এক্সপ্লোর

Kia EV6 আসছে ভারতে, কবে লঞ্চ হবে জানেন ?

Kia EV6: টাটা , হুন্ডাইয়ের পাশাপাশি ইভি মার্কেটে জোর দিচ্ছে Kia India। শীঘ্রই ভারতে তাদের বৈদ্যুতিক গাড়ি Kia EV6 লঞ্চ করতে চলেছে কোম্পানি।

Kia EV6: টাটা , হুন্ডাইয়ের পাশাপাশি ইভি মার্কেটে জোর দিচ্ছে Kia India। শীঘ্রই ভারতে তাদের বৈদ্যুতিক গাড়ি Kia EV6 লঞ্চ করতে চলেছে কোম্পানি। দক্ষিণ কোরিয়ার কোম্পানি জানিয়েছে, আগামী ২৬ মে দেশে তাদের অল-ইলেকট্রিক Kia EV6 এর প্রি-বুকিং শুরু হবে। পাশাপাশি চলতি বছরের জুনেই ভারতের রাস্তায় দেখা যেতে পারে এই গাড়ি।

Kia EV6: কতটা পাওয়ারফুল এই গাড়ি ?
ভারতে এই গাড়ি তৈরি না হওয়ায় দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা হবে Kia EV6। যার ফলে গাড়িটি সম্পূর্ণরূপে বিদেশে বিক্রি হওয়া EV6-এর মতোই হবে। এতে খুব বেশি পরিবর্তন করবে না কিয়া। নতুন Kia EV6 প্রথমবার ২০২১ সালের এপ্রিলে বিশ্ব বাজারে লঞ্চ করা হয়েছিল। এই গাড়ি বিদেশে একাধিক পাওয়ারট্রেন বিকল্পের সঙ্গে পাওয়া যায়। Porsche Taycan 4 এর চেয়েও বেশি শক্তিশালী এই গাড়ি। সম্প্রতি, এর টপ-স্পেক জিটি সংস্করণ হায়দরাবাদে পরীক্ষার সময় দেখা গিয়েছে। 

Kia EV6: কী বিশেষ ব্যাটারি গাড়িতে ?
অল-ইলেকট্রিক EV6 এর ডিজাইন কিয়ার সাম্প্রতিক 'অপোজিট ইউনাইটেড' ডিজাইন ল্যাঙ্গোয়েজের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি দেখতেও খুব আকর্ষণীয়। স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে, এই গাড়ি দুটি ব্যাটারি অপশনের সঙ্গে বিশ্বব্যাপী বিক্রি হচ্ছে। এতে পাবেন 58 kWh ও 77.4 kWh শক্তিশালী ব্যাটারি। তবে ভারতের বাজারে এর কোন সংস্করণ বিক্রির জন্য লঞ্চ করা হবে, তা এখনও স্পষ্ট নয়।

Kia EV6: কোথায় কী ভ্যারিয়েন্ট ? 
বিশ্বের বাজারে এর লোয়ার ভ্যারিয়েন্টে লোয়ার ব্যাটারি স্পেকস মডেল সিঙ্গল-মোটর অথবা RWD লেআউটের সঙ্গে পাওয়া যাবে। যা 170 hp শক্তি উৎপাদন করে। অথবা একটি ডুয়াল-মোটর ও AWD লেআউট 235 hp শক্তি উৎপাদন করে। পাশাপাশি এর বড় ব্যাটারি প্যাকটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। প্রথমটি 229 এইচপি শক্তি-সহ একটি সিঙ্গল-মোটর RWD ও দ্বিতীয়টি 325 এইচপি শক্তি-সহ একটি ডুয়াল-মোটর AWD ড্রাইভট্রেন দেয়৷অন্যদিকে, ডুয়াল-মোটর সেট-আপ ও AWD সহ টপ-স্পেক GT ভ্যারিয়েন্ট 585 hp শক্তি ও 740 Nm টর্ক জেনারেট করে।

Kia EV6: একবার চার্জে কত রেঞ্জ গাড়ির ? 
Kia EV6 পুরো চার্জে 500 কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ দিতে পারে। লঞ্চের পর, এটি Mini Cooper SE, Volvo XC40 Recharge -এর সঙ্গে প্রতিযোগিতা করবে।

আরও পড়ুন : Honda Hawk 11: ১০৮২ সিসির ইঞ্জিনের সঙ্গে দারুণ ফিচার, হোন্ডা হক ২০২২ এল বাজারে

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে ১৯৭ টাকায় ৩৫ দিনের ভ্যালিডিটি প্ল্যান, কী কী সুবিধা, জিও-এয়ারটেলে পাবেন এই অফার ?
BSNL দিচ্ছে ১৯৭ টাকায় ৩৫ দিনের ভ্যালিডিটি প্ল্যান, কী কী সুবিধা, জিও-এয়ারটেলে পাবেন এই অফার ?
VDA Hike : কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ খবর, উৎসবের আগেই ভ্যারিয়েবল DA বৃদ্ধি
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ খবর, উৎসবের আগেই ভ্যারিয়েবল DA বৃদ্ধি
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Everest Jeera Powder: Everest-এর জিরে গুঁড়োয় ক্ষতিকর কীটনাশক, রান্নাঘরের মশলায় বিপদ, বাজার থেকে প্যাকেট তুলে নিতে নির্দেশ FSSAI-এর
Everest-এর জিরে গুঁড়োয় ক্ষতিকর কীটনাশক, রান্নাঘরের মশলায় বিপদ, বাজার থেকে প্যাকেট তুলে নিতে নির্দেশ FSSAI-এর

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget