এক্সপ্লোর

Fake Passport: পাসপোর্ট জালিয়াতি মামলায় দত্তপুকুর থেকে গ্রেফতার আরও ১, এই নিয়ে পুলিশের জালে মোট ৬

Passport Forgery Case: পুলিশ সূত্রে খবর, ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক ব্যক্তির প্যান কার্ড, এটিএম কার্ড।

Fake Passport: পাসপোর্ট জালিয়াতি মামলায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। দত্তপুকুরের বাড়ি থেকে ভোররাতে পাকড়াও করা হয় অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক ব্যক্তির প্যান কার্ড, এটিএম কার্ড। এই নিয়ে পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ৬। শুধু পাসপোর্ট নয় ঘটনার ব্যাপ্তি অনেক বড়। এই কেস NIA এবং ED-র নিয়ে নেওয়া উচিত, মন্তব্য করেছেন বিরোধী দলনেতা। জবাব দিয়েছে তৃণমূল। 

পাসপোর্ট জালিয়াতি মামলায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। বারাসাতের বাসিন্দা সমরেশ বিশ্বাস, তাঁর ছেলে রিপন বিশ্বাস, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ছাত্র ও ঢাকুরিয়া ডাকঘরের অস্থায়ী কর্মী, দক্ষিণ ২৪ পরগনার কোস্টাল থানা এলাকার বাসিন্দা দীপক মণ্ডল, বসিরহাট পোস্ট অফিসের ডেটা এন্ট্রি অপারেটর তারকনাথ সেন এবং বেহালার পর্ণশ্রীর DTP কর্মী দীপঙ্কর দাসের পর এবার মোক্তার আলম। ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের শিকদেশপুরে। এই নিয়ে পাসপোর্ট জালিয়াতিতে গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ৬। স্থানীয়রা জানিয়েছেন, মোক্তার আলমকে তারা চিনতেন আসরাফুল নামে। 

বুধবার ধৃত মোক্তারকে আদালতে পেশ করে সরকারি আইনজীবী সওয়াল করেন, এই চক্রের সঙ্গে আন্তর্জাতিক মানব পাচার চক্রের যোগ থাকতে পারে। এত ভুয়ো আধার কার্ড, প্য়ান কার্ড বাংলাদেশের নাগরিকদের হাতে তো পৌঁছে দেওয়া হচ্ছেই। এর মাধ্য়মে মানব পাচারও হতে পারে। সেটাও দুশ্চিন্তার। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এতদিন ধরে এই চক্র চলছিল কী করে? কী করছিল প্রশাসন? ধৃত মোক্তারের কাছ থেকে ২৩টি জিনিস বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্য়ে রয়েছে অন্য়দের নামে রাশি রাশি আধার কার্ড, ভোটার কার্ড, প্য়ান কার্ড, পাসবুক। পাসপোর্ট জালিয়াতির জন্য়ই এইসব নথি সংগ্রহ করা হয়েছিল বলে তদন্তকারীদের অনুমান। 

পাসপোর্ট জালিয়াতির কিংপিন সমরেশ বিশ্বাসের বাংলাদেশেও নেটওয়ার্ক রয়েছে, এই প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। সূত্র মারফত খবর, বাংলাদেশে যাতায়াত ছিল বারাসাত থেকে ধৃত সমরেশের।টাকার বিনিময়ে কারা ভারতে ঢুকতে চায়, তাদের তথ্য জানতেই বাংলাদেশে যেত সমরেশ। সমরেশের হয়ে বাংলাদেশে কাজ করে একাধিক এজেন্টও। গ্রেফতারির আগেরদিনই বাংলাদেশ থেকে ভারতে ফেরেন সমরেশ। সূত্রের খবর, পুলিশি অভিযানের আশঙ্কায় গত ১০ ডিসেম্বর স্ত্রীকে নিয়ে বাংলাদেশে পালিয়ে যান সমরেশ।গত ১২ তারিখ কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের গোয়েন্দারা বারাসতের বাড়িতে অভিযান চালিয়ে ছেলে রিপন বিশ্বাসকে গ্রেফতার করেন। ১৩ তারিখ বাংলাদেশ থেকে ভারতে ফিরে আসেন সমরেশ ও তাঁর স্ত্রী। ১৪ ডিসেম্বর সমরেশকে গ্রেফতার করে SOC. 

সেরা শিরোনাম

ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
West Bengal News Update: ইডির তলব, সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে হাজির প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন
ইডির তলব, সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে হাজির প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন
Rail Line Collapse: গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
Nandigram Congress : নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে
নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে

ভিডিও

BJP Government News : 'সবুজ সাথী' প্রকল্প শুভেন্দু অধিকারীর আমলে নাম বদলে হল 'সারথি' | ABP Ananda
SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget