজারে আসে জনের হাত ধরেই। MacBook Pro-ও সকলের সমান আনেন জন।

Apple-এ যোগদানের আগে ভার্চুয়াল রিসার্চ সিস্টেমস-এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন জন। ইউনিভার্সিটি অফ পেনসিলভ্যানিয়া থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। ২০০১ সালে প্রডাক্ট ডিজাইন টিমের সদস্য হিসেবে Apple-এ কাজের সুযোগ পান জন। এর পর যত সময় গিয়েছে, সকলের অগোচরে একটি করে ধাপ পেরিয়েছেন তিনি। আজ একেবারে Apple-এর কর্ণধার হওয়ার দৌড়ে পৌঁছে গিয়েছেন।

আরও পড়ুন: India-China Trade Relations: আমেরিকাকে হারিয়ে আবারও শীর্ষে, চিনই ভারতের বৃহত্তম বাণিজ্য সহযোগী দেশ

২০২০ সালে iPhone হার্ডওয়্যারের পূর্ণ দায়িত্ব পান জন। ২০২১ সালের ২৫ জানুয়ারি হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে উন্নীত হন। ২০২২ সালে Apple Watch-এর হার্ডওয়্যারেরও দায়িত্ব পান। Apple-এর এগজিকিউটিভ টিমের কনিষ্ঠতম সদস্য জন। সহকর্মীদের মধ্যে বেশ জনপ্রিয় তিনি। 

এই মুহূর্তে টিমের উত্তরসূরি হিসেবে দৌড়ে বেশ এগিয়ে রয়েছেন জন। যদিও এর আগে জেমস উইলিয়ামসকে নিয়েও বাজি ধরেছিলেন অনেকে। জেমস Apple-এর চিফ অপারেশন্স অফিসার। কিন্তু জেমসের বয়স ইতিমধ্যেই ৬০ পেরিয়ে গিয়েছে। অন্তত এক দশক সংস্থার রাশ সামলাতে পারেন এমন কাউকে চাইছিলেন বোর্ডের সদস্যরা। ফলে জেমসকে পিছনে ফেলে পছন্দের তালিকায় একেবারে উপরের দিকে উঠে এসেছেন জন। 

সেরা শিরোনাম

US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Netflix Layoffs: পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?
পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?

ভিডিও

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget